Skip to main content

Study Journalx

বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উপসর্গ। কারণ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের নিজস্ব অর্থ নেই, কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে সেই শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। যেমন “প্র” একটি উপসর্গ, এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু “তাপ” শব্দের অর্থ ভিন্ন। এর সাথে যদি “প্র” যুক্ত করা হয়, তাহলে নতুন অর্থবোধক একটি শব্দ তৈরি হয় “প্রতাপ”।

 

উপসর্গ কাকে বলে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় উপসর্গ থেকে প্রশ্ন এসে থাকে। তাই উপসর্গ নিয়ে বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। এই আর্টিকেলে উপসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উপসর্গ কাকে বলে? কত প্রকার ও কী কী? এই আর্টিকেলটি ভালোভাবে পড়লে উপসর্গ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।

 

উপসর্গ কাকে বলে?

 

বাংলা ভাষা এমন কিছু শব্দ আছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে।

 

উপসর্গের বৈশিষ্ট্য 

 

  • উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই।
  •  উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ।
  • স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না।
  • অন্য শব্দের আগে বসে।

 

উপসর্গের কাজ

 

  • নতুন শব্দ তৈরী করে।
  • শব্দের অর্থের সংকোচন করে।
  • শব্দের অর্থের সম্প্রসার করে।
  • শব্দের অর্থের পরিবর্তন করে।
  • শব্দের অর্থের পূর্ণতা সাধন করে।

 

 

 

 

 

উপসর্গ কত প্রকার? 

উপসর্গ তিন প্রকার

১. খাঁটি বাংলা উপসর্গ

২. তৎসম উপসর্গ

৩. বিদেশি উপসর্গ

 

 

১. খাঁটি বাংলা উপসর্গ 

 

খাঁটি বাংলা উপসর্গ ২১টি। যেমন- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

 

উপসর্গঅর্থউদাহরণ
অনিন্দিতঅকেজো, অচেনা, অপয়া
অঅভাবঅচিন, অজানা, অজানা-অচেনা
অক্রমাগতঅঝোর, অঝোরে
অঘাবোকাঅঘারাম, অঘাচণ্ডী
অজনিতান্ত (মন্দ)অজপাড়াগাঁ, অজমূর্খ
অনাঅভাবঅনাবৃষ্টি, অনাদর
অনাছাড়াঅনাসৃষ্টি, অনাচার
অনাঅশুভঅনামুখো
আঅভাবআকাড়া, আধোয়া
আবাজে, নিকৃষ্টআকাঠা, আগাছা
আড়বক্রআড়চোখে, আড়নয়নে
আড়আধা, প্রায়আড়শোয়া, আড়পাগলা
আড়বিশিষ্টআড়কোলা/আড়গড়
আননাআনকোরা
আবঅস্পষ্টতাআবছায়া, আবডাল
ইতিএ বা এরইতিকর্তব্য, ইতিপূর্বে
ইতিপুরোনোইতিকথা, ইতিহাস
ঊনকমউনপাজুরে, উনিশ
কদ্নিন্দিতকদবেল, কদর্য, কদাকার
কুকুৎসিতকুকথা, কুকাজ
নিনাইনিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট
পাতিক্ষুদ্রপাতিহাঁস, পাতিশিয়াল
বিনাই বা নিন্দনীয়বিভুঁই, বিফল, বিপথ
ভরপূর্ণতাভরপেট, ভরসাঁঝ, ভরপুর
রামবড় বা উৎকৃষ্টরামছাগল, রামদা, রামশিঙ্গা
সসহিতসলাজ, সরব, সঠিক
সাউৎকৃষ্টসাজিরা, সাজোয়ান
সুউত্তমসুন্দর, সুখবর, সুদিন, সুনাম
হাঅভাবহা-পিত্যেশ, হা-ভাতে, হা-ঘরে

 

 

 

 

২. তৎসম উপসর্গ 

 

তৎসম উপসর্গ ২০ টি। যেমন- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

 

উপসর্গঅর্থউদাহরণ
প্রপ্রকৃষ্টপ্রভাব, প্রচলন
প্রখ্যাতিপ্রসিদ্ধ, প্রতাপ
প্রগতিপ্রবেশ, প্রস্থান
প্রধারা-পরম্পরাপ্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য
পরাআতিশয্যপরাকাষ্ঠা, পরায়ণ
পরাবিপরীতপরাজয়, পরাভব
অপবিপরীতঅপমান, অপকার, অপবাদ
অপনিকৃষ্টঅপকর্ম, অপব্যয়
অপস্থানান্তরঅপসারণ
অপবিকৃতঅপমৃত্যু
সম্সম্যকরূপেসম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর
সম্সম্মুখেসমাগত, সম্মুখ
নিনিষেধনিবৃত্তি
নিনিশ্চয়নিবারণ, নির্ণয়
নিআতিশয্যনিদাঘ, নিগূঢ়
নিঅভাবনিষ্কলুষ, নিষ্কাম
অবপ্রতিকূলঅবজ্ঞা, অবমাননা
অবসম্যকভাবেঅবরোধ, অবগত
অবনিম্নেঅবতরণ, অবরোহণ, অবলম্বন
অবঅল্পতাঅবশেষ, অবসান, অবেলা
অনুপশ্চাৎঅনুগামী, অনুজ, অনুচর
অনুসাদৃশ্যঅনুবাদ, অনুরূপ, অনুকার
অনুপৌনঃপুনিকতাঅনুক্ষণ, অনুদিন, অনুশীলন
অনুসঙ্গেঅনুকূল, অনুকম্পা
নিরঅভাবনিরক্ষর, নির্জীব, নিরহংকার
নিরনিশ্চয়নির্ধারণ, নির্ণয়, নির্ভর
নিরবাহিরনির্গত, নির্বাসন
দুরমন্দদুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম
দুরকষ্টসাধ্যদুর্লভ, দুর্গম, দুর্মূল্য
বিবিশেষরূপেবিধৃত, বিশুদ্ধ, বিস্ফুট
বিঅভাববিবর্ণ, বিশৃঙ্খল, বিফল
বিগতিবিচরণ, বিকাশ
বিঅপ্রকৃতিস্থবিকার, বিপর্যয়
সুউত্তমসুকণ্ঠ, সুকৃতি, সুনীল
সুসহজসুগম, সুলভ
সুআতিশয্যসুকঠিন, সুগভীর, সুনিপুণ
উৎঊর্ধ্বেউৎক্ষিপ্ত, উদ্ভাব, উত্তোলন
উৎআতিশয্যউত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক
উৎউৎপত্তিউৎপাদন, উদ্ভব
অধিআধিপত্যঅধিকার, অধিপতি, অধিবাসী
অধিউপরিঅধিরোহণ, অধিষ্ঠান
পরিবিশেষরূপেপরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন
পরিশেষপরিশেষ, পরিসীমা
পরিসম্যকরূপেপরিভ্রমণ, পরীক্ষা, পরিমাপ
পরিচতুর্দিকপরিক্রমণ, পরিমণ্ডল
প্রতিসদৃশপ্রতিমূর্তি, প্রতিধ্বনি
প্রতিপৌনঃপুনিকতাপ্রতিদিন, প্রতিমাস
প্রতিঅনুরূপ কার্যপ্রতিঘাত, প্রত্যুপকার
উপসামীপ্যউপকূল, উপকণ্ঠ
উপসদৃশউপদ্বীপ, উপবন
উপক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতা
উপবিশেষউপায়ন (পৈতা), উপভোগ
অভিসম্যকঅভিব্যক্তি, অভিভূত
অভিগমনঅভিযান, অভিসার
অভিসম্মুখ বা দিকঅভিমুখ, অভিবাদন
অপিযদিঅপিচ (যদিও)
অতিআতিশয্যঅতিকায়, অত্যাচার, অতিশয়
অতিঅতিক্রমঅতিমান, অতিক্রান্ত
আপর্যন্তআকণ্ঠ, আমরণ, আসমুদ্র
আঈষৎআভাস, আলতো
আবিপরীতআদান, আগমন

 

 

 

৩. বিদেশি উপসর্গ

 

আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ভাষার বহু শব্দ দীর্ঘদিন ধরে বাংলা ভাষার সংস্পর্শে এসে কিছুটা পরিবর্তন হয়েছে আবার সম্পূর্ণ পরিবর্তন হয়ে মিশে গেছে। এসব ভাষার উপসর্গ গুলো হল

 

 

বিদেশি উপসর্গযোগে শব্দ গঠন

 

ক্রমিকউপসর্গযে অর্থে ব্যবহৃতউপসর্গযোগে গঠিত শব্দ
১.কারুকাজ অর্থেকারখানা, কারসাজি, কারিগর, কারবার, কারদানি
২.দরমধ্যস্থ, অধীন অর্থেদরপত্তনি, দরদালান, দরবার
৩.নানা অর্থেনাদান, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক, নাবালক
৪.নিমআধা অর্থেনিমরাজি, নিমমোয়াজ, নিমখুন
৫.ফিপ্রতি অর্থেফি রোজ, ফি হপ্তা, ফি বছর, ফি মাস, ফি সন, ফি লোক
৬.বদমন্দ অর্থেবদমেজাজ, বদরাগী, বজ্জাত, বদহাল, বদখত, বদনাম
৭.বেনা অর্থেবেদাগ, বেআকল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেহায়া
৮.বরবাইরে, মধ্যে অর্থেবরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ
৯.বসহিত অর্থেবমাল, বনাম, ব-রকম
১০.কমস্বল্প অর্থেকমজোর, কমবয়সী, কমদামি

আরবি উপসর্গ

ক্রমিকউপসর্গযে অর্থে ব্যবহৃতউপসর্গযোগে গঠিত শব্দ
১.আমসাধারণ অর্থেআমদরবার, আমমোক্তার
২.খাসবিশেষ অর্থেখাসমহল, খাসদখল, খাসকামরা, খাসদরবার
৩.লানা অর্থেলাজওয়াব, লাওয়ারিশ, লাপাত্তা
৪.গরঅভাব অর্থেগরমিল, গরহাজির, গররাজি

ইংরেজি উপসর্গ

ক্রমিকউপসর্গযে অর্থে ব্যবহৃতউপসর্গযোগে গঠিত শব্দ
১.ফুলপূর্ণ অর্থেফুলহাতা, ফুলশার্ট, ফুলপ্যান্ট
২.হাফআধাহাফহাতা, হাফটিকিট, হাফপ্যান্ট
৩.হেডপ্রধানহেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত
৪.সাবঅধীনসাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর

উর্দু-হিন্দি উপসর্গ

ক্রমিকউপসর্গযে অর্থে ব্যবহৃতউপসর্গযোগে গঠিত শব্দ
১.হরপ্রত্যেক অর্থেহররোজ, হরকিসিম, হরহামেশা
২.হরেকবিবিধ অর্থেহরেক রকম, হরেক পদের খাবার

 

FAQ

১. উপসর্গ কাকে বলে?
বাংলা ভাষা এমন কিছু শব্দ আছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে।

২. উপসর্গ কত প্রকার?
বাংলা ব্যাকরণে উপসর্গ প্রধানত ৩ প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ ও বিদেশি উপসর্গ।

৩. উপসর্গের কাজ কী?
উপসর্গ মূল শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা নতুন অর্থ সৃষ্টি করতে সাহায্য করে।

৪. উপসর্গের কয়েকটি উদাহরণ কী?
উপসর্গের উদাহরণ হলো: অ + সুখ = অসুখ, সু + গন্ধ = সুগন্ধ, প্র + হার = প্রহার, বি + দেশ = বিদেশ।

৫. উপসর্গ ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য কী?
উপসর্গ শব্দের আগে বসে, আর প্রত্যয় শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে।

আরো পড়ুন