হাজার চুরাশির মা উপন্যাসের বিষয়বস্তু, রাজনৈতিক প্রেক্ষাপট ও চরিত্র বিশ্লেষণ

বিভাগ-পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম সমাজসচেতন কালজয়ী কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। অধিকারবঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি সর্বদা লড়াই করেছেন। দেশভাগ-পরবর্তী সময়ে ভারতের উল্লেখযোগ্য আন্দোলনসমূহে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। ভারতের কৃষক আন্দোলন, তেভাগা-নকশাল আন্দোলনসহ অসংখ্য আন্দোলনে তিনি শোষিত-বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে আন্দোলনে সহমত জানিয়েছেন। শুধু তাই নয়, অধিকারবঞ্চিত আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় […]
চাকা নাটকের বিষয়বস্তু: রাজনীতিক পটভূমি, গ্রামীণ সংস্কৃতি, অভেদাত্মক জীবন

বাংলা সাহিত্যের একটি বড় স্থান জুড়ে আছে নাট্যসাহিত্যে। বাংলা সাহিত্যে যে কয়জন উল্লেখযোগ্য নাট্যকার রয়েছে, সেলিম আল দীন তাদের মধ্যে অন্যতম। বাংলা নাটকের আঙ্গিকে তিনি নতুন মাত্রা যোগ করেন। পাশ্চাত্যরীতি উপেক্ষা করে তিনি বাংলা নাটকের মূল অনুসন্ধান করে একটি জাতীয় নাট্য আঙ্গিক নির্মাণ করেছেন, যাকে তিনি কথানাট্য হিসেবে অভিহিত করেছেন। সেরকমই একটি কথানাট্য ‘চাকা’। ‘চাকা’ […]
নীলদর্পণ নাটকের বিষয়বস্তু, সমালোচনা ও কাহিনী বিশ্লেষণ

ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকে বাংলার উপনিবেশ-শৃঙ্খলিত নবজাগরণের সন্ধিক্ষণের আবর্তে আবির্ভাব ঘটে দীনবন্ধু মিত্রের। বাঙালি নবজাগরণের অন্যতম ধুরন্ধর সাহিত্যিক ছিলেন তিনি। কবিতা দিয়ে সাহিত্যে অনুপ্রবেশ ঘটলেও নাটকে তাঁর প্রতিভার সর্বোচ্চ বিকাশ ঘটে। সরকারি চাকরির সুবাদে তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরেছেন, ফলে বিচিত্র মানুষের সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে। গ্রামগঞ্জে ঘোরার ফলে বহু লোকের সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে। […]
পথের পাঁচালী উপন্যাসের বিষয়বস্তু, প্রকৃতি চেতনা ও চরিত্র বিশ্লেষণ

বিশ শতকের ত্রিশের দশকে বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রখ্যাত ব্যক্তিত্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা কথাসাহিত্যে তাঁর আগমন ছিল বিস্ময়কর। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। তাঁকে প্রকৃতির কবি বললেও ভুল হয় না। তাঁর সাহিত্য সামগ্রিকভাবে পল্লী কেন্দ্রিক। গল্প ও উপন্যাস সব ক্ষেত্রেই গ্রামের মানুষের প্রাধান্য বেশি। তিনি মানব মনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক বর্ণনায় অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। […]
নবান্ন নাটকের বিষয়বস্তু, নামকরণের সার্থকতা ও চরিত্র বিশ্লেষণ

বাংলা নাট্য সাহিত্যের অন্যতম পথিকৃৎ বিজন ভট্টাচার্য। ১৯৪০ এর দশকে তার নাট্যজীবনের সূচনা ঘটে। তিনি মার্কসবাদী ধারার নাট্যকার ছিলেন। কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের জীবন সংগ্রামের কথা তার নাটকের মুখ্য বিষয় হয়ে উঠেছিল। তিনি প্রচলিত নাট্য ধারার বাইরে গিয়ে স্বতন্ত্র নাট্য আন্দোলনের সূচনা করেন। এই নাট্য আন্দোলন পরবর্তীতে গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন […]
বিষাদ সিন্ধু উপন্যাসের মূলভাব, নায়ক কে ও চরিত্র বিশ্লেষণ

বিচিত্র প্রতিভার অধিকারী মীর মশাররফ হোসেনের পদচারণা বাংলা সাহিত্যের প্রতিটি শাখাকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। উপন্যাস, নাটক, ধর্মতত্ত্ব, ইতিহাস, কাব্য ও আত্মজীবনী সবদিক থেকেই তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী। সাহিত্যে সর্বদা সত্য ও সুন্দরকে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি কোনো রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের সাথে জড়িত ছিলেন না। মীর মশাররফ হোসেন […]
প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় ও মনে রাখার কৌশল সম্পূর্ণ গাইড

বাংলা ব্যাকরণে প্রকৃতি ও প্রত্যয় একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়।কারণ ব্যাকরণে নতুন শব্দ গঠন হওয়ার প্রধান উপায় হলো প্রকৃতি ও প্রত্যয় যোগে।তাই এটি সঠিকভাবে না জানলে শব্দ গঠন সঠিক হবে না। এছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এডমিশন ও যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। তাই প্রকৃতি ও প্রত্যয় গুরুত্বসহকারে দেখা উচিত। এই আর্টিকেল প্রকৃতি ও […]
কৃষ্ণকান্তের উইল উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ ও নামকরণের সার্থকতা

বাংলা উপন্যাসের সার্থক রূপকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার হাত ধরে সূচনা হয়েছিল বাংলা সার্থক উপন্যাসের। সামাজিক বিভিন্ন সমস্যায় বঙ্কিম মানস সর্বদা সচেষ্ট ছিলেন। সাহিত্যে তিনি বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সমাজ ভাবনা এবং সাংবাদিকতায় মনোনিবেশ করেছিলেন। বিখ্যাত সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। সামাজিক উপন্যাস সৃষ্টিতে বঙ্কিমের […]
পুতুল নাচের ইতিকথা ফ্রয়েডীয় তত্ত্ব, নামকরণের সার্থকতা, চরিত্র বিশ্লেষণ

পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায় বিশ শতকের তিরিশের দশকের একজন কালজয়ী ও শক্তিমান কথাসাহিত্যিক। তার লেখা নিতান্তই জীবনঘনিষ্ঠ, যেখানে মানুষের মনের অন্দরমহলের অতল রহস্য প্রতিফলিত হয়েছে। মানুষের মনের নানা রহস্য উন্মোচন করেছেন। মানুষের অবচেতন মনের বিভিন্ন দিক, ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব বিষয়বস্তু হয়েছে তার লেখায়। মনস্তত্ত্বের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো লেখায় ফুটে উঠেছে। তিনি ছিলেন জীবনঘনিষ্ঠ মার্কসবাদী সাহিত্যিক। […]
সাময়িক পত্র: বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্র-পত্রিকার অবদান

বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে সাময়িক পত্র গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলা সাহিত্যকে বৈচিত্র্যমুখী করার জন্য গদ্যের বিকাশের ব্যাপক প্রয়োজন ছিল। গদ্য অবলম্বনে নানা বিষয়ে সাহিত্য রচনার প্রবণতা প্রথম থেকেই প্রকাশ পেয়েছে। সাময়িক পত্রের প্রচলন বাংলা গদ্যের বিকাশের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের ভূমিকা অপরিসীম। সাময়িক পত্রের মাধ্যমে […]
