জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি, সিলেবাস, মানবণ্টন, যোগ্যতা

বাংলাদেশের জনপ্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ঢাকার পরে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে সকলেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে নগরকেন্দ্রিক সব ধরনের সুবিধা। এর শিক্ষার মানও অনেক ভালো। শিক্ষার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।উচ্চুশিক্ষা ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টির দীর্ঘদিনের সুনাম রয়েছে। অত্যাধুনিক ক্লাসরুম থেকে শুরু করে সুনামধন্যশিক্ষকদের দ্বারা বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন। এখানে ভর্তি হতে গেলে এর শিক্ষা কার্যক্রম এবং ভর্তি বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এই নিবন্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়েছে, যাতে একজন শিক্ষার্থী শুরু থেকে পরীক্ষার আগ পর্যন্ত নিজের প্রস্তুতি পরিকল্পনা সাজাতে পারেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা ১৮৫৮ সালে পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন এলাকায় ‘ঢাকা ব্রাহ্ম স্কুল’ নামে শুরু হয়। ১৮৭২ সালে এর নামকরণ করা হয় ‘জগন্নাথ স্কুল’ এবং ১৮৮৪ সালে এটি ‘জগন্নাথ কলেজে উন্নতিকরণ করা হয়। এবং সর্বশেষ ২০০৫ সালে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’ পাশ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন চিত্তরঞ্জন এভিনিউতে অবস্থিত। দ্বিতীয় ক্যাম্পাসটি কেরানীগঞ্জের তেঘরিয়াতে ২০০ একর জমি নিয়ে নির্মিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়টিতে ৭টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগ এবং ২টি ইনস্টিটিউট রয়েছে। বিদ্যালয়টি শিক্ষার মান যথেষ্ট ভালো। তবে এখানে আবাসন সংকট রয়েছে। মেয়েদের জন্য এখানে একটি হল রয়েছে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হয় বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীরা অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে। তার মধ্যে রয়েছে টিউশন, পার্টটাইম জবসহ বিভিন্ন আত্মকর্মসংস্থ। ঢাকাতে অবস্থিত হওয়ার কারণে চাকরি প্রস্তুতি জন্য তারা বাড়তি সুবিধা পেয়ে থাকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইউনিট পরিচিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও পছন্দ অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে।

ইউনিট-A: বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ইউনিট-A গুরুত্বপূর্ণ। বিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবেশ ও পৃথিবীবিষয়ক বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ এই ইউনিটের মাধ্যমে পাওয়া যায়।

এই ইউনিটের প্রস্তুতির ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞানের মৌলিক ধারণা ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন। নিজের দুর্বল অধ্যায়গুলো চিহ্নিত করে নিয়মিত MCQ অনুশীলন করতে হবে।

ইউনিট-B: কলা ও আইন অনুষদ

মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছে ইউনিট-B বিশেষ আগ্রহের একটি ক্ষেত্র। ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন এবং আইনসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এই ইউনিটের প্রস্তুতিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ব্যাকরণ ও অনুধাবনমূলক প্রশ্নের ওপর গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি ভাষা ও সাহিত্যবিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত অনুশীলন করতে হবে।

ইউনিট-C: বিজনেস স্টাডিজ অনুষদ

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ইউনিট-C একটি গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার ক্ষেত্র। ব্যবসায় শিক্ষা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহীদের এ ইউনিটের প্রস্তুতি নিতে হবে।

হিসাববিজ্ঞানের মৌলিক নিয়ম, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং ইংরেজির ওপর নিয়মিত অনুশীলন করা উপকারী। তবে কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তা সর্বশেষ ভর্তি নির্দেশিকা থেকে নিশ্চিত হতে হবে।

ইউনিট-D: সামাজিক বিজ্ঞান অনুষদ

সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, মানুষের আচরণ ও সামাজিক কাঠামো নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইউনিট-D গুরুত্বপূর্ণ। এ ইউনিটের প্রস্তুতিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞানভিত্তিক মৌলিক ধারণা কাজে আসতে পারে। বাংলাদেশের ইতিহাস, সংবিধান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে নিয়মিত পড়াশোনা করা উচিত।

ইউনিট-E: চারুকলা অনুষদ

যেসব শিক্ষার্থীর ছবি আঁকা, নকশা, সৃজনশীলতা ও দৃশ্যশিল্পের প্রতি আগ্রহ রয়েছে, তাদের জন্য ইউনিট-E। এই ইউনিটের প্রস্তুতিতে সাধারণ জ্ঞানের পাশাপাশি শিল্পকলা, চিত্রশিল্প, শিল্পী ও শিল্প আন্দোলন সম্পর্কে ধারণা তৈরি করা প্রয়োজন। ব্যবহারিক বা অঙ্কনসংক্রান্ত প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা

ভর্তি পরীক্ষায় আবেদন করার আগে নিজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারিত শর্তের সঙ্গে মিলিয়ে দেখা জরুরি।ইউনিটভিত্তিক ন্যূনতম জিপিএর শর্ত নিচে দেওয়া হলো:

ইউনিটএসএসসি ও এইচএসসির মোট জিপিএকোনো এক পরীক্ষায় ন্যূনতম জিপিএ
A৭.০০৩.০০
B৬.০০২.৭৫
C৬.৫০৩.০০
D৬.০০২.৭৫
E৫.৫০২.৫০

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি কীভাবে নেবে

ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শুধু বেশি সময় পড়াশোনা করাই যথেষ্ট নয়। কোন বিষয় কতটুকু পড়তে হবে, কোন অধ্যায়ে বেশি দুর্বলতা রয়েছে এবং কত দ্রুত নির্ভুলভাবে প্রশ্নের উত্তর দেওয়া যায়—এসবের ওপরও সফলতা নির্ভর করে।

১. প্রথমে ভর্তি পরীক্ষার সিলেবাস সংগ্রহ করো

প্রস্তুতি শুরু করার আগে সংশ্লিষ্ট ইউনিটের সর্বশেষ ভর্তি নির্দেশিকা সংগ্রহ করতে হবে। সিলেবাস না জেনে এলোমেলোভাবে পড়াশোনা করলে গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়ে যেতে পারে। প্রতিটি বিষয়ের অধ্যায়গুলো তিন ভাগে ভাগ করতে পারো:

  • যেসব অধ্যায় ভালোভাবে জানা আছে।
  • যেসব অধ্যায়ে আরও অনুশীলন প্রয়োজন।
  • যেসব অধ্যায় একেবারে নতুন করে পড়তে হবে।

এভাবে তালিকা তৈরি করলে প্রস্তুতির অগ্রগতি বোঝা সহজ হবে।

২. বাংলা বিষয়ের প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ভালো করতে হলে শুধু সাহিত্যিকদের নাম ও বই মুখস্থ করলে হবে না। ব্যাকরণ এবং সাহিত্য—দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দেওয়া প্রয়োজন।

বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয়:

  • সন্ধি ও সমাস
  • কারক ও বিভক্তি
  • উপসর্গ ও প্রত্যয়
  • পদ প্রকরণ
  • বাক্য ও বাক্যশুদ্ধি
  • শুদ্ধ বানান
  • বাগধারা ও প্রবাদ-প্রবচন
  • এককথায় প্রকাশ
  • সমার্থক ও বিপরীতার্থক শব্দ

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ বিষয়:

  • প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য
  • বাংলা সাহিত্যের প্রধান যুগ
  • বিখ্যাত কবি ও সাহিত্যিকদের পরিচিতি
  • উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
  • ছদ্মনাম ও উপাধি
  • মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
  • আধুনিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা

প্রতিদিন কিছু সময় বাংলা ব্যাকরণ অনুশীলন এবং সাহিত্যবিষয়ক MCQ সমাধানের জন্য নির্ধারণ করো।

৩. ইংরেজি বিষয়ের প্রস্তুতি

ইংরেজি এমন একটি বিষয় যেখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালো দক্ষতা তৈরি করা সম্ভব। বিশেষ করে Grammar ও Vocabulary-তে শক্তিশালী ভিত্তি থাকা প্রয়োজন।

গুরুত্বপূর্ণ Grammar Topics:

  • Parts of Speech
  • Tense
  • Voice Change
  • Narration
  • Subject-Verb Agreement
  • Right Form of Verbs
  • Preposition
  • Article
  • Conditional Sentence
  • Transformation of Sentences
  • Sentence Correction

Vocabulary প্রস্তুতি:

  • Synonyms
  • Antonyms
  • Idioms and Phrases
  • One Word Substitution
  • Appropriate Word Selection
  • Spelling
  • Phrasal Verbs

ইংরেজি পড়ার সময় শুধু নিয়ম মুখস্থ না করে উদাহরণের মাধ্যমে প্রয়োগ শেখার চেষ্টা করবে। প্রতিদিন নতুন শব্দ শেখার পাশাপাশি পুরোনো শব্দগুলোও পুনরাবৃত্তি করতে হবে।

৪. সাধারণ জ্ঞানের প্রস্তুতি

সাধারণ জ্ঞানভিত্তিক প্রস্তুতির জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিকে আলাদা করে পড়া ভালো।

বাংলাদেশ বিষয়াবলি:

  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ভাষা আন্দোলন
  • বাংলাদেশের সংবিধান
  • বাংলাদেশের ইতিহাস
  • জাতীয় গুরুত্বপূর্ণ দিবস
  • ভৌগোলিক পরিচিতি
  • অর্থনীতি ও উন্নয়ন
  • জাতীয় পুরস্কার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

আন্তর্জাতিক বিষয়াবলি:

  • জাতিসংঘ ও এর অঙ্গসংস্থা
  • আন্তর্জাতিক সংস্থা
  • বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা
  • গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি
  • বিশ্ব ইতিহাস
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা

সাম্প্রতিক তথ্যের ক্ষেত্রে পুরোনো সাধারণ জ্ঞানের বইয়ের ওপর সম্পূর্ণ নির্ভর না করে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও হালনাগাদ তথ্যসূত্র ব্যবহার করতে হবে।

৫. বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রস্তুতি

ইউনিট-A-এর জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পদার্থবিজ্ঞান:

  • ভেক্টর
  • গতি ও বল
  • কাজ, শক্তি ও ক্ষমতা
  • মহাকর্ষ
  • তাপগতিবিদ্যা
  • তরঙ্গ ও শব্দ
  • বিদ্যুৎ ও চুম্বকত্ব
  • আধুনিক পদার্থবিজ্ঞান

রসায়ন:

  • পরমাণুর গঠন
  • পর্যায় সারণি
  • রাসায়নিক বন্ধন
  • রাসায়নিক বিক্রিয়া
  • মোল ধারণা
  • জৈব রসায়ন
  • অম্ল, ক্ষার ও লবণ
  • তড়িৎ রসায়ন

গণিত:

  • বীজগণিত
  • ত্রিকোণমিতি
  • ক্যালকুলাস
  • স্থানাঙ্ক জ্যামিতি
  • ম্যাট্রিক্স ও নির্ণায়ক
  • সম্ভাবনা

জীববিজ্ঞান:

  • কোষ ও কোষ বিভাজন
  • উদ্ভিদবিজ্ঞান
  • প্রাণিবিজ্ঞান
  • জিনতত্ত্ব
  • মানবদেহের বিভিন্ন তন্ত্র
  • জীবপ্রযুক্তি
  • পরিবেশ ও জীববৈচিত্র্য

প্রতিটি অধ্যায়ের সূত্র ও মৌলিক ধারণা বুঝে MCQ অনুশীলন করবে। শুধু উত্তর মুখস্থ না করে কেন উত্তরটি সঠিক, সেটিও বোঝার চেষ্টা করতে হবে।

৬. ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রস্তুতি

ইউনিট-C-এর জন্য ব্যবসায় শিক্ষা বিভাগের মূল বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন।

প্রস্তুতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র:

  • হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা
  • জাবেদা ও খতিয়ান
  • আর্থিক বিবরণী
  • ব্যাংক সমন্বয় বিবরণী
  • ব্যবসায় সংগঠন
  • ব্যবস্থাপনার নীতিমালা
  • বিপণনের মৌলিক ধারণা
  • ফিন্যান্স ও ব্যাংকিং

প্রতিটি অধ্যায়ের সংজ্ঞা ও নিয়ম বোঝার পাশাপাশি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। হিসাববিজ্ঞানে দ্রুত ও নির্ভুলভাবে উত্তর বের করার দক্ষতা তৈরি করা জরুরি।

৭. মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রস্তুতি

ইউনিট-B এবং ইউনিট-D-এর জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ের মৌলিক ধারণার ওপর গুরুত্ব দেওয়া উচিত।

বিশেষভাবে অনুশীলন করতে পারো:

  • বাংলা ভাষা ও সাহিত্য
  • ইংরেজি Grammar ও Vocabulary
  • বাংলাদেশের ইতিহাস
  • বিশ্বসভ্যতা ও ইতিহাস
  • রাষ্ট্রবিজ্ঞান
  • অর্থনীতির মৌলিক ধারণা
  • সমাজবিজ্ঞান
  • ভূগোল
  • সংবিধান ও আন্তর্জাতিক বিষয়াবলি

তবে ইউনিটভেদে প্রশ্নের বিষয় ও নম্বরবণ্টন আলাদা হতে পারে। তাই চূড়ান্ত প্রস্তুতির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটের অফিসিয়াল সিলেবাসই অনুসরণ করতে হবে।

৮. চারুকলা ইউনিটের জন্য আলাদা প্রস্তুতি

চারুকলা ইউনিটে অংশগ্রহণ করতে চাইলে সাধারণ পড়াশোনার পাশাপাশি শিল্পবিষয়ক জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।

যেসব বিষয়ে গুরুত্ব দিতে পারো:

  • বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী
  • আন্তর্জাতিক চিত্রশিল্পী
  • শিল্পকলার ইতিহাস
  • বিখ্যাত চিত্রকর্ম
  • শিল্প আন্দোলন
  • রং ও নকশার মৌলিক ধারণা
  • পর্যবেক্ষণ ও সৃজনশীল অনুশীলন

প্রতিদিন কিছু সময় ছবি আঁকা ও দৃশ্যমান বিষয় পর্যবেক্ষণের অভ্যাস তৈরি করা উপকারী। ব্যবহারিক পরীক্ষার কোনো নির্দিষ্ট নির্দেশনা থাকলে তা ভর্তি বিজ্ঞপ্তি থেকে যাচাই করতে হবে।

ভর্তি পরীক্ষার জন্য দৈনিক পড়ার রুটিন

সফল প্রস্তুতির জন্য এমন একটি রুটিন তৈরি করা প্রয়োজন, যা নিয়মিত অনুসরণ করা সম্ভব। নিচের রুটিনটি একটি নমুনা; নিজের ইউনিট ও দুর্বলতার ভিত্তিতে সময় পরিবর্তন করতে পারো।

সময়পড়াশোনার বিষয়
সকাল ৭টা–৮টাবাংলা
সকাল ৮টা–৯টাইংরেজি
সকাল ১০টা–১১টাইউনিটভিত্তিক প্রধান বিষয়
দুপুর ১২টা–১টাগণিত/বিষয়ভিত্তিক অনুশীলন
বিকেল ৪টা–৫টাসাধারণ জ্ঞান
সন্ধ্যা ৬টা–৭টাMCQ অনুশীলন
রাত ৮টা–৯টামডেল টেস্ট ও ভুল বিশ্লেষণ
রাত ৯টা–৯:৩০সারাদিনের পড়া পুনরাবৃত্তি

 

৩০ দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি পরিকল্পনা

পরীক্ষার আগে সময় কম থাকলে ৩০ দিনের একটি পরিকল্পনা অনুসরণ করতে পারো।

প্রথম ১০ দিন: ভিত্তি মজবুত করা

এই সময়ে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং নিজ ইউনিটের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করবে। যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, সেগুলোকে বেশি সময় দেবে।

পরবর্তী ১০ দিন: অনুশীলন ও প্রশ্ন সমাধান

প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক MCQ সমাধান করবে। ভুল হওয়া প্রশ্নগুলো আলাদা খাতায় লিখে রাখবে। আগের বছরের প্রশ্ন পাওয়া গেলে সেগুলোও অনুশীলন করবে।

শেষ ১০ দিন: মডেল টেস্ট ও রিভিশন

এই সময়ে নিয়মিত পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্ন সমাধানের অভ্যাস তৈরি করবে। নতুন বিষয় শেখার চেয়ে আগে পড়া বিষয়গুলো পুনরাবৃত্তিতে বেশি গুরুত্ব দেবে।

ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ১০টি কার্যকর পরামর্শ

১. প্রথম দিন থেকেই নির্দিষ্ট পড়ার রুটিন অনুসরণ করো।

২. নিজের ইউনিটের সিলেবাস ভালোভাবে বুঝে নাও।

৩. প্রতিদিন বাংলা ও ইংরেজি অনুশীলন করো।

৪. গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র আলাদা খাতায় লিখে রাখো।

৫. নিয়মিত MCQ সমাধান করো।

৬. আগের বছরের প্রশ্ন অনুশীলন করো, তবে পুরোনো প্রশ্নের নম্বরবণ্টনকে বর্তমান নিয়ম ধরে নিয়ো না।

৭. প্রতিটি মডেল টেস্টের পর ভুলগুলো বিশ্লেষণ করো।

৮. পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করো।

৯. সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় কমাও।

১০. গুজব বা অনির্ভরযোগ্য ভর্তি-তথ্যের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন করার নিয়ম

অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

১. প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট admission.jnu.ac.bd-তে প্রবেশ করো।

২. ভর্তি সংক্রান্ত নির্দেশিকা ভালোভাবে পড়ে নাও।

৩. প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করো।

৪. নিজের যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত ইউনিট নির্বাচন করো।

৫. নির্দেশনা অনুযায়ী আবেদন ফি জমা দাও।

৬. আবেদন সম্পন্ন হলে কনফার্মেশন ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করো।

৭. পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার নির্দেশনা অনুসরণ করো।

আবেদনের সময় নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করা উচিত।

ভর্তি পরীক্ষার দিন যেসব বিষয়ে সতর্ক থাকবে

ভর্তি পরীক্ষার দিন কোনো ধরনের তাড়াহুড়া না করে আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।

  • প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবে।
  • পরীক্ষার নির্দেশনায় অনুমোদিত উপকরণ ছাড়া অন্য কিছু নিয়ে যাবে না।
  • নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছাবে।
  • OMR শিট পূরণের নির্দেশনা ভালোভাবে পড়বে।
  • প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রশ্নটি সম্পূর্ণ বুঝে নেবে।
  • একটি প্রশ্নে অতিরিক্ত সময় ব্যয় করবে না।
  • নেগেটিভ মার্কিং থাকলে অনুমাননির্ভর উত্তর দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে।

পরিশেষে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে শুরু থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করা কঠিন। প্রতিটি বিষয়ের মৌলিক ধারণা পরিষ্কার করা, নিয়মিত MCQ অনুশীলন, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং সময়ের সঠিক ব্যবহারই হতে পারে আপনার প্রস্তুতির সবচেয়ে কার্যকর ভিত্তি। বিশেষ করে নিজের ইউনিটের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে প্রতিদিনের পড়াশোনা সাজান। দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোর পেছনে বেশি সময় দিন। সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা নিয়মিত অনুসরণ করুন। ধারাবাহিক পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে পড়ার সুযোগ অর্জনের সম্ভাবনা বাড়াতে পারবেন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কয়টি ইউনিট রয়েছে?

উত্তর: পাঁচটি ইউনিট রয়েছে। এগুলো হলো A, B, C, D ও E।

প্রশ্ন ২: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কত নম্বরের?

উত্তর: সাধারণত ১০০ নম্বরের। তবে বিস্তারিত নম্বর বণ্টন চূড়ান্ত নির্দেশিকা থেকে নিশ্চিত করতে হবে।

প্রশ্ন ৩: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে?

উত্তর: সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রশ্ন ৪: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ?

উত্তর: এটি নির্ভর করে শিক্ষার্থীর ইউনিটের ওপর। A ইউনিটের জন্য বিজ্ঞান, B ইউনিটের জন্য বাংলা-ইংরেজি-সাধারণ জ্ঞান, C ইউনিটের জন্য ব্যবসায় শিক্ষা এবং D ইউনিটের জন্য বাংলা-ইংরেজি ও সাধারণ জ্ঞানে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আরো পড়ুন

Was this article helpful?
YesNo
Share This Article
Oliur Rahman Sohag
Oliur Rahman Sohag

Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

Articles: 145