Skip to main content

Study Journalx

Pronoun হলো সেসব Word বা শব্দ যা Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়। অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় তাকে Pronoun বলে। একটা শব্দে যখন বারবার একই Noun ব্যবহৃত হয় তখন বাক্যটি তার সৌন্দর্য হারায়, সেজন্যই বারবার Noun এর ব্যবহার না করে Noun এর পরিবর্তে কিছু শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তা Pronoun নামে পরিচিত। যেমন:  Kalam is a very good boy. এখানে প্রথম বার বলা হয়েছে কালাম একটি ভালো ছেলে, কিন্তু দ্বিতীয় বার আবার বলা যাবে না Kalam reads in class ten. এবার বলতে হবে He reads in class ten. এর ফলে বাক্যটা শুনতে শ্রুতিমধুর হয়। Pronoun কাকে বলে? কত প্রকার? আলোচনা করা হলো।

Pronoun কাকে বলে

Pronoun কাকে বলে

Pronoun কাকে বলে?

Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।

 

Pronoun কত প্রকার?

Pronoun ৮ প্রকার

  1. ‎Personal pronoun
  2. ‎Demonstrative pronoun
  3. ‎Interrogative pronoun
  4. ‎Relative pronoun
  5. ‎Indefinite pronoun
  6. ‎Distributive pronoun
  7. ‎Reflexive pronoun
  8. ‎Reciprocal Pronoun

‎

Pronoun Table

NumberSubjectObjectPossessiveReflexive
SingularIMeMyMyself
 YouYouYourYourself
 HeHimHisHimself
 SheHerHerHerself
 ItItItsItself
PluralWeUsOurOurselves
 YouYouYourYourselves
 TheyThemTheirThemselves

 

Types of Pronoun

1.‎ Personal Pronoun

এটা সবসময় ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে ব্যবহৃত হয়। বলা যায়, যে Pronoun কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Personal Pronoun বলে।

For example: I, You, She, He, They, We, It ইত্যাদি হলো Personal pronoun.

  • She is a very good girl
  • They are playing football
  • You are a very intelligent person
  • It’s a very little fish
  • It’s my cat
  • I love my country very much

 

2.‎ Demonstrative Pronoun

নির্দেশক সর্বনাম বোঝাতে Demonstrative  Pronoun ব্যবহার হয়। বোঝাই যাচ্ছে এই সর্বনাম দ্বারা নির্দেশ করা হয়। সুতরাং বলা যায়,  যেসকল Pronoun কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সে সকল Pronoun কে Demonstrative Pronoun বলে।

‎Example: These, This, Those, That, Such ইত্যাদি হলো Demonstrative Pronoun.

‎বাক্যে Demonstrative Pronoun এর ব্যবহার:

  1. ‎That is my favourite book.
  2. ‎This t-shirt is very beautiful.
  3. ‎These are very fresh lychees..
  4. That is my pen.

 

3. ‎Interrogative Pronoun

প্রশ্নসূচক সর্বনাম হলো Interrogative Pronoun। এই Pronoun সাধারণত Interrogative Sentence বা Clause এর শুরুতে বসে। এককথায় বলা যায়, যে Pronoun দ্বারা কোনোকিছু জিজ্ঞাসা করা হয় তাকে Interrogative Pronoun বলে। এটা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বিশেষ্যের বা Noun এর পরিবর্তে বসে প্রশ্ন করে।

‎Example: Who, Whom, Which, Whose, What ইত্যাদি।

‎বাক্যে Interrogative Pronoun এর ব্যবহার:

  • Who is he?
  • What do you want?
  • What is your name?
  • Who is your father?

 

4. Relative Pronoun

এর উদ্দেশ্য হচ্ছে সম্পর্ক স্থাপন করা। দুটি বাক্য বা Clause কে যুক্ত করা। অর্থাৎ যে Pronoun Noun বা Pronoun কে নির্দেশ করে দুটি বাক্য বা Clause কে যুক্ত করে তাদের মাঝে সম্পর্ক স্থাপন করে তাকে Relative Pronoun বলে।

‎Example: Who, Which, That, Whose Whom ইত্যাদি।

‎বাক্যে এর ব্যবহার:

  • ‎The man whom you saw is my cousin.
  • This is the car which I bought.
  • That is a book which I bought.

‎এখানে, Whom, Which pronoun দুটি বাক্যের অপর অংশটিকে যুক্ত করে সম্পর্ক স্থাপন করেছে।

‎

5. ‎Indefinite Pronoun

Indefinite Pronoun নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। এককথায় বলা যায়, যে Pronoun নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে Indefinite Pronoun বলে।

‎Example: Each, Any, None, Nobody, Anybody, Anything, Nothing, Neither, Everybody, Everything ইত্যাদি।

‎Indefinite Pronoun কে আবার দুইভাগে ভাগ করা যায়

A.‎ Positive Pronoun

B.‎ Negative Pronoun

‎

A. Positive Pronoun

 হা- বোধক Pronoun  গুলোই Positive Pronoun. যেমন, Anything, Anybody, Each, Every, Everybody, Some, Something, Somebody ইত্যাদি।

‎বাক্যে এটার ব্যবহার:

 

  • ‎Someone has stolen my car.
  • Every people loves her mother
  • Is there anybody who can help me?

‎

B. Negative Pronoun

যে Pronoun না-বোধক তাকে Negative Pronoun বলে। যেমন,  Nobody, None, No one, Nothing, Neither etc

‎বাক্যে এটার ব্যবহার।

  • ‎None but Allah can help us.
  • ‎Nobody can do it.

‎

‎6. Distributive Pronoun

এই Pronoun গুলো Positive Pronoun এর মতো হয়ে থাকে, এবং এই Pronoun একত্রে না বুঝিয়ে পৃথক পৃথক ভাবে বুঝায়। অর্থাৎ,  Distributive Pronoun হলো সেসব Pronoun যারা দুই বা তার বেশি সংখ্যক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝায়।

‎Example: Each, Every, Either, Eeither etc.

‎বাক্যে এটার ব্যবহার:

  • ‎Each of the girls finished the task.

‎

7. ‎Reflexive Pronoun

Reflexive Pronoun এ Subject ও Object একই ব্যক্তি বা বস্তু হয়। Reflexive Pronoun এ Subject নিজেই কাজ করে এবং তার ফল বা প্রভাব তার উপরই ফিরে আসে। Reflexive Pronoun, Personal Pronoun এর সাথে self/selves যুক্ত হয়ে গঠিত হয়।

‎Example : Myself, Yourself, Themselves, Ourselves etc.

‎বাক্যে এটার ব্যবহার:

  • ‎I hurt myself.
  • I told myself to not use the phone for a long time

‎

‎8. Reciprocal Pronoun

Reciprocal Pronoun হলো সে সকল Pronoun যা দুই বা তার বেশি ব্যক্তি বা প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।

‎Example: দুটি মাত্র Reciprocal Pronoun রয়েছে Each other, One another.

‎এজন্য Reciprocal Pronoun চেনা সবচেয়ে সহজ।

‎বাক্যে এর ব্যবহার

  • ‎Sohag and Anik help each other.
  • ‎They love one another.
 

Read More