English Grammar এর একটি গুরুত্বপূর্ণ টপিক Subject-Verb Agreement। ইংরেজি শেখার ক্ষেত্রে এর বিকল্প নেই। এ্যাডমিশন ক্যান্ডিডেট ও চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস Subject-Verb Agreement. প্রতিবছর এখান থেকে অনেক প্রশ্ন থাকে। তাই এই টপিকসটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে।

What Is Subject-Verb Agreement?
বাক্যে Subject এর Number ও Person অনুসারে Verb এর রূপ নির্ধারিত হওয়াকে Subject-Verb Agreement বলে। মূল কথা Subject = Verb অর্থাৎ Subject যদি Singular হয় তাহলে Verbও Singular হবে। Subject Plural হলে Verb ও Plural হবে।
- অনেকেই আছো, যারা Singular Verb ও Plural Verb কে গুলিয়ে ফেলো তাদের জন্য সহজ টিপস: শুধুমাত্র Auxiliary Verb এর ক্ষেত্রে am বাদে যেসব Verb এর শেষে s আছে তারা Singular Verb বাকিরা Plural verb.
Person | Singular | Plural |
1 st person | I | We |
2 nd person | You | You |
3 rd person | He, She, It | They |
Subject-Verb Agreement Rules
Rule 01
Subject Verb Agreement এর সবচেয়ে সাধারণ নিময়টা হলো- Subject Singular হলে Verb Singular, Subject Plural হলে Verb ও Plural হবে।
Example:
- He reads a book.
- They read books.
- The boy is playing.
- They are playing.
- She has a pen.
- They have pens.
Rule 02
Each, Some, Any, No দ্বারা বাক্য শুরু হলে Verb singular হয়।
Example:
- Something was under the house.
- Nobody works harder than Sohag does.
- Something is better than nothing.
Rule 03
Either/Neither এর পরে or/not না থাকলে Verb Singular হয়।
Example:
- Either of them was absent.
- Neither of them has done the work.
Rule 04
Together with, Accompanied by, Along with, Accompanied with, As well as, In addition to/with, And not, But not, Including, Excluding শব্দগুলো দ্বারা বাক্যে একাধিক Subject থাকলেও আগের Subject অনুসারে verb বসে।
Example:
- I as well as you am responsible for this.
- Sohag and not his brothers has gone abroad.
- Sohag but not you does the work.
Rule 05
Either—or, Neither—nor, Not only—But also, Not—but, Both—and ইত্যাদি দ্বারা একাধিক Subject যুক্ত থাকলে পরের Subject অনুযায়ী Verb হয়।
Example:
- Neither Sohag nor his friends are going to the university today.
- Either Sohag or his friend is going to Cox’s Bazar.
- Neither the girls nor the teacher has seen the monster before.
Rule 06
And দুই বা তার বেশি Noun একই ব্যক্তি/বস্তু নির্দেশ করলে Verb Singular, আলাদা বোঝালে Verb Plural হয়।
Example:
- The poet and novelist is coming today.
- The poet and the novelist are coming today.
- The owner and manager of the shop is present.
- The owner and the manager of the shop are present.
Rule 07
And দ্বারা দুটি Singular বা Plural যে Subject ই যুক্ত হোক না কেন তার পরবর্তী Verb Plural ই হবে। কিন্তু যদি And দ্বারা দুটি Singular Subject যুক্ত হয় এবং উভয় Noun দ্বারা যদি একই মনের ভাব প্রকাশ পায় তাহলে Verb Singular হবে।Example:
- Sohag and I walk to university.
- Slow and steady wins the race.
Rule 08
কোনো বাক্য Gerund বা Infinitive দ্বারা শুরু হলে verb Singular হবে।
Example:
- Writing many letters makes him happy.
- To write many letters makes her happy.
- Knowing her has made him what he is.
Rule 09
A Number of এর পরে Plural Noun বসে এবং Plural Verb বসে। কিন্তু The Number of এর পরে Plural Noun বসলেও Singular verb বসে।
Example:
- A number of students are going to the class picnic.
- The number of days in a week is seven.
Rule 10
Many থাকলে verb plural হয়, Many a থাকলে verb singular হয়। Example:
- Many a boy is going to class today.
2. Many boys are going to class today.
Rule 11
One of এর পরে singular/plural যে Noun/pronoun হোক না কেন তার verb সর্বদা Singular হবে। তবে যদি এরপর who/that থাকে এবং সেটা One-কে নয় বরং আগের plural noun-কে নির্দেশ করে, তাহলে verb plural হবে।
Example:
- One of my friends is a lawyer.
- he is one of those girls who have a beautiful voice.
- One of my friends has a car.
- Sohag is one of the students who are hardworking.
Rule 12
কোনো যৌগিক বাক্যে Preposition, Gerund, Wh word, That থাকলে এগুলোর আগেরটা Subject ধরে সে অনুযায়ী Verb বসাতে হবে।
বি.দ্র: যদি কোনো বাক্যে দুটা Preposition থাকে সেক্ষেত্রে প্রথম Preposition এর আগেরটা subject ধরে সে অনুযায়ী verb হবে।
example:
- The boy who came here yesterday with his parents is my brother. ( এখানে Wh word Who এর আগের The boy অনুসারে auxiliary verb বসছে)
- The study of languages is very interesting. ( preposition এর আগের subject অনুসারে Auxiliary verb বসছে)
- একটা ছোট টিপস দেই- subject এর সাথে s/ es থাকলে সেটা plural কিন্তু verb এর সাথে s/es থাকলে সেটা singular
Rule 13
ওজন, দূরত্ব, সময়, অর্থ বোঝালে Subject Plural হলেও Verb কিন্তু Singular হবে।
Example:
- Forty miles is a long distance.
- Two hours is enough to finish the work.
- Ten kilograms is too heavy for a child.
Rule-14
Police, Cattle, Poultry, Vermin,Gentry, Peasantry, Aristocracy, People ইত্যাদি Noun গুলো দেখতে Singular হলেও এগুলো আসলে Plural তাই এর পরে verb ও plural হবে। Example:
- The police are investigating the robbery.
- The vermin are destroying the crops.
- People are praying for the freedom fighters.
- Cattle are grazing in the field.
Rule 15
Physics, Politics, Mathematics, News, Gallows, Economics. ইত্যাদি দেখতে Plural হলেও এরা মূলত Singular তাই Verb টিও Singular হবে।
Example:
- Mathematics is my favourite subject
- Politics is a complicated field.
- Economics is a tough subject.
Rule 16
Subject Uncountable Noun হলে Verb Singular হবে।
- Water is essential for life
- A huge quantity of sugar was exported.
- Rice is the main food in Bangladesh
- A lot of money was spent.
Rule 17
বই, ম্যাগাজিন, সংবাদপত্র, চলচিত্র, নাটক, দেশ ইত্যাদি নামে Plural Noun থাকলেও Verb কিন্তু Singular ই হবে।
Example:
- Gulliver’s Travels is a famous book.
- Current Affairs is a monthly magazine.
- The Rivals is an interesting comedy play.
- The Arabian Nights is a famous collection of stories.
Rules 18
ভগ্নাংশ বোঝালে Verb Singular হয়। Subject Countable Plural হলে Verb Plural হয়।
Example:
- Half of the water is dirty.
- Half of the students are absent.
- Three- fourths of the work has been finished.
- Two- thirds of the books are missing.
Rule 19
One যদি বাক্যের Subject এ থাকে তাহলে এর Pronoun his/her হবে না, One's হবে।
Example:
- One must keep one’s promise.
- One should respect one’s parents.
- One can’t succeed without one’s effort.
Rule 20
Everyone, Everybody, Nobody, Each, Somebody, Someone, Something, Nothing, Everything ইত্যাদি Subject হলে Verb সর্বদা Singular হয়।
Example:
- Something is better than nothing
- Everybody loves the Prophet Mohammad (SAW).
Rule 21
Collective Noun দ্বারা সমষ্টি বোঝালে Verb Singular হয় কিন্তু খন্ডিত বা আলাদা বোঝালে Verb Plural হয়।
Example:
- The team is playing well.
- The team are wearing different uniforms.
- The committee has made its opinion.
- The committee are divided in their opinions.
Rule 22
More than দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী Verb এর রূপ নির্ধারিত হবে পূর্ববর্তী Noun এর উপর ভিত্তি করে। Noun টি Singular হলে Verb Singular হবে। Noun Plural হলে Verb Plural হবে।
Example:
1. More than one book was missing from the library.
2. More than one person has complained about the issue.
3. More than five books were missing from the library.
4. ore than ten people have joined the pro
Read More
- Noun Classification সম্পর্কে জানতে পড়ুন
- Pronoun কত প্রকার জানতে পড়ুন
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
- Verb কত প্রকার ও কী কী? Best 15 টি সহজ নিয়ম ও উদাহরণ
- Number কি, কত প্রকার: best 20 টি Number চেনার সহজ উপায়
- Gender কত প্রকার ও কি কি? Best 10 টি চেনার সহজ নিয়ম
- Determiners কাকে বলে? কত প্রকার ও কী কী Best 10
- Degree কাকে বলে? কত প্রকার, Best 10টি Degreeপরিবর্তনের নিয়ম
- Adverb কাকে বলে? কত প্রকার, Best 10 টি Adverb চেনার নিয়ম
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
