Skip to main content

Study Journalx

What is Narration?

‎Narration হলো কোনো বক্তার কথা, বক্তব্য বা ঘটনার বিবরণ নিজের বা অন্যের ভাষায় প্রকাশ করার একটি উপায়। অর্থাৎ সহজ ভাষায় বলা যায়, বক্তার বক্তব্যকে Speech বা Narration বলে। ব্যাকরণে একে উক্তি পরিবর্তনও বলা হয়ে থাকে। উদাহরণ: He said to me, “I am reading a book”. Narration Rules গুলো আলোচনা করা হলো।

 

Narration

‎Why is Narration important

English Grammar-এ Narration অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইংরেজি ভাষা সঠিকভাবে জানতে, পড়তে ও বুঝতে হলে Narration অপরিহার্য। SSC, HSC, Admission, BCS সহ সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় Narration থেকে প্রশ্ন আসে। তাই Narration কে সঠিকভাবে বুঝতে ও শিখতে হবে।

 

 

Types of Narration

‎Narration বা উক্তি প্রধানত দুই প্রকার:

1. Direct Speech (প্রত্যক্ষ উক্তি)

বক্তার কথা অবিকল বা হুবহু উদ্ধৃতি চিহ্নের (” “) মধ্যে প্রকাশ করা। যেমন: He says, “I am ill.”

‎

‎2. Indirect Speech (পরোক্ষ উক্তি)

বক্তার কথা হুবহু না বলে, অর্থের পরিবর্তন না ঘটিয়ে নিজের ভাষায় বা পরোক্ষভাবে প্রকাশ করা। ‎যেমন: He says that he is ill.

 

 

‎Reporting speech & Reported verb

‎1. Reporting Speech

‎যে অংশটি দিয়ে বক্তা নিজে কথা বলা শুরু করে, তাকে রিপোর্টিং স্পিচ বলে।

‎Example : He said to me.

‎এর ভেতরের verb-টিকে Reporting Verb বলে, যেমন: said

‎

‎2. Reported Speech

‎উদ্ধৃতি চিহ্নের (” “) ভেতরে বক্তার মূল বক্তব্যটি থাকে, তাকে Reported Speech বলে।

‎Example: “I am reading a English book.”

‎

 

Narration Rules

1. Tense in Narration Rules

‎Direct Narration এর Reporting verb যদি Present বা Future tense হয়, তাহলে Reported speech এ tense এর কোনো পরিবর্তন হয় না। Example-

  • Direct: He says, “I am playing Carrom board.”
  • ‎Indirect: He says that he is playing Carrom board.

 

  • Direct: She says, “I have finished my home work work.”
  • ‎Indirect: She says that she has finished her home work.

‎

Reporting verb যদি Past tense হয় তাহলে Reported Speech এ Tense এর পরিবর্তন নিচে দেওয়া হলো:

‎1.Direct এ Present Indefinite tense  হলে Indirect এ Past Indefinite tense হবে।

‎2.Direct এ present Continuous tense হলে Indirect এ Past continuous tense হবে।

‎3.Direct এ Present Perfect tense হলে Indirect এ Past perfect tense হবে।

‎4.Direct এ Present Perfect continuous tense হলে Indirect এ past perfect continuous tense হবে।

‎5.Direct এ Past Indefinite tense হলে Indirect এ Past Perfect tense হবে।

‎6.Direct এ Past Continuous tense হলে Indirect এ Past perfect continuous tense হবে।

‎Example:
  • Direct: He said, “I play football with my little sister.”
  • ‎Indirect: He said that he played football with his little sister.

‎

‎মনে রাখার বিষয়: Reported Speech এ  Past Perfect এবং Past Perfect Continuous Tense থাকলে তার কোনো পরিবর্তন হয় না। এছাড়া Can, Shall, Will, May থাকলে তারা যথাক্রমে Could, Should, Would, Might এ পরিবর্তন হবে । তবে Must থাকলে সেটা Had to হবে । কিন্তু  চিরন্তন বাধ্যবাধকতা বুঝালে Must এর পরিবর্তন হবে না।

‎Example:

  • Direct: He said, “I had completed the game two hours.”
  • ‎Indirect: He said that he had completed the game two hours.

 

 

 

‎2. Important Phrase in Narration Rules

কিছু কিছু Word বা Phrase আছে যেগুলো Direct থেকে Indirect করার সময় পরিবর্তন হয়। সেরকম কিছু Words এর নিচে দেওয়া হলো।

Direct/NormalIndirect
ThisThat
TheseThose
HereThere
NowThen
ComeGo
The same dayThe following day / The next day
AgoBefore
ThusSo
HenceThence
TodayThat day
YesterdayThe day before / The previous day
Last nightThe night before / The previous night
TonightThat night
TomorrowThe next day
Next weekThe following week
Last weekThe week before
Yesterday morningThe previous morning
Tomorrow morningThe next morning

 

‎Example:

  • Direct: He said, “This is my Ball.”
  • ‎Indirect: He said that that was his Ball.

‎

  • Direct: She said, “These are my sister friends.”
  • ‎Indirect: She said that those were her sister friends.

 

‎‎উল্লেখ্য- It এর কোনো পরিবর্তন হয় না। সেই সাথে ডানদিকের শব্দ গুলো যদি Direct এ ব্যবহৃত হয় তাহলে সেই শব্দেরও পরিবর্তন হবে না।

‎

‎

‎3. Universal truth in Narration Rules

Direct narration এ reporting verb টি past tense হলেও reported speech  যদি চিরন্তন সত্য(universal truth), অভ্যাসগত কাজ (habitual fact), বিজ্ঞানভিত্তিক সত্য (scientific truth) হয় তাহলে indirect করার সময় reported speech এর কোন পরিবর্তন হয় না।

‎Example:

  • Direct: He said, “The sun rises in the east.”
  • ‎Indirect: He said that the sun rises in the east.

‎

  • Direct: The teacher said, “Water boils at 100°C.”
  • ‎Indirect: The teacher said that water boils at 100°C.

‎

  • Direct: My father said, “Honesty is the best policy.”
  • ‎Indirect: My father said that honesty is the best policy.

‎

‎

‎4. Assertive Sentence Narration Rules

Assertive Sentence এর Narration এর ক্ষেত্রে  Reporting verb যদি Say হয় এবং পরে Object হয় তাহলে Say- এর পরিবর্তে Tell, Say to বসে। তবে Object না থাকলে Say বসে। Comma ও Inverted Comma উঠে গিয়ে that বসে। এরপর প্রয়োজন অনুযায়ী ?Pronoun, Tense, Time Expression ইত্যাদির পরিবর্তন করা হয়।

Example:

  • Direct: He said, “I am singing.”
  • ‎Indirect: He said that he was singing a song.

‎

  • Direct: He said to me, “I am very  busy.”
  • ‎Indirect: He told me that he was very busy.

‎

 

‎5 Interrogative Sentence Narration Rules

Interrogative Sentence এর ক্ষেত্রে Reporting verb ‘Say’ এর পরিবর্তে ‘Ask’ বা ’Enquire’ বসে। প্রশ্নবোধক বাক্যটিতে যদি Wh – Question Word না থাকে তাহলে Comma উঠে If/Whether বসে। Wh Question Word থাকলে তা অপরিবর্তিত থাকে। এবং Indirect করার পর বাক্যটি Assertive হয়ে যায়।

Example:

  • Direct: He said to me, “Do you like Pizza?”
  • ‎Indirect: He asked me if I liked Pizza.

‎

‎

6. Optative Sentence Narration Rules

Optative Sentence এর Narration এর ক্ষেত্রে  Reported Speech এর অর্থ ও ভাব অনুযায়ী Say- এর পরিবর্তে Wish বা Pray বসে। Comma উঠে That বসে এবং Subject এর পরে Might বসিয়ে বাক্যটিকে Assertive করতে হয়। ‎

Example:

  • Direct: The man said, “May Allah bless you!”
  • ‎Indirect: The man prayed that Allah might bless me.

‎

‎এছাড়া Optative Sentence এ Good Morning, Good Evening থাকলে Say এর পরিবর্তে Wish বসে এবং Good Bye, Good Night থাকলে Say এর পরিবর্তে Bid বসে। Bid এর Past form Bid. ‎Example –

  • Direct: He said to me, “Good morning.”
  • ‎Indirect: He wished me good morning.

‎

  • Direct: The teacher said to the students,‎ “Good evening.”
  • ‎Indirect: The teacher wished the students good evening.

‎

  • Direct: He said to me, “Goodbye.”
  • ‎Indirect: He bade me goodbye.

 

 

7. Imperative Sentence Narration Rules

Imperative Sentence এর Narration এর ক্ষেত্রে Reported Speech এর অর্থ ও ভাব অনুযায়ী Say এর পরিবর্তে Order, Command, Request, Beg, Advise, Tell, Ask ইত্যাদি বসে। হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে Comma, Inverted Comma উঠে To বসে এবং না-বোধক বাক্যের ক্ষেত্রে Not to বসে। বাক্যে Please থাকলে উঠে যায় এবং তার পরিবর্তে Kindly বসে। এছাড়া Sir এর পরিবর্তে Respectfully ব্যবহৃত হয়।

Example:

  • Direct: He said to me, “Open the class room door.”
  • ‎Indirect: He ordered me to open the class room door.

‎

  • Direct: My father said to the students, “Please be honest in your home work.”
  • ‎Indirect: My father requested the students to be honest to the home work.

‎

  • Direct: Mother said to me, “Do not waste your time in student life.”
  • ‎Indirect: Mother advised me not to waste my time in student life.

‎

 

8 Exclamatory Sentence Narration Rules

Exclamatory Sentence এর ক্ষেত্রে Say- এর পরিবর্তে আনন্দ বোঝালে Exclaim With Joy/Delight/Wonder ইত্যাদি বসে। আর দুঃখ বোঝালে Exclaim With Sorrow/Grief ইত্যাদি ব্যবহার করা হয়। কমা উঠে That বসে এবং Hurrah, Alas, Ah ইত্যাদি থাকলে তা উঠে যেয়ে বাক্যটিকে Assertive করতে হয়। এছাড়া What বা How দিয়ে বাক্য শুরু হলে এদের পরিবর্তে Noun এর আগে Great বসে এবং Adjective এর আগে Very বসে।

‎Example:

  • Direct: Hurrah! We have won the cricket match.
  • ‎Indirect: They exclaimed with joy that they had won the cricket match.

‎

  • ‎Direct: Ah! We are going to visit Satkhira.
  • ‎Indirect: They exclaimed with delight that they were going to visit Satkhira.

‎

‎

Read More