Skip to main content

Study Journalx

বাগধারা অর্থ কথার ধারা। এটি বাংলা ভাষার এক অমূল্য সম্পদ। যা আমাদের মাতৃভাষাকে আরো শৈল্পিক ও নান্দনিক করে তুলেছে। এটা শুধু আভিধানিক অর্থ প্রকাশ করে না, আভিধানিক অর্থের বাইরে গিয়ে অন্তর্নিহিত বা বিশিষ্ট ভাব প্রকাশ করে। পৃথিবীর এমন কোনো ভাষা নেই যেখানে বাগধারার প্রভাব দেখা যায় না। বাগধারা ভাষাকে সমৃদ্ধি দান করে। যার ফলে ভাষা শ্রুতিমধুর হয় এবং ভাষার বিচিত্র অর্থ বহনের ক্ষমতাকে প্রসারিত হয়। রচনার প্রবাহমানতা ও সুন্দরতম বিন্যাসে বাগধারার গুরুত্ব অপরসীম।

বাগধারা

 

গুরুত্বপূর্ণ বাগধারা তালিকা ও অর্থ

 

নংবাগধারাঅর্থ
1কাঁচা ইটঅদগ্ধ ইট
2কাঁচা সোনানিখাঁদ সোনা
3হাত আসাঅভ্যস্ত হওয়া
4কাছা ঢিলাঅসাবধান
5ভূঁইফোঁড়অর্বাচীন
6গোকুলের ষাঁড়নিষ্কর্মা অপদার্থ ব্যক্তি
7কাঠের পুতুলনির্জীব
8গোবর গণেশমূর্খ
9ঢিমে তেতালাকুঁড়ে
10রাজা উজির মারাবড় বড় কথা বলা
11কাঁঠালের আমসত্ত্বঅসম্ভব বস্তু
12অরণ্যে রোদননিষ্ফল আবেদন
13কাঁচা পয়সানগদ উপার্জন
14কূপমণ্ডুকঘরকুনো
15ইতরবিশেষপার্থক্য
16গায়ে কাঁটা দেওয়ারোমাঞ্চ হওয়া
17উপোসি ছারপোকাঅভাবগ্রস্ত লোক
18ঝাড়েবংশেসবশুদ্ধ
19পঞ্চত্ব প্রাপ্ত হওয়ামারা যাওয়া
20অগ্নিশর্মাঅতিশয় ক্রুদ্ধ
21আটকপালেহতভাগ্য
22কেতাদুরস্তবাইরে পরিপাটি
23খণ্ড প্রলয়তুমুল কাণ্ড
24কলির সন্ধ্যাদুর্দিনের সূত্রপাত
25কেষ্ট-বিষ্টবিশিষ্ট ব্যক্তি
26গোঁফ খেজুরেনিতান্ত অলস
27ছা পোষাঅত্যন্ত গরীব
28তামার বিষঅর্থের কুপ্রভাব
29বালির বাঁধঅস্থায়ী বস্তু
30শাপে বরঅনিষ্টে ইষ্ট লাভ
31অকাল কুষ্মান্ডঅপদার্থ
32আক্কেল গুড়ুমহতবুদ্ধি
33অন্ধের যষ্টিএকমাত্র অবলম্বন
34ইঁদুর কপালেনিতান্ত মন্দ ভাগ্য
35উজানের কৈসহজ লভ্য
36কচ্ছপের কামড়যা সহজে ছাড়ে না
37চড়ুই পাখির প্রাণক্ষীণজীবী লোক
38ছাঁদনাতলাবিবাহের মণ্ডপ
39ভূতের বেগারঅযথা শ্রম
40কচুবনের কালাচাঁদঅপদার্থ
41হাড় হাভাতেহতভাগ্য
42তোলা হাঁড়িগম্ভীর
43ঢি ঢি পড়াকলঙ্ক
44কান পাতলাবিশ্বাসপ্রবণ
45স-সে-মি-রা অবস্থাঅগোছালো
46সাপের ছুঁচো গেলাবাধ্য হওয়া
47হাত ধুয়ে বসাসাধু সাজা
48ক-অক্ষের গোমাংসবর্ণ পরিচয়হীন
49গঙ্গাজলে গঙ্গাপূজাব্যয় না করে কার্য সিদ্ধি
50ঘটিরামঅপদার্থ
51ঘাটের মরাঅতি বৃদ্ধ
52দা কুমড়াঅহিনকুল
53পালের গোদাদলপতি
54যক্ষের ধনকৃপণের কড়ি
55ব্যাঙের আধুলিসামান্য সম্পদ
56ভূশণ্ডির কাকদীর্ঘজীবী
57টিম টিম করাশেষ অবস্থা
58ছেঁড়া চুলে খোঁপা বাঁধাবৃথা চেষ্টা
59ডুবে ডুবে জল খাওয়াগোপনে কাজ করা
60বিদুরের খুদশ্রদ্ধার সামান্য উপহার
61বুক দিয়ে পড়াসর্বশক্তি নিয়োগ
62বিড়ালের আড়াই পাঅল্পক্ষণে মান অভিমান ভোলা
63ম্যাও ধরাদায়িত্ব নেয়া
64ষোল কড়াই কানাপরিপূর্ণ
65হালে পানি পাওয়াবিপদ কেটে যাওয়া
66রাই কুড়িয়ে বেলক্ষুদ্র ক্ষুদ্র মিলে বৃহৎ
67কথায় চিড়ে ভেজে নামিষ্টি কথায় কাজ না হওয়া
68কেল্লা ফতে করাসফল হওয়া
69মুখে ফুলচন্দন পড়াধন্যবাদ দেয়া
70লক্ষ্মীর বরযাত্রীনিতান্ত সৌভাগ্য
71শাক দিয়ে মাছ ঢাকাদোষ এড়ানোর ব্যর্থ চেষ্টা
72খেজুরে আলাপঅকাজে কথা
73খাল কেটে কুমির আনানিজের কাজের ফলে বিপদ ডেকে আনা
74গড্ডলিকা প্রবাহঅন্ধের মতো অনুসরণ
75গভীর জলের মাছঅত্যন্ত ধূর্ত
76গোবরে পদ্মফুলনিকৃষ্ট স্থানে উৎপন্ন উৎকৃষ্ট বস্তু
77চম্পট দেওয়াপলায়ন
78চক্ষুশূলদেখলে বিরক্তি জন্মে এমন ব্যক্তি
79চশমখোরচক্ষুলজ্জাহীন
80ছায়া মাড়ানোকাছে যাওয়া
81ছেলের হাতের মোয়াঅত্যন্ত সহজপ্রাপ্য জিনিস
82জগাখিচুড়িঅব্যবস্থা
83ভূতের বাপের শ্রাদ্ধঅপব্যয়
84ভস্মে ঘি ঢালাঅপাত্রে দান করা
85জগদ্দল পাথরগুরুভার
86জলে কুমির ডাঙায় বাঘউভয় সংকট
87তাসের ঘরক্ষণস্থায়ী
88তড়িঘড়িদ্রুত
89তীর্থের কাকলোভী বা লোলুপ ব্যক্তি
90তুলসী বনের বাঘসাধু হিসেবে পরিচিত প্রকৃত দুর্জন
91দহরম-মহরমঘনিষ্ঠ বন্ধুত্ব
92দুধের মাছিসুসময়ের বন্ধু
93ধরাকে সরাজ্ঞান করাসকলকে তুচ্ছ ভাবা
94ধর্মের কলসত্য
95ধোয়া তুলসী পাতানির্দোষ লোক
96পরের ধনে পোদ্দারিঅন্যের অর্থের সাহায্যে কর্তৃত্ব ফলানো
97পাকা ধানে মই দেওয়ামারাত্মক ক্ষতি করা
98ব্যাঙের সর্দিঅসম্ভব ব্যাপার
99বুদ্ধির দৌড়চিন্তাশক্তি
100বিড়াল তপস্বীভন্ড ব্যক্তি; সাধুর বেশে দুষ্টলোক
101বুদ্ধির ঢেঁকিনির্বোধ
102বিসমিল্লায় গলদশুরুতেই ভুল; গোড়ায় গলদ
103ভীমরতিবুড়ো বয়সে বুদ্ধিভ্রংশ
104ভিটায় ঘুঘু চরাসর্বস্বান্ত
105ভানুমতির ভেলকিজাদুবিদ্যা
106মানিকজোড়অন্তরঙ্গ বন্ধু
107ডানা গজানোসাবালক হওয়া
108ডুমুরের ফুলদুর্লভ বস্তু
109ডানপিটেঅসীম সাহসী
110ঢেঁকির কুমীরঅপদার্থ
111তটস্থ হওয়াবিচলিত হওয়া
112মাথায় খুন চাপাঅসম্ভব রাগ হওয়া
113মোমের পুতুলযে অল্প পরিশ্রমে কাতর হয়ে পড়ে
114রাবণের চিতাঅন্তহীন যন্ত্রণা; চির অশান্তি
115লাগামছাড়াযথেচ্ছাচারী
116লেফাফাদুরস্তকপট
117সলিল সমাধিজলে ডুবে মরা
118সাতঘাটের কানাকড়িঅকিঞ্চিৎকর সংগ্রহ
119সাত সতিনের ঘরকলহপূর্ণ সংসার
120সাপে-নেউলেচিরশত্রুতা
121অদৃষ্টের পরিহাসভাগ্যের বিড়ম্বনা
122আকাশ কুসুমঅসম্ভব কল্পনা
123আখের গোছানোভবিষ্যতের ব্যবস্থা করা
124আমড়া কাঠের ঢেঁকিঅকেজো লোক
125ইঁচড়ে পাকাঅকালে পাকা
126মগের মুল্লুকঅরাজক রাষ্ট্র
127মগজ ধোলাইবারবার বলে কাউকে পুরনো ধারণা ত্যাগ করিয়ে নতুন মত গ্রহণে বাধ্য করা
128মরণ-কামড়মরণপণ চেষ্টা
129মাকাল ফলসুদর্শন অথচ নির্গুণ ব্যক্তি
130মাটি কামড়ানোসহ্য করে থাকা
131যাচ্ছেতাইনিকৃষ্ট
132যমের অরুচিএমন ঘৃণিত যাকে যমেও গ্রহণ করে না
133যষ্টিপ্রাণবৃদ্ধ
134রাঘব বোয়ালমস্ত বড়
135ঈদের চাঁদআকাঙ্ক্ষিত বস্তু
136উড়নচণ্ডীঅপব্যয়ী; অমিতব্যয়ী
137উড়ো কথাগুজব
138লক্ষ্মীছাড়াহতভাগ্য; দুষ্টু
139লঙ্কাকাণ্ডতুমুল কাণ্ড; বিরাট ঝগড়াঝাঁটি
140লোহার কার্তিককালো কুৎসিত লোক
141শনির দশাঅতিশয় দুঃসময়
142শাঁখের করাতউভয় সংকট
143শিকেয় তোলাস্থগিত রাখা; মুলতবি রাখা
144শেষ রক্ষাশুভ সমাপ্তি
145শকুনি মামাযে ব্যক্তি কুবুদ্ধি দিয়ে গৃহবিবাদ বাঁধায়
146শিবরাত্রির সলতেএকমাত্র বংশধর
147উদোর পিন্ডি বুদোর ঘাড়েএকের দোষ অন্যের ঘাড়ে
148উলুখাগড়াতুচ্ছ লোক; গুরুত্বহীন লোক
149উলুবনে মুক্তা ছড়ানোবৃথা
150উনিশ বিশসামান্য পার্থক্য
151এলোপাথাড়িবিশৃঙ্খলভাবে
152এককথার মানুষদৃঢ়সংকল্প ব্যক্তি
153এস্পার ওস্পারচূড়ান্ত করা
154একাদশে বৃহস্পতিসৌভাগ্য; মহা সৌভাগ্য
155কড়ায় গণ্ডায়পুরোপুরি
156কপাট দেওয়াদরজা দেওয়া
157কলকাঠি নাড়াআড়াল থেকে নিয়ন্ত্রণ করা
158কলা দেখানোফাঁকি দেওয়া; ঠকানো
159কংস মামানির্মম আত্মীয়
160কই মাছের প্রাণসহজে মরে না
161কাটা ঘায়ে নুনের ছিটাএক কষ্টের ওপর অন্য কষ্ট
162কুল কাঠের আগুনতীব্র জ্বালা
163কুরুক্ষেত্র কাণ্ডপ্রচণ্ড যুদ্ধ; প্রলয়ংকরী বিষয়
164কাকভূষণ্ডিদীর্ঘজীবী
165কেতা দুরস্তঅত্যন্ত বিলাসী; পরিপাটি
166আক্কেল দাঁত ওঠাপাকা বুদ্ধি
167আদার ব্যাপারীসামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি
168আঠার মাসে বছরদীর্ঘসূত্রিতা / কুঁড়ে স্বভাব
169আকাশ ধরাবৃষ্টি বন্ধ হওয়া
170কুনো ব্যাঙসীমিত জ্ঞান
171কাঁটা দিয়ে কাঁটা তোলাশত্রু দ্বারা শত্রু নাশ
172কাঁঠালের আঠাজটিল আঠা
173কান ভারি করাকুপরামর্শ দেওয়া
174কানাঘুষোগোপন রটনা
175কুম্ভকর্ণের নিদ্রাগভীর ঘুম

 

আরো পড়ুন