ঘরে বসে অনলাইনে ইনকাম করার 10টি সেরা কার্যকর উপায় ও গাইড লাইন

তথ্যপ্রযুক্তির কল্যাণে বর্তমান সময়ে সবার হাতে কম্পিউটার, স্মার্টফোন আর ইন্টারনেট চলে আসছে। আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায় রয়েছে। নিজের দক্ষতা, জ্ঞান আর অভিজ্ঞতাকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায়। চাকরি বাজারে অনেক প্রতিযোগিতার কারণে প্রতিনিয়ত মানুষ অনলাইন কেন্দ্রিক ক্যারিয়ার গড়ার দিকে এগোচ্ছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনলাইন খাতে কাজের চাহিদা ব্যাপক। তাই সঠিক লক্ষ্য বাছাই করে তার উপর ফোকাস করলে ঘরে বসেই অনলাইনে ইনকাম করা সহজ হবে।

ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায়

ঘরে বসে অনলাইনে ইনকাম করার সুবিধা

ঘরে বসে অনলাইনে ইনকাম করার অনেক সুবিধা রয়েছে। প্রতিনিয়ত অফিসে যাওয়ার ঝামেলা থাকবে না, ঘরে বসেই নিজের ইচ্ছামতন কাজ করা যাবে। নিজের স্বাধীন মত কাজ করার সুবিধা রয়েছে, যেখানে কোন বসের চাপ থাকবে না। নিজের ইচ্ছে মত কাজ করা যাবে যেখানে কোন কাজের চাপ থাকবে না। চাকরির পাশাপাশি পার্ট টাইম জব হিসাবেও অনলাইনে কাজ করা যায়। এছাড়াও অনেক শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনা পাশাপাশি অনলাইনে ইনকাম করে নিজের খরচ নিজে চালাতে চায়, তাদের জন্যও এটি উপোযোগী। মেয়েরাও ঘরে থেকে অনলাইনে ইনকাম করতে পারে এক্ষেত্রে তাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। অনেকেই রয়েছে শারীরিকভাবে অক্ষম। তারা বাইরে গিয়ে কাজ করতে পারেনা, তাদের জন্য অনলাইনে ইনকাম সবথেকে উপযোগী।

ঘরে বসে অনলাইনে ইনকাম করার উপায়

ঘরে বসে অনলাইনে ইনকাম করা অনেক উপায় রয়েছে। তবে আপনার দক্ষতা কোন বিষয়ের উপর সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর আপনার ভালোলাগা অনুযায়ী সে বিষয়ের উপর ফোকাস করে এগিয়ে যেতে হবে। অনলাইনে ইনকাম একদিনে করা যায় না। এজন্য ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঘরে বসে অনলাইনে ইনকাম করা উপায়গুলো নিচে তুলে ধরা হলো।

১. মার্কেটপ্লেসে কাজ করা

ঘরে বসে অনলাইনে ইনকাম করার সবথেকে নির্ভরযোগ্য ও সহজ মার্কেটপ্লেসে কাজ করা। মার্কেটপ্লেসে কাজ করতে হলে কাজ শিখতে হবে এবং কাজ কাজের উপর দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মার্কেটপ্লেস হল Fiverr, Freelancer.com, Upwork, Guru, PeoplePerHour ইত্যাদি। কাজের দক্ষতা অনুযায়ী আপনি মার্কেটপ্লেসে কাজ পেতে পারেন। এসব মার্কেট মার্কেটপ্লেসগুলোতে গিগ বা ঘন্টায় হিসাবে আপনাকে কাজ করে অর্থ উপার্জন করতে হবে। এসব কাজ সম্পূর্ণ আপনি ঘরে বসে করতে পারবেন। আপনাকে বাইরে যাওয়া লাগবে না এবং আপনার সুবিধা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। কোন কোন বিষয়ের উপর কাজ করলে আপনি সহজে মার্কেটপ্লেস গুলোতে কাজ পেতে পারবেন

A. Web design

মার্কেটপ্লেস গুলোতে সব থেকে বেশি চাহিদা রয়েছে ওয়েব ডিজাইনের। ওয়েব ডিজাইন শিখে আপনি সহজেই এসব মার্কেটপ্লেসগুলোতে কাজ পেতে পারবেন। WordPress, Python, CSS, JavaScript, HTML যে কোনভাবে আপনি ওয়েব ডিজাইন শিখলে এসব মার্কেটপ্লেসগুলোতে কাজ পেতে পারেন। ওয়েব ডিজাইনের মাধ্যমে সবথেকে বেশি টাকা আয় করতে পারবেন।

B. Graphics design

ওয়েব ডিজাইনের পরেই মার্কেটপ্লেস গুলোতে যে কাজের সবচাইতে বেশি চাহিদা রয়েছে সেটি হলো গ্রাফিক ডিজাইন। আপনি ক্লায়েন্টের বিভিন্ন ডিজাইন দিয়ে অনলাইনে ঘরে বসে ইনকাম করতে পারবেন।

C. SEO

SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে ঘরে বসে মার্কেটপ্লেস গুলো থেকে ইনকাম করা যায়। মার্কেটপ্লেস গুলোতে SEO এর চাহিদা বর্তমান সময়ে ব্যাপক। ইউটিউব বা ওয়েবসাইট SEO করে ঘরে বসে অনেক টাকা ইনকাম করা সম্ভব।

D. Video Editing

Video Editing এর মাধ্যমে মার্কেটপ্লেস গুলো থেকে ঘরে বসে ইনকাম করা সম্ভব। ক্লায়েন্টের ভিডিও এডিটিং করে দিয়ে একটি ভাল ইনকাম করা সম্ভব

E. Content writing

ক্লাইন্টের ওয়েবসাইটের জন্য কনটেন্ট লিখে আপনি ঘরে ইনকাম করতে পারবেন।

F. Data entry

এক্সসেল বা ওয়ার্ডের মাধ্যমে ডাটা এন্ট্রি করে মার্কেটপ্লেস গুলো থেকে ইনকাম করা সম্ভব। জন্য আপনাকে কাজ শিখতে হবে কাজ শিখলে মার্কেটপ্লেসগুলোতে কাজ পাওয়া যায়।

 

২. Llinkdlen বা অন্য সোস্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করা

linkdlen বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ পাওয়া যায়। এসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ক্লায়েন্টদের কাজ করে তার থেকে ঘরে বসে টাকা নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন এজেন্সিতে কাজ করে ঘরে বসে ইনকাম করা সম্ভব। এজন্য আপনাকে কাজ জানতে হবে। Linkdlen এ আপনি যে বিষয়ে কাজ করতে চান সে বিষয় আপনার দক্ষতা যোগ্যতা সহকারে পোস্ট করলে ক্লাইন্ট আপনাকে সেখানে মেসেজ দিয়ে দিতে পারে। সেখান থেকে আপনি কাজ পেতে পারেন।

 

৩. ব্লগিং করে ইনকাম

ব্লগিংয়ের মাধ্যমে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন। আপনার ব্লগিং ওয়েবসাইটে আপনি কন্টেন্ট পাবলিশ করতে পারেন। নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কনটেন্ট পাবলিশ করলে ভিজিটর আপনার কনটেন্ট দেখবে। যখন অনেক ভিজিটর হবে তখন বিভিন্ন এড নেটওয়ার্কে এপ্লাই করবেন। এপ্রুভ হলে সেখান থেকে ইনকাম করতে পারবে। ব্লগিংয়ের মাধ্যমে একটি ভালো অনলাইন ক্যারিয়ার গড়া সম্ভব।

৪. কনটেন্ট রাইটিং

ঘরে বসে কনটেন্ট লিখে অনলাইন ইনকাম করা সম্ভব। বর্তমান সময়ে কনটেন্ট রাইটারের চাহিদা অনেক। এজন্য আপনি কনটেন্ট লিখে অনলাইনে ইনকাম করতে পারবেন। এছাড়াও নিজে ওয়েবসাইট তৈরি করে সেখানে কনটেন্ট লিখে পাবলিশ করতে পারেন। ভিজিটর বেশি হলে সেখান থেকে অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে ইনকাম করতে পারবেন। কন্টেন রাইটার হতে গেলে আপনাকে লেখালেখির উপর দক্ষতা অর্জন করতে হবে।

 

৫. গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম

গুগল এডসেন্সের মাধ্যমে ঘরে বসে ইনকাম করা সম্ভব। এজন্য আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এবং ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট পাবলিশ করে ভিজিটর বাড়াতে হবে। ভিজিট বাড়াতে পারলে গুগল এডসেন্সে এপ্লাই করতে পারেন। আপনার কনটেন্ট ইউনিট ও মানসম্মত হলে গুগল এডসেন্স এপ্রুভ পেতে পারেন। গুগল এডসেন্স এপ্রুভ পেলে এখান থেকে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করে বহু মানুষ তাদের ক্যারিয়ার গড়ছে।

 

৬. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম

অ্যাফিলিয়েট মার্কেটিং মানে আপনার নিজের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা অন্য কোন মাধ্যমে কোন কোম্পানির প্রোডাক্ট প্রচার করে বিক্রি করা। যত সেল হবে আপনার টাকাও তত বাড়বে ঘরে বসে ইনকাম করা সম্ভব। ওয়েবসাইটে এডসেন্সের পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করা যায়।

 

৭. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ইনকাম 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে ইনকাম করা সম্ভব ফেসবুক twitter whatsapp, instagram ব্যবহার করে ঘরে বসে মার্কেটিং করে ইনকাম করা সম্ভব। সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বেশি থাকলে আপনি বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চালিয়ে ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে সব চাইতে জনপ্রিয় ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে ঘরে বসে ইনকাম করা সম্ভব

 

৮. ইউটিউবিং করে ইনকাম

ভিডিও পাবলিশ করে এডসেন্সের মাধ্যমে ঘরে বসে অনলাইনে ইনকাম করা সম্ভব। যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে ইউটিউবে ছাড়লে সেখান থেকে ইনকাম করা যায়। যে কোন বিষয় বাছাই করতে পারেন, যেমন শিক্ষা, সংবাদ, টেকনোলজি, ইতিহাস। যে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে একটি সুন্দর স্মার্ট ক্যারিয়ার গড়া সম্ভব।

 

৯. ফেসবুকের মাধ্যমে ইনকাম

ফেসবুকের মাধ্যমে ব্লগিং করে ইনকাম করা সম্ভব। এক্ষেত্রে আপনাকে একটি নির্দিষ্ট বিষয় বাছাই করে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে ছাড়তে হবে। যেকোনো বিষয় বাছাই করতে পারেন যেমন ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, স্পোট ব্লগ। মানসম্মত কনটেন্ট পাবলিশ করতে পারলে এবং ফিউজ বেশি হলে আপনি মনিটাইজেশন পাবেন এবং ফেসবুক মনিটাইজেশন থেকে প্রতি মাসে ঘরে বসে ইনকাম করতে পারবেন।

 

১০. বিদেশে রিমোট জব

বর্তমান সময়ে ঘরে বসে বিভিন্ন দেশের কোম্পানিতে পূর্ণ সময় অথবা পার্টটাইম জব করার সুযোগ রয়েছে। ঘরে বসে এসব কোম্পানিতে ইনকাম করা সম্ভব। আপনাকে একটি সুন্দর সিভি তৈরি করতে হবে তারপর কাজের জন্য আবেদন করতে হবে। ঘরে বসে বিদেশে রিমোট জব করার জনপ্রিয় ওয়েবসাইটগুলো হলো We Work Remotely, Remote OK, LinkedIn এবং Indeed। মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে হবে। তারপর কাজের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে এবং টেকনিক্যাল জ্ঞান থাকলে এসব ওয়েবসাইট থেকে রিমুভ জব সহজেই পাওয়া যায়। বিভিন্ন দেশের কোম্পানিতে রিমোট জব করে একটি সুন্দর স্মার্ট ক্যারিয়ার করা সম্ভব।

 

সতর্কতা

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক অসাধুচক্র রয়েছে যারা ঘরে বসে অনলাইনে ইনকাম করানোর কথা বলে মানুষের থেকে অর্থ হাতিয়ে নেয়। তারা বিভিন্ন রকম লোভ দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে টাকা নেয়। এদের থেকে সাবধানে থাকবে। ঘরে বসে অনলাইনে ইনকাম করতে হলে আপনাকে ধৈর্য ধরে চেষ্টা করতে হবে একদিনেই অনলাইন থেকে ইনকাম করা যাবে না আপনার দক্ষতা, স্কীল ডেভলপ করতে হবে। এজন্য কারো ফাঁদে পা না দিয়ে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বা অনলাইন থেকে শিখে একটি সুন্দর স্মার্ট ক্যারিয়ার করতে পারেন। অনলাইনে উপার্জন করার অনেক অবৈধ উপায় রয়েছে দয়া করে সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। বৈধভাবে ইনকাম করে নিজের ক্যারিয়ার গড়তে পারবে এ খাতে।

পরিশেষে

ঘরে বসে অনলাইনে ইনকাম করা অলিভ কল্পনা নয়, জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা স্কীল কাজে লাগিয়ে অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করা সম্ভব। এজন্য আপনাকে ধৈর্য ধরে সঠিক পথে চেষ্টা করতে হবে। কারো প্রয়োচনায় প্রলুপ্ত না হয়ে নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে সঠিকভাবে কাজ করে অনলাইনে একটি সুন্দর ক্যারিয়ার গড়ার চেষ্টা করুন। উপরের যেকোনো একটি বিষয় নিয়ে কাজ করলে অবশ্যই সফলতা আসবে তাই আর দেরি না করে নিজের দক্ষতাকে সঠিক জায়গায় কাজে লাগান।

 

FAQ

১. ঘরে বসে অনলাইনে ইনকাম করার সবচেয়ে সহজ উপায় কী?
উত্তর: ফ্রিল্যান্সিং, কনটেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ও ব্লগিং ঘরে বসে অনলাইনে ইনকাম করার জনপ্রিয় উপায়।

২. কোনো অভিজ্ঞতা ছাড়া কি অনলাইনে ইনকাম করা সম্ভব?
উত্তর: হ্যাঁ, একটি নির্দিষ্ট দক্ষতা শিখে ছোট কাজের মাধ্যমে অনলাইনে আয় শুরু করা সম্ভব।

৩. মোবাইল দিয়ে ঘরে বসে অনলাইনে ইনকাম করা যায় কীভাবে?
উত্তর: মোবাইল দিয়ে কনটেন্ট তৈরি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আয় করা যায়।

৪. অনলাইনে ইনকাম শুরু করতে কি টাকা বিনিয়োগ করতে হয়?
উত্তর: না, অনেক কাজ বিনা বিনিয়োগে শুরু করা যায়, তবে ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় ডিভাইস থাকতে হয়।

৫. অনলাইনে ইনকাম করতে গিয়ে প্রতারণা থেকে বাঁচার উপায় কী?
উত্তর: কাজ দেওয়ার আগে টাকা চায় এমন সন্দেহজনক ব্যক্তি বা প্রতিষ্ঠান এড়িয়ে চলুন এবং যাচাই করা প্ল্যাটফর্মে কাজ করুন।

 

আরো পড়ুন

Oliur Rahman Sohag
Oliur Rahman Sohag

Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

Articles: 120