১৯তম শিক্ষক নিবন্ধন Best সাজেশন, সিলেবাস সম্পূর্ণ গাইডলাইন

অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে (NTRCA) Non-Government Teachers’ Registration and Certification Authority কর্তৃক ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে বর্তমানে দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এই আর্টিকেলে ১৯তম শিক্ষক নিবন্ধন Best সাজেশন, সিলেবাস, মানবণ্টন, সেরা গাইডলাইন তুলে ধরা হয়েছে। এবং লিখিত ও ভাইভা পরীক্ষায় পাস করার সহজ কৌশল আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলটি পড়লে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না বলে আশা করি।

 

শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত সিলবাস

১৯তম শিক্ষক নিবন্ধন সিলেবাস

 

শিক্ষক নিবন্ধন চূড়ান্ত সিলেবাস মূলত তিনটি ভাগে বিভক্ত

১. স্কুল পর্যায়

২. স্কুল পর্যায়-২

৩. কলেজ পর্যায়

 

শিক্ষক নিবন্ধন পরিক্ষার তিনটি ধাপ

১. প্রিলিমিনারি পরীক্ষা (২০০ নম্বর)

২. লিখিত পরীক্ষা (১০০ নম্বর)

৩. মৌখিক পরীক্ষা (২০ নম্বর)

 

 প্রিলিমিনারি  বিষয়ভিত্তিক মানবন্টন

  • বাংলা ২৫
  • ইংরেজি ২৫
  • গণিত ২৫
  • সাধারণ জ্ঞান ২৫
  • বিষয়ভিত্তিক অংশ (নির্ধারিত শিক্ষকতার বিষয়): আরও ১০০ নম্বর
  • সর্বোমোট ২০০

 

লিখিত পরীক্ষার মানবন্টন

  • ১০০ নম্বর প্রার্থীর স্নাতক বা মাস্টার্সের পঠিত বিষয়ের ওপর।

 

মৌখিক পরীক্ষার  মানবন্টন

  • সার্টিফিকেট ও শিক্ষাগত যোগ্যতা: ১২ নম্বর।
  • পোশাক ও শারীরিক গঠন: ৪ নম্বর।
  • প্রশ্নোত্তরে উপস্থাপন: ৪ নম্বর।

 

১৯তম শিক্ষক নিবন্ধন Best সাজেশন

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্যের যুগ বিভাগ

১. প্রাচীন যুগ

  1. প্রাচীন যুগের সাহিত্যকর্ম ও সাহিত্যিক
  2. চর্যাপদ

 

২. মধ্যযুগে

  1. অন্ধকার যুগ 
  2. শ্রীকৃষ্ণকীর্তন
  3. মঙ্গলকাব্য
  4. পদাবলী
  5. জীবনী সাহিত্যে ( শ্রীচৈতন্যদেব)
  6. রোমান্টিক প্রনয়োপাখ্যান
  7. অনুবাদ সাহিত্য ( রামায়ণ, মহাভারত)
  8. আরকান রাজসভায় বাংলা সাহিত্যে চর্চা

 

৩. আধুনিক যুগ

  1. বাঙালির নবজাগরণ
  2. বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ
  3. শ্রীরামপুর মিশন
  4. উইলিয়াম কেরি
  5. ফোর্ট উইলিয়ামস কলেজ
  6. সাময়িক পত্রিকা
  7. রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  8. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম
  9. তিরিশের দশকের সাহিত্যে/ পঞ্চপান্ডব
  10. ষাটের দশকের সাহিত্যে
  11. মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সাহিত্য
  12. মুক্তিযুদ্ধ পরবর্তী সাহিত্য

 

বাংলা ব্যাকরণ 

  1. সন্ধি বিচ্ছেদ
  2. ব্যাসবাক্য সহ সমাস
  3. বাগধারা
  4. বাংলা শব্দভাণ্ডার ও পারিপার্শ্বিক শব্দ
  5. সমার্থক শব্দ
  6. বিপরীত শব্দ
  7. বানান শুদ্ধ
  8. অপপ্রয়োগ
  9. বর্ণ
  10. শব্দ
  11. বাক্য
  12. ধ্বনি
  13. পদ

 

 

English

English literature 

1. Old English Period (450–1066)

2. Middle English Period (1066–1500)

3. The Renaissance Period (1500–1660)

A. Elizabethan Period (1558–1603)

B. Jacobean & Caroline Period (1603–1649)

C. Commonwealth Period / Puritan Age (1649–1660)

4. The Neoclassical Period (1660–1798)

A. Restoration Period (1660–1700)

B. Augustan Period (1700–1745)

5. The Romantic Period (1798–1832)

6. The Victorian Period (1832–1901)

7. The Modern & Post-Modern period (1901– Present)

এই যুগ গুলো সম্পর্কে মোটামুটি ধরনা নিতে হবে। এসব যুগের বিখ্যাত সাহিত্যিক ও সাহিত্যকর্ম নিয়ে মোটামুটি একটা ধারনা রাখতে হবে যেন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে উত্তর দেওয়া যায়।

 

 

English Grammar 

  • Right Form of Verbs & Subject-Verb Agreement
  • Correction
  • Preposition (Appropriate Preposition)
    • বিগত বিসিএস, ব্যাংক এবং পিএসসির পরীক্ষায় আসা Preposition গুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু মুখস্থ করতে হবে
  • Clause & Phrase:
    • Noun clause
    • Adjective clause
    • Adverbial clause
  • Voice Change 
  •  Narration
  • Gerund, Participle & Infinitive
  • Synonyms & Antonyms: বিগত বছরের বিসিএস, ঢাবি ভর্তি পরীক্ষা এবং ব্যাংকের প্রশ্নগুলো সবার আগে শেষ করতে হবে।
  • Spelling: কিছু কনফিউজিং বানান বারবার লিখে প্র্যাকটিস করুন।
  • Number & Gender:
  • Singular
  • Plural

এই টপিকসগুলো প্রতিদিন নিয়ম অনুযায়ী প্রাকটিস করতে হবে। নিয়মিত প্রাকটিস করলে আশা করি ১০০% কমন আসবে

 

গণিত

১. পাটিগণিত

  • বাস্তব সংখ্যা, ল.সা.গু. ও গ.সা.গু.।
  • শতকরা, লাভ-ক্ষতি ।
  • অনুপাত-সমানুপাত ।
  • ঐকিক নিয়ম, সুদকষা।

২. বীজগণিত

  • বীজগণিতীয় সূত্রাবলি ও প্রয়োগ।
  • উৎপাদক, বর্গ ও ঘন সম্পর্কিত সূত্রাবলি।
  • সূচক ও লগারিদম।
  • সমীকরণ, অসমতা।
  • সেট, ফাংশন ও গ্রাফ।

৩. জ্যামিতি

  • রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য ও সম্পাদ্য।
  • পিথাগোরাসের উপপাদ্য।
  • বৃত্তের ক্ষেত্রফল, পরিধি এবং ঘনবস্তুর (বেলন, গোলক) আয়তন সম্পর্কিত সূত্র ও সমস্যা।

 

বাংলাদেশ বিষয়াবলী

  • বাংলাদেশের ইতিহাস: প্রাচীনকাল থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও তৎপরবর্তী সকল গুরুত্বপূর্ণ ঘটনা।
  • ভূগোল ও পরিবেশ: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, নদ-নদী, পাহাড়-পর্বত, আবহাওয়া ও জলবায়ু।
  • অর্থনীতি: বাংলাদেশের অর্থনীতি, কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, শিল্প ও বাণিজ্য।
  • জনসংখ্যা ও সমাজ: জনসংখ্যা, আদমশুমারি, বিভিন্ন নৃগোষ্ঠী বা উপজাতি।
  • সংবিধান ও সরকার ব্যবস্থা: রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, জাতীয় সংসদ ও সরকারের বিভিন্ন অঙ্গ।
  • সংস্কৃতি ও খেলাধুলা: বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য, সাহিত্য, এবং খেলাধুলা সংক্রান্ত সাধারণ জ্ঞান।
  • অর্জন ও সাম্প্রতিক বিষয়: সরকারের মেগা প্রজেক্ট, জাতীয় অর্জন এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাবলি।

 

আন্তর্জাতিক বিষয়াবলী

  • বিশ্বের ইতিহাস ও ভূগোল: বিশ্বের প্রধান মহাদেশ, মহাসাগর, বিখ্যাত প্রণালী, পর্বতমালা এবং বিভিন্ন দেশ ও রাজধানী।
  • আন্তর্জাতিক সংস্থা: জাতিসংঘ (UN), বিশ্বব্যাংক, IMF, WTO, সার্ক (SAARC), আসিয়ান (ASEAN), ওআইসি (OIC) ইত্যাদি।
  • আন্তর্জাতিক সম্পর্ক ও চুক্তি: বিভিন্ন ঐতিহাসিক চুক্তি, যুদ্ধ এবং বৈশ্বিক রাজনীতি।
  • সাম্প্রতিক বিশ্ব: বিশ্বের সাম্প্রতিক আলোচিত ঘটনা, পুরস্কার ও সম্মাননা (যেমন- নোবেল পুরস্কার) এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

 

মৌখিক পরীক্ষার সিলেবাস ও সাজেশন 

  • পূর্বের এসএসসি, এইচএসসি ও অনার্স পরীক্ষার সার্টিফিকেট এর উপর ১২ নম্বর। তাই আগের ফলাফল ভালো হলো ১২ এর মধ্যে ১২ পাওয়া যায়।
  • পোশাক ও বডি ল্যাঙ্গুয়েজ এর ভিত্তিতে ৪ নম্বর। তাই ভাইবা বোর্ডে যাওয়ার জন্য অবশ্যই ফরমাল ড্রেস পরতে হবে। সোজা হয়ে বসতে হবে। আই কনট্যাক্ট ঠিক করতে হবে। সবার চোখের দিকে তাকিয়ে নম্রভাবে উত্তর দিতে হবে। ওভারস্মার্ট হওয়া যাবে না।
  • প্রশ্ন উত্তরে ৪ নম্বর। সাম্প্রতিক সময়ের সব বিষয়ে ধারণা রাখতে হবে। কোনো প্রশ্নের উত্তর  না জানা থাকলে নম্র ভাবে বলতে হবে ‘এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার বা দুঃখিত স্যার।

উপরে সাজেশন অনুসারে নিয়মিত ধৈর্য সহকারে পড়লে আশা করি ১০০% কমন আসবে। ভালো ফলাফল পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তাই এই সাজেশন অনুসারে নিয়মিত ধৈর্য সহকারে পড়লে ভালো ফলাফল আসবে।

 

Read More

Oliur Rahman Sohag
Oliur Rahman Sohag

Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

Articles: 120