Skip to main content

Study Journalx

অগ্নিবীণা কাব্যের বিষয়বস্তু, নজরুলের বিদ্রোহী চেতনা আলোচনা

অগ্নিবীণা কাব্য

বাংলা সাহিত্যের অনন্য ও অসাধারণ প্রতিভাবান কবি ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’। কাজী নজরুল ইসলাম যদি অন্য কোনো কাব্য রচনা না করে শুধু ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি লিখতেন, তাহলেও তিনি বাংলা সাহিত্যে সমান মর্যাদায় অধিষ্ঠিত হতেন। এটি ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। নজরুল ইসলাম সারা জীবন অন্যায়, অত্যাচার, ধর্মীয় গোঁড়ামি, […]

সোনার তরী কাব্য’র প্রকৃতি ও সৌন্দর্য প্রেম এবং বিষয়বস্তু

সোনার তরী কাব্য

বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সব ক্ষেত্রেই তাঁর পদচারণা পড়েছে, বিশেষ করে কাব্যে। তাঁর হাতের ছোঁয়ায় বাংলা কাব্যসাহিত্য পূর্ণতা অর্জন করেছে। ‘সোনার তরী’ কাব্য তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাব্য। এই কাব্যে কবির সৌন্দর্যচেতনা ও প্রকৃতিপ্রেমের স্বরূপ ফুটে উঠেছে। ‘মানসী’র পরে ‘সোনার তরী’তে এসে কবি এক অভিনব চেতনা অনুভব করলেন। জীবনকে তিনি ভিন্ন দৃষ্টিকোণ […]

বনলতা সেন কাব্য’র বিষয়বস্তু, প্রেম, প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য

বনলতা সেন কাব্য

বিংশ শতাব্দীর তিরিশের দশকের বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। তিরিশের দশকে যে কয়েকজন কবি বাংলা কবিতায় রবীন্দ্রপ্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা করেছিলেন, জীবনানন্দ দাশ তাঁদের মধ্যে অন্যতম। তাঁর কবিতার বৈশিষ্ট্য হচ্ছে চিত্ররূপকল্পময়তা, নৈরাশ্যবাদ, আধুনিকতা, সুরিয়ালিজম ইত্যাদি। যুদ্ধোত্তর পৃথিবীর পোড়া মাটিতে তিনি ফলাতে চেয়েছিলেন সোনালি ফসল। ‘বনলতা সেন’ কাব্যে আমরা জীবনানন্দ দাশের চিত্ররূপময়তার পরিচয় পাই। […]

তিরিশের দশকের কবি ও কবিতার প্রবণতা, বৈশিষ্ট্য ও ইতিহাস

তিরিশের দশকের কবি ও কবিতা

বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তিরিশের দশক। বাংলা সাহিত্যের অনন্যসাধারণ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে নিয়ে গেছেন। তাঁর কবিতার বৈশিষ্ট্য ছিল প্রেম, প্রকৃতি, আধ্যাত্মিকতা, মানবপ্রেম, বিশ্বপ্রেম ইত্যাদি। কিন্তু রবীন্দ্র-পরবর্তী বাংলা কবিতার বৈশিষ্ট্য আধুনিকতায় সমুজ্জ্বল। ইউরোপীয় আদর্শ অনুসারে বাংলা কবিতার এক নবতর দিক উন্মোচিত হয়েছে। তিরিশের দশকের কবিতার বৈশিষ্ট্য হলো, কালের দিক থেকে […]

বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ: ইতিহাস, বৈশিষ্ট্য ও ক্রমবিকাশ

বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ 

বাংলা সাহিত্যের আধুনিক যুগের পূর্বে সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্য রচনার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। দৈনন্দিন জীবনে বাঙালির কথাবার্তায় চিরদিন গদ্যরীতি ব্যবহৃত হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত সাহিত্যে এর অনুপ্রবেশ ঘটেনি এবং এর লিখিত রূপ চিঠিপত্র, দলিল-দস্তাবেজে আবদ্ধ ছিল। ষোড়শ শতক থেকে গদ্যরীতির সূচনা হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে নিতান্ত প্রয়োজনের মধ্যেই তা সীমাবদ্ধ […]

মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মনে রাখার কৌশল, গুরুত্বপূর্ণ উপন্যাসের তালিকা

মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস

বাঙালি জাতির জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। শুধু সাহিত্যেই নয়, সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অসংখ্য সাহিত্যকর্ম রচিত হয়েছে। উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে। জাতি যখন দুঃসময়ের মুখোমুখি হয়, তখন সচেতন শিল্পীরা নীরব থাকেন না। ইতিহাসের প্রতি […]

মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, বিখ্যাত কবি ও কবিতার তালিকা

মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। এই মহান মুক্তিযুদ্ধের ফলে আজ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধের ফলে আমাদের চিন্তা ও বিবেকেও পরিবর্তন আসে। এই মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবকে ধরে রাখার জন্য বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধভিত্তিক বহু সাহিত্যকর্ম রচিত হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক […]

ষাটের দশকের কবি ও কবিতা এবং স্যাড জেনারেশন

ষাটের দশকের কবি ও কবিতা

বাংলা সাহিত্যের ষাটের দশকের কবিতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ সময়। ভাষা আন্দোলনের পটভূমি, সামরিক শাসনের পদাঘাত, উনসত্তরের গণঅভ্যুত্থান বাঙালির জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। সে সময় তরুণ প্রজন্মের মধ্যে একধরনের নৈরাশ্যবাদ কাজ করেছিল। কোথাও কোনো চাকরি নেই, কাজ নেই, সবদিকে সংকট। সেইসঙ্গে রাজনৈতিক পরিস্থিতি তরুণ প্রজন্মকে হতাশ করে তুলেছিল। আর এরই প্রভাব পড়েছিল সাহিত্যে। ষাটের দশকের কবিতায় […]

বাংলা ছোটগল্প: স্বাধীনতা পরবর্তী গুরুত্বপূর্ণ ছোটগল্প ও গল্পকার (১৯৭১-২০১৫)

বাংলা ছোটগল্প

বাংলা সাহিত্যে গল্প-নির্মাণের ইতিহাস রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে। পরবর্তীতে বিশ্বযুদ্ধের বাস্তবতায় বাংলা ছোটগল্প হয়ে ওঠে আরও প্রখর, জটিল ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যসমৃদ্ধ। মুক্তিযুদ্ধ পরবর্তী ছোটগল্পে বিচিত্র জীবন, মানুষের আন্তঃসম্পর্ক, ব্রাত্য ও বিত্তহীন মানুষ, শ্রমজীবী মানুষ, রাজনীতি ও রাজনৈতিক অধিকার, মন্বন্তর বিরাট হয়ে দেখা দেয়। একই সঙ্গে মনের অন্তর্দাহ, জৈবিকতা, যৌনতা, শরীরী প্রবৃত্তি ও তার জটিলতা, […]

দেশভাগ পরবর্তী বাংলা উপন্যাস (১৯৪৭-১৯৭১) সম্পর্কে আলোচনা

দেশভাগ পরবর্তী বাংলা উপন্যাস

আধুনিক বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি হলো উপন্যাস। উপন্যাসের মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক দিক ও চিন্তাচেতনা গভীরভাবে ফুটে ওঠে। উপন্যাসকে সমাজের দর্পণ বলা হয়। কারণ এতে মানুষের জীবনচিত্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি, দর্শন ও সংস্কৃতি স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রথম সার্থক উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথসহ বিভিন্ন ঔপন্যাসিকের হাতে বাংলা উপন্যাস পূর্ণতা অর্জন করে। এরপর বহু উপন্যাস […]