রক্তকরবী নাটকের বিষয়বস্তু

বাংলা সাহিত্যের বিচিত্র প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত নাটক রক্তকরবী। কবিতা, উপন্যাস, ছোটগল্প ও গানের পাশাপাশি তিনি বহু নাটক রচনা করেছেন, যার মধ্যে রক্তকরবী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই নাটকটি প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে রচিত। এটি একটি সাংকেতিক নাটক। পুঁজিবাদ, শিল্পব্যবস্থা এবং ধনতান্ত্রিক সমাজব্যবস্থার যাঁতাকলে দরিদ্র মানুষের পিষ্ট হওয়ার চিত্র এই নাটকে অঙ্কিত হয়েছে। নাটকটি […]
বন্দী শিবির থেকে কাব্যের বিষয়বস্তু, শিল্প সফলতা ও পটভূমি

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা কাব্যসাহিত্যে আবির্ভাব হয় শামসুর রাহমানের। তিনি বাংলা কাব্যাঙ্গনে স্বকীয় ও শক্তিশালী কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর কবিতায় সমকাল-সচেতনতা, স্বদেশপ্রেম ও নাগরিক জীবনের সুখ-দুঃখ নিখুঁতভাবে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ নিয়ে তাঁর কবিতাগুলো গণমানুষের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এই ধারার একটি গুরুত্বপূর্ণ কাব্য ‘বন্দি শিবির থেকে’। এই কাব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের […]
সংশপ্তক উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ ও পটভূমি বিশ্লেষণ

বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সার (১৯২৭–১৯৭১)। তিনি একাধারে সাংবাদিক, কথাসাহিত্যিক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তাঁর লেখায় রাজনৈতিক ও মানবিক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সাহিত্যে তিনি মানবতাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এই ধারার একটি কালজয়ী লেখা হলো ‘সংশপ্তক’ উপন্যাস। এই মহান বুদ্ধিজীবী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ হন এবং পাকিস্তানি […]
গোরা উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ ও অসাম্প্রদায়িক চেতনা

বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভাধর ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা সাহিত্যকে সবদিক থেকেই সমৃদ্ধ করেছেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে তাঁর পদচারণা পড়েনি। তিনি একাধারে উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধ, গান ইত্যাদি রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন দার্শনিক, চিত্রশিল্পী, গীতিকার ও সাহিত্যিক ছিলেন। তিনি সাহিত্যে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম ও বিশ্বপ্রেমের চর্চা করেছেন। তাঁরই প্রতিফলন ঘটেছে ‘গোরা’ […]
পৃথক পালঙ্ক কাব্যের বিষয়বস্তু, প্রেম ও বিরহ চেতনা আলোচনা

ষাটের দশকের বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত আধুনিক কবি ও সাংবাদিক আবুল হাসান (৪ আগস্ট ১৯৪৭ – ২৬ নভেম্বর ১৯৭৫)। তাঁর ‘পৃথক পালঙ্ক’ কাব্যে প্রেম ও বিরহের চেতনা পরম আর্তি হিসেবে ধরা দিয়েছে। সত্তরের দশকের উত্তাল রাজনৈতিক স্লোগান, যুদ্ধোত্তর হতাশা এবং সামাজিক ভাঙনের মধ্য দিয়ে আবুল হাসান মানুষের একেবারে নিজস্ব, গোপন ও ব্যক্তিক অনুভূতিকে তুলে ধরেছেন। […]
দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসের প্রেক্ষাপট, বিষয়বস্তু আলোচনা

বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ শামসুল হকের। সাহিত্যের প্রতিটি শাখায় তিনি সব্যসাচীর মতো বিচরণ করেছেন। তিনি একই সঙ্গে কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, কাব্যনাট্য, শিশুসাহিত্য ও চিত্রনাট্য রচনা করেছেন। মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশ নিয়ে তিনি অসংখ্য সাহিত্যকর্ম লিখে গেছেন। এই ধারারই একটি […]
গীতাঞ্জলি কাব্যের বিষয়বস্তু, আধ্যাত্মিকতা ও মানবপ্রেম আলোচনা

বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে রবীন্দ্রনাথের পদচারণা পড়েনি। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, গান, প্রবন্ধসহ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তিনি সমান প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে বিশেষ করে কবিতার মাধ্যমে তিনি বিশ্বদরবারে আলাদা মর্যাদা লাভ করেছেন। এক্ষেত্রে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি সবচেয়ে উল্লেখযোগ্য। এই কাব্যে কবি মানবতা ও আধ্যাত্মিকতার জয়গান গেয়েছেন। ‘গীতাঞ্জলি’ […]
অগ্নিবীণা কাব্যের বিষয়বস্তু, নজরুলের বিদ্রোহী চেতনা আলোচনা

বাংলা সাহিত্যের অনন্য ও অসাধারণ প্রতিভাবান কবি ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’। কাজী নজরুল ইসলাম যদি অন্য কোনো কাব্য রচনা না করে শুধু ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি লিখতেন, তাহলেও তিনি বাংলা সাহিত্যে সমান মর্যাদায় অধিষ্ঠিত হতেন। এটি ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়। নজরুল ইসলাম সারা জীবন অন্যায়, অত্যাচার, ধর্মীয় গোঁড়ামি, […]
সোনার তরী কাব্য’র প্রকৃতি ও সৌন্দর্য প্রেম এবং বিষয়বস্তু

বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সব ক্ষেত্রেই তাঁর পদচারণা পড়েছে, বিশেষ করে কাব্যে। তাঁর হাতের ছোঁয়ায় বাংলা কাব্যসাহিত্য পূর্ণতা অর্জন করেছে। ‘সোনার তরী’ কাব্য তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাব্য। এই কাব্যে কবির সৌন্দর্যচেতনা ও প্রকৃতিপ্রেমের স্বরূপ ফুটে উঠেছে। ‘মানসী’র পরে ‘সোনার তরী’তে এসে কবি এক অভিনব চেতনা অনুভব করলেন। জীবনকে তিনি ভিন্ন দৃষ্টিকোণ […]
বনলতা সেন কাব্য’র বিষয়বস্তু, প্রেম, প্রকৃতি, ইতিহাস ও ঐতিহ্য

বিংশ শতাব্দীর তিরিশের দশকের বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি জীবনানন্দ দাশ। তিরিশের দশকে যে কয়েকজন কবি বাংলা কবিতায় রবীন্দ্রপ্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা করেছিলেন, জীবনানন্দ দাশ তাঁদের মধ্যে অন্যতম। তাঁর কবিতার বৈশিষ্ট্য হচ্ছে চিত্ররূপকল্পময়তা, নৈরাশ্যবাদ, আধুনিকতা, সুরিয়ালিজম ইত্যাদি। যুদ্ধোত্তর পৃথিবীর পোড়া মাটিতে তিনি ফলাতে চেয়েছিলেন সোনালি ফসল। ‘বনলতা সেন’ কাব্যে আমরা জীবনানন্দ দাশের চিত্ররূপময়তার পরিচয় পাই। […]
