বাংলা সাহিত্যের ইতিহাসে চল্লিশের দশক একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো রচিত হয়। বাংলা কবিতার বীজতলা বলা হয় চল্লিশের দশককে। চল্লিশের দশকের কবি ও কবিতার ধারায় প্রকৃতিচেতনা ও প্রেমের নতুন রূপ তৈরি হয়। মার্কসবাদী চিন্তা ও মুসলিম জাতীয়তাবাদী চিন্তারও বিকাশ ঘটে এ সময়ে। তাই বাংলা সাহিত্যের ইতিহাসে চল্লিশের দশক একটি গুরুত্বপূর্ণ সময়।

চল্লিশের দশকের কবিতার বৈশিষ্ট্য
বাংলা সাহিত্যে চল্লিশের দশকের কবি ও কবিতার ধারার অন্যতম বৈশিষ্ট্য ছিল মানবতাবাদ। এ সময় পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এজন্য মানুষের মনে ছিল যুদ্ধের ভয় ও আতঙ্ক। এ সময় বাঙালি সাহিত্যিকরা যুদ্ধবিরোধী সাহিত্যচর্চা করেন। এছাড়া ১৯৪৩ সালে বাংলায় দুর্ভিক্ষ হয়। এর ফলে প্রচণ্ড খাদ্যাভাব দেখা দেয় এবং অসংখ্য মানুষ দুর্ভোগের শিকার হয়। এই দুর্ভিক্ষের প্রভাবও সাহিত্যে উঠে আসে। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্ত হয়। ফলে সে সময় ভারতবর্ষে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। দাঙ্গা-হাঙ্গামা ও সাম্প্রদায়িক সংঘাত লেগেই ছিল। এসব বিষয়ও সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান পায়। সমাজচেতনা ছিল এ সময়ের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। তাই বাংলা সাহিত্যের ইতিহাসে চল্লিশের দশক একটি গুরুত্বপূর্ণ সময়।
চল্লিশের দশকের কবি ও কবিতার ধারা
১. বন্দে আলী মিয়া
বন্দে আলী মিয়ার কবিতায় পল্লিপ্রকৃতির সুর ও সৌন্দর্য ফুটে উঠেছে। এছাড়াও তিনি ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন। বাংলার প্রকৃতি তাঁর কাব্যচর্চায় ব্যাপকভাবে উঠে এসেছে। প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় তিনি ছিলেন স্বতন্ত্র ও অনন্য। তাঁর কাব্যগ্রন্থগুলো হলো:
- অনুরাগ
- পদ্মানদীর চর
- ময়নামতির চর
২. মাহমুদা খাতুন সিদ্দিকা
মাহমুদা খাতুন সিদ্দিকা বাংলা সাহিত্যের অন্যতম মুসলিম নারী কবি। তিনি গদ্যছন্দে কবিতা লিখেছেন এবং সনেট রচনা করেছেন। তাঁর কবিতায় ব্যক্তিজীবনের সুখ-দুঃখ, আনন্দ, অনুভূতি ও রোমান্টিকতার প্রকাশ ঘটেছে। তিনি অশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে সাহিত্যচর্চা করেছেন। তাঁর কবিতায় পর্দাপ্রথা ও নারীর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায়। তাঁর কাব্যগ্রন্থগুলো হলো:
- মন ও মৃত্তিকা
- অরণ্যের সুর
- পশারিণী
৩. আব্দুল কাদির
চল্লিশের দশকের বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি আব্দুল কাদির। তাঁর কবিতায় প্রেম ও আবেগের রক্তিম আবহ প্রকাশ পেয়েছে। তিনি মূলত একজন রোমান্টিক কবি। তাঁর কাব্যগ্রন্থগুলো হলো:
- উত্তর বসন্ত
- দিলরুবা
৪. সুফিয়া কামাল
সুফিয়া কামালের কবিতায় প্রেম, প্রকৃতি, বিরহ ও নস্টালজিয়া একে অপরের সঙ্গে মিলেমিশে উঠেছে। তাঁর কবিতায় প্রেম ও বিরহের রূপটি সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও তিনি প্রকৃতিকে নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। প্রকৃতির বিভিন্ন ঋতুর মধ্যে তিনি প্রেমের সন্ধান পেয়েছেন।
সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় প্রেম, বিরহ ও প্রেম-নস্টালজিয়ার চমৎকার প্রকাশ ঘটেছে। এখানে কবির প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে। প্রিয়জনের বিয়োগে কবি যে বিরহে কাতর, সেই দিকটিও কবিতায় প্রতিফলিত হয়েছে। জীবন থেকে যেন বসন্ত চলে গেছে। তাই বসন্তের আগমনও কবির মনে আনন্দের দোলা দিতে পারে না। প্রিয়জনের বিরহে বসন্তকালেও তাঁর জীবন কুয়াশার চাদরে ঢাকা মাঘের সন্ন্যাসীর মতো নিরাসক্ত ও বিষণ্ন হয়ে উঠেছে। তাঁর কাব্যগ্রন্থগুলো হলো:
- উদার্ত পৃথিবী
- অভিযাত্রী
- মৃত্তিকার ঘ্রাণ
- সাঁঝের মায়া
- মায়া কাজল
৫. আ. ন. ম. বজলুর রশীদ
আ. ন. ম. বজলুর রশীদ একজন প্রকৃতির কবি হিসেবেই খ্যাতি অর্জন করেন। তাঁর কবিতায় প্রকৃতির রূপ ও সৌন্দর্য বেশি ধরা পড়েছে। এছাড়াও তিনি অনেক গান ও নাটক রচনা করেছেন। তাঁর কাব্যগ্রন্থগুলো হলো:
- শীতের বসন্ত
- একঝাঁক পাখি
- পান্থবীণা
- মরুসূর্য
- মেহের নিগার
- রং ও রেখা
৬. আহসান হাবীব
বাংলা সাহিত্যের অন্যতম সমাজমনস্ক ও তীক্ষ্ণ সংবেদনশীল কবি আহসান হাবীব। তাঁর কবিতায় অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, ইতিহাসচেতনা ইত্যাদি বিষয় উঠে এসেছে। আবহমান বাংলার ঐতিহ্য, প্রকৃতি, সমাজজীবন ও মধ্যবিত্তের সংকট ইত্যাদি বিষয় তিনি তাঁর কবিতায় স্থান দিয়েছেন। তিনি সৃজনশীল সৃষ্টিকর্মে আগ্রহী ছিলেন। কখনো কখনো গদ্যছন্দেও কবিতা রচনা করেছেন। তাঁর কাব্যগ্রন্থগুলো হলো:
- দুই হাতে দুই আদিম পাথর
- বিদীর্ণ দর্পণে মুখ
- রাত্রিশেষে
- ছায়াহরিণ
- সারা দুপুর
- আশায় বসতি
- মেঘ বলে চৈত্রে যাব
৭. ফররুখ আহমদ
বাংলা সাহিত্যে ফররুখ আহমদ স্বতন্ত্র ধারায় আত্মপ্রকাশ করেন। তিনি মুসলিম সমাজ ও জাতিকে পুনর্জাগরণের লক্ষ্যে সাহিত্যচর্চা করেছেন। তিনি মনে করতেন, মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ ছিল তাদের বিলাসিতা ও ভোগবাদী মানসিকতা। মুসলিম সমাজের এই অবস্থা তাঁকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। তাই মুসলমানদের পুনর্জাগরণের লক্ষ্যে তিনি সাহিত্যচর্চা করেন। তাঁর কবিতায় মুসলমানদের জেগে ওঠার আহ্বান ও আত্মপরিচয়ের চেতনা প্রকাশ পেয়েছে। তাঁর কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি
৮. সুভাষ মুখোপাধ্যায়
তিনি চল্লিশের দশকের একজন বিশিষ্ট মার্কসবাদী কবি। তাঁর চিন্তাচেতনার মূল বিষয় ছিল পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা করা। তিনি দরিদ্র ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্টে ব্যথিত ছিলেন। চল্লিশের দশকে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘পদাতিক’ প্রকাশিত হয়। এটি তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের অন্যতম বিখ্যাত কবিতা ‘মে-দিনের কবিতা’। এই কবিতায় তিনি শ্রমিকদের অধিকার আদায় ও প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর কবিতায় মার্কসবাদী চিন্তাধারা, সাম্যবাদ ও শোষিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ পেয়েছে। তিনি চল্লিশের দশকের একজন গুরুত্বপূর্ণ কবি। তাঁর কাব্যগ্রন্থগুলো হল:
- পদাতিক
- অগ্নিকোণ
৯. সুকান্ত ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্যও চল্লিশের দশকের একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সুকান্ত ভট্টাচার্য একজন মার্কসবাদী কবি ছিলেন। তাঁর কবিতার মূল বিষয় ছিল মার্কসবাদী চিন্তাধারা, সাম্যবাদ এবং শোষিত মানুষের অধিকার। তিনি একটি শোষণমুক্ত ও সাম্যবাদী পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘পূর্বাভাস’, ‘ঘুম নেই’ ও ‘ছাড়পত্র’। তাঁর সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’। এ কাব্যগ্রন্থে তাঁর মার্কসবাদী চিন্তা, সাম্যবাদী চেতনা এবং শোষিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ পেয়েছে। তাই চল্লিশের দশকের বাংলা কবিতায় সুকান্ত ভট্টাচার্যের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কাব্যগ্রন্থগুলো হল:
- পূর্বাভাস
- ঘুম নেই
- ছাড়পত্র
FAQ
১. চল্লিশের দশকের বাংলা কবিতার প্রধান বৈশিষ্ট্য কী?
চল্লিশের দশকের কবিতায় মানবতাবাদ, সমাজচেতনা, যুদ্ধবিরোধিতা, সাম্যবাদ ও স্বদেশচেতনা বিশেষভাবে প্রকাশ পেয়েছে।
২. চল্লিশের দশকের কবিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও মানুষের আতঙ্ক কবিতায় যুদ্ধবিরোধী চেতনা ও মানবিক বোধ সৃষ্টি করে।
৩. চল্লিশের দশকের কবিতায় দুর্ভিক্ষের প্রভাব কীভাবে ফুটে উঠেছে?
১৯৪৩ সালের দুর্ভিক্ষের খাদ্যাভাব, দারিদ্র্য ও মানুষের দুর্ভোগ চল্লিশের দশকের কবিতায় গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে।
৪. চল্লিশের দশকের কোন কবির কবিতায় মার্কসবাদী চিন্তার প্রভাব বেশি?
সুভাষ মুখোপাধ্যায় ও সুকান্ত ভট্টাচার্যের কবিতায় মার্কসবাদী চিন্তা, সাম্যবাদ এবং শোষিত মানুষের অধিকার বিশেষভাবে প্রকাশ পেয়েছে।
৫. চল্লিশের দশকের কবিতায় দেশভাগের প্রভাব কী ছিল?
১৯৪৭ সালের দেশভাগের ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা, দাঙ্গা, সাম্প্রদায়িক সংঘাত ও সামাজিক সংকট চল্লিশের দশকের কবিতায় প্রতিফলিত হয়েছে।
আরো পড়ুন
- তিরিশের দশকের কবি ও কবিতার প্রবণতা, বৈশিষ্ট্য ও ইতিহাস
- বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ: ইতিহাস, বৈশিষ্ট্য ও ক্রমবিকাশ
- মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মনে রাখার কৌশল, গুরুত্বপূর্ণ উপন্যাসের তালিকা
- মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, বিখ্যাত কবি ও কবিতার তালিকা
- ষাটের দশকের কবি ও কবিতা এবং স্যাড জেনারেশন
- বাংলা ছোটগল্প: স্বাধীনতা পরবর্তী গুরুত্বপূর্ণ ছোটগল্প ও গল্পকার (১৯৭১-২০১৫)
- সংশপ্তক উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ ও পটভূমি বিশ্লেষণ
- পঞ্চাশের দশকের কবি ও কবিতা, গুরুত্বপূর্ণ কবি ও তাদের কবিতা
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
