Verb কাকে বলে?
Verb অর্থ হলো ক্রিয়া অর্থাৎ যা দ্বারা কোনো কাজ সংঘটিত হয়। বলা যায়, যে Word দ্বারা করা, ধরা, হাঁটা, চলা, খাওয়া, যাওয়া, মারা, পড়া ইত্যাদি বোঝায় তাকে verb বলে। এক কথায় বলা যায় কোনো কাজ বুঝালেই সেটা Verb। যেমন Walk, Catch, Read, See, Eat ইত্যাদি। Verb কাকে বলে? কত প্রকার আলোচনা করা হলো।

Verb কত প্রকার?
Verb ২ প্রকার।
- Finite Verb
- Non-Finite Verb
1. Finite Verb
Finite verb মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। যে Verb দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এই verb গুলো Subject, Person, Number ও Tense অনুযায়ী পরিবর্তিত হয়। একটি Clause এ অবশ্যই একটি Finite verb থাকে। Example:
- I play football every day. এখানে Play Finite Verb.
- He writes a letter. writes = Finite Verb
- He was happy. was = Finite Verb
মনে রাখতে হবে
- Finite Verb-এর tense থাকে।
- এটি subject অনুযায়ী রূপ পরিবর্তন করে (যেমন: go, goes, am/is/are, was/were)
- একটি clause-এ সাধারণত একটি Finite Verb থাকে।
Finite Verb ২ প্রকার।
A. Principal Verb
B. Auxiliary Verb
A. Principal Verb কাকে বলে
Principle Verb এর নিজস্ব অর্থ থাকে এবং এই verb অন্য কোনো verb এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। Example:
- She sings beautifully. sings (Principal Verb)
- They play football every afternoon. play (Principal Verb)
- I write letters every week. write (Principal Verb)
Principle Verb
Principle Verb ৩ প্রকার।
a. Transitive verb
b. Intransitive verb
c. Linking Verb
a. Transitive Verb
Transitive verb এর অর্থ হলো সকর্মক ক্রিয়া। যার অর্থ সম্পূর্ণ করতে Object বা কর্মের প্রয়োজন হয়। এক কথায় বলা যায়, যে verb এর Object থাকে তাকে Transitive verb বলে। Example:
- I ate an apple. Verb = eat, Object = an apple
- She wrote a letter. Verb = wrote, Object = a letter
- Sohag play football. Verb = plays, Object = football
এখানে eat, wrote, play সবগুলোই Transitive Verb, কারণ এদের পরে একটি Object আছে।
b. Intransitive Verb
Intransitive Verb মানে হলো অকর্মক ক্রিয়া। যার অর্থ সম্পূর্ণ করতে কোনো Object বা কর্ম লাগে না। অর্থাৎ যে verb এর object থাকে না তাকে Intransitive verb বলে। Example:
- The baby cried. Verb = cried
- Sohag slept. Verb = slept
- Birds fly. Verb = fly
এখানে cried, slept, fly সবগুলোই Intransitive Verb, কারণ এদের পরে কোনো Object নেই।
c. Linking verb
Linking verb মানে হলো সংযোজক ক্রিয়া। যা Subject-এর সঙ্গে তার অবস্থা, গুণ, পরিচয় বা বৈশিষ্ট্যকে যুক্ত করে। এটি কোনো কাজ বোঝায় না, বরং Subject সম্পর্কে তথ্য দেয়। এই verb প্রকাশের জন্য complement এর প্রয়োজন হয়। Example:
- Tahsin is a doctor. (Subject = Tahsin, Linking Verb = is, Complement = a doctor)
- She looks happy. (Subject = She, Linking Verb = looks, Complement = happy)
- This mango tastes delicious. (Subject = The mango, Linking Verb = tastes, Complement = delicious)
এখানে is, looks, tastes হচ্ছে Linking Verb, কারণ এগুলো Subject-এর সম্পর্কে তথ্য দিচ্ছে বা complement দিচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে না।
B. Auxiliary Verb কাকে বলে
যে verb এর নিজস্ব কোনো অর্থ থাকে না এবং স্বাধীনভাবে অর্থ প্রকাশের জন্য অন্য verb এর সাহায্য প্রয়োজন হয় তাকে Auxiliary verb বলে। Example:
- Ani is reading a book. (Auxiliary Verb = is, Main Verb = reading)
- They have finished the work. Auxiliary Verb = have, Main Verb = finished)
- Do you know Sohag? (Auxiliary Verb = do, Main Verb = know)
Auxiliary verb
Auxiliary verb ৩ প্রকার
i. Primary Auxiliary : Be (am, is, are, was, were, been) do, does, did, have, has, had ইত্যাদি।
ii. Modal Auxiliary : Shall, Should, will, would, can, could, may, might, must ইত্যাদি।
iii. Semi-Modal Auxiliary : be able to, be willing to, have to, be supposed to, ought to, need to, dare to.
2. Non-Finite Verb
যে Verb person, Number ও Tense অনুযায়ী পরিবর্তিত হয় না, এবং একা কখনোই বাক্যের প্রধান Verb হিসেবে ব্যবহৃত হতে পারে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে Finite verbএর সাহায্য নেয় তাকে Non-Finite Verb বলে।Example:
- Sohag is going to play cricket.
Non- finite verb ৩ প্রকার
A. Infinitive
B. gerund
C. perticiple
A. Infinitive
To+ verb এর base form হচ্ছে infinitive. অর্থাৎ verb এর present form এর আগে to বসালেই Full Infinitive হয়। কিন্তু Infinitive এর to না থাকলে তাকে bare infinitive বলে। Example:
Full Infinitive (To + Base Verb):
- He wants to go to school.
- Sohag decided to study hard.
- They hope to win the match.
Bare Infinitive (Base Verb only):
- Sohag can swim.
- We must leave now.
- Let him go.
- I saw him cross the road.
B. Gerund
verb এর সাথে ing যোগ করার পরে সেটা যদি একই সাথে verb এবং noun এর কাজে করে তখন তাকে gerund বলে। Example:
- Sohag likes playing football. transitive verbএর object রূপে বসেছে।
- Swimming is good exercise. Swimming (Gerund) = Subject এর কাজ করেছে।
- Enjoy reading books. Reading (Gerund) = Object এর কাজ করেছে।
- Sohag is fond of singing. Singing (Gerund) = preposition এর object রূপে কাজ করেছে।
C. Participle
verb এর যে রূপ একটি sentence এর verb এবং adjective এর কাজ করে তাকে Participle বলে।
Participle ৩ প্রকার
a. present participle
verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে সেটা যদি verb ও adjective এর মতো কাজ করলে তাকে present participle বলে। :Example
- I saw a running boy.
- She came smiling.
b. past participle
verb এর past form যদি একই সাথে verb এবং Adjective এর কাজ করে তাকে past participle বলে। Example:
- The broken glass is on the floor.
- The written letter was found.
- The fallen leaves covered the road.
c. perfect participle
Having + Verb-এর past participle form (V³) দ্বারা গঠিত verb যদি একই সাথে verb এবং adjective এর কাজ করে Participle-কে Perfect Participle বলে। Example:
- Having finished the work, he went home.
- Having completed his homework, he played football.
- Having eaten lunch, she went to school.
Read More
- Noun Classification সম্পর্কে জানতে পড়ুন
- Pronoun কত প্রকার জানতে পড়ুন
- Figure of speech সম্পর্কে জানতে পড়ুন
- Periods of English Literatureসম্পর্কে জানতে পড়ুন
- Subject-Verb Agreement সহজ নিয়ম,ব্যবহার ও উদাহরণ
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
