Noun বলতে সংক্ষেপে পৃথিবীর সবকিছুর নামকে বোঝায়। পৃথিবীতে যা কিছু আছে, যেমন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ, অবস্থা, অনুভূতি ইত্যাদির নামকে Noun বলে। এককথায়, যেকোনো কিছুর নামই Noun। Parts of speech এর সর্বপ্রথম ও সবচেয়ে উল্লেখযোগ্য একটি অংশ Noun। ইংরেজি গ্রামারে Noun এর ব্যবহার অপরিহার্য। Noun এর ব্যবহার সঠিকভাবে না করতে পারলে গ্রামার সঠিক হবে না। তাই ইংরেজি গ্রামারে Noun একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। Noun কাকে বলে, Noun কত প্রকার ও কী কী তা বিস্তারিত আলোচনা করা হলো।

Noun কাকে বলে?
এককথায় কোনো কিছুর নামকে Noun বলে। যেমন: Rahim, Anis, Pen, Book
Noun কত প্রকার?
Noun প্রধানত দুই প্রকার:
- Concrete Noun
- Abstract Noun
1. Concrete Noun
Concrete Noun হলো এমন Noun, যার বাস্তব অস্তিত্ব রয়েছে এবং যাকে সাধারণত দেখা, স্পর্শ করা, শোনা, গন্ধ নেওয়া বা অনুভব করা যায়।
যেমন:
- Pen
- Flower
- Family
- Milk
- Cow
- Girl
- Dhaka
- Rina etc.
Concrete Noun-কে আবার চার ভাগে ভাগ করা যায়:
A. Proper Noun
B. Common Noun
C. Collective Noun
D. Material Noun
A. Proper Noun
Proper Noun সর্বদা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কোনো নির্দিষ্ট সত্তার নাম বোঝায়।
Examples:
- Sohag
- Gopalganj
- Rose
- December
- Japan etc.
B. Common Noun
Common Noun নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় না; বরং একটি শ্রেণির সকল ব্যক্তি, বস্তু বা স্থানের সাধারণ নামকে বোঝায়।
সহজভাবে বলা যায়, কোনো শ্রেণির প্রত্যেক সদস্যের সাধারণ নামকে Common Noun বলে।
Examples:
- Man
- Flower
- Fruit
- Country
- Book etc.
এখানে Man দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়নি। একইভাবে Flower, Fruit, Country দ্বারা নির্দিষ্ট কোনো ফুল, ফল বা দেশের নাম বোঝানো হয়নি।
C. Collective Noun
Collective Noun হলো কোনো ব্যক্তি বা বস্তুর দল বা সমষ্টির নাম। অর্থাৎ, একজাতীয় ব্যক্তি বা বস্তুর অভিন্ন দল বা সমষ্টির নামকে Collective Noun বলে।
Examples:
- Class
- Family
- Party
- Flock
- Library
- Gang etc.
D. Material Noun
Material Noun হলো কোনো পদার্থ বা উপাদানের নাম। এটি কোনো বস্তুর উপাদান বা তৈরির উপকরণকে বোঝায়।
মনে রাখতে হবে, Material Noun সাধারণত গণনা করা যায় না; কেবল পরিমাপ করা যায়।
Examples:
- Gold
- Milk
- Water
- Sugar
- Salt
- Iron
- Wood etc.
2. Abstract Noun
Abstract Noun মূলত Concrete Noun-এর বিপরীত। Abstract Noun-কে দেখা, ধরা, ছোঁয়া বা গন্ধ নেওয়া যায় না। এটি কেবল অনুভব করা যায় বা মনের মাধ্যমে উপলব্ধি করা যায়।
Examples:
- Motherhood
- Youth
- Happiness
- Honesty etc.
গণনার ভিত্তিতে Noun-এর শ্রেণিবিভাগ
গণনার ভিত্তিতে Noun দুই প্রকার:
- Countable Noun
- Uncountable Noun
1. Countable Noun
যেসব Noun গণনা করা যায়, সেগুলোকে Countable Noun বলে।
মনে রাখতে হবে, Countable Noun-এর Singular এবং Plural উভয় রূপ থাকতে পারে।
Examples:
- Book
- Orange
- Man
- Duster etc.
2. Uncountable Noun
যেসব Noun সরাসরি গণনা করা যায় না, সেগুলোকে Uncountable Noun বলে। তবে এগুলোকে অন্য উপায়ে পরিমাপ করা যেতে পারে।
এছাড়া, সাধারণত Uncountable Noun-এর Plural রূপ হয় না।
Examples:
- Milk
- Air
- News
- Furniture etc.
Noun চেনার উপায়
Rule 1
A. Sentence-এর Subject হিসেবে noun ব্যবহৃত হয়।
- Rahim is honest
B. Sentence-এর Object হিসেবে Noun ব্যবহৃত হতে পারে।
- She bought a pen
C. কোন Sentence-এর Complement হিসেবে Noun ব্যবহৃত হতে পারে।
- I am a teacher.
Rule 2
Article, Adjective, Preposition, Possessive Pronoun এর পর একটি মাত্র Word থাকলে সেটি Noun হয় যেমন:
- She is a genius.
- He lives in Dhaka
- I was surprised at your performance.
Rule 3
Gerund, Participle এবং Infinitive এর object হিসেবে Noun ব্যবহৃত হয়। এমনকি Gerund নিজেইও একটি Noun হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
- Reading books is always amusing.
- walking is good for health.
Rule 4
The……….. of এর মাঝে একটি Word থাকলে তা সেটি Noun হয়।
- The quality of the product is good.
Rule 5
শব্দের শেষে নির্দিষ্ট কিছু Suffix থাকলে সহজে Noun চেনা যায়। Verb ও Adjective থেকে বিভিন্ন Suffix যোগ করে অনেক সময় Noun তৈরি হয়। যেমন:
| Suffix | Noun | মূল শব্দ |
|---|---|---|
| -er | teacher | teach |
| -or | actor | act |
| -ee | employee | employ |
| -tion | action | act |
| -sion | decision | decide |
| -ment | development | develop |
| -ness | happiness | happy |
| -ance | importance | important |
| -ence | difference | different |
| -ity | ability | able |
| -ship | friendship | friend |
| -hood | childhood | child |
| -dom | freedom | free |
| -ism | nationalism | national |
| -th | growth | grow |
Read More
- Pronoun কত প্রকার
- Figure of speech সম্পর্কে
- Subject-Verb Agreement সহজ নিয়ম,ব্যবহার ও উদাহরণ
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
- Adjective কাকে বলে? কত প্রকার? Adjective চেনার Amazing উপায়
- Number কাকে বলে? কত প্রকার, Number চেনার Important নিয়ম
- Adverb কাকে বলে? কত প্রকার, Adverb চেনার কার্যকর নিয়ম
- Article কাকে বলে, কত প্রকার, Best 10 Important Article Rules
- Uncountable Noun কত প্রকার ? চেনার Best 10 টি সহজ নিয়ম।
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
