Figure of Speech কী?
ইংরেজি সাহিত্যে Figure of Speech একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে সাহিত্যিক ভাষার সৌন্দর্য এবং গভীর অর্থ সহজেই বোঝা যায়। Figure of Speech হলো ভাষাগত কৌশল যা ভাষাকে আকর্ষণীয় এবং অর্থপূর্ণ করে তোলে।
Figure of Speech
1. Simile (উপমা)
দুটি ভিন্ন বস্তুর মধ্যে like, as, as…as ইত্যাদির মাধ্যমে পরোক্ষ তুলনা করাকে Simile বলে।
উদাহরণ:
- He is as brave as a tiger.
- As playful as a puppy.
- As cool as a cucumber.
মনে রাখার উপায়: Like, as থাকলে সাধারণত Simile হয়।
2. Metaphor (রূপক)
দুটি ভিন্ন বস্তুর মধ্যে সরাসরি তুলনা করাকে Metaphor বলে। এখানে like বা as ব্যবহৃত হয় না।
উদাহরণ
- He is a shining star.
- Time is money.
- Life is but a walking shadow. (Shakespeare)
- Revenge is a kind of wild justice. (Francis Bacon)
3. Euphemism (শোভনীয় প্রকাশ)
অপ্রিয়, রূঢ় বা কঠিন বক্তব্যকে কোমলভাবে প্রকাশ করাকে Euphemism বলে।
উদাহরণ:
- Old people → Senior citizens
- Die → Pass away
- The dead → The late
- Garbage man → Sanitation worker
বাক্যে ব্যবহার:
- I think you are becoming a little thin on top.
- His son is a special child.
4. Hyperbole (অতিরঞ্জন)
অতিরঞ্জিত উক্তিকে Hyperbole বলে।
উদাহরণ
- I have told you a million times.
- I could eat a horse.
- Ten thousand saw I at a glance. (Wordsworth)
- All the perfumes of Arabia will not sweeten this little hand. (Shakespeare)
5. Oxymoron (বিপরীতার্থক শব্দ সমাহার)
পরস্পর বিপরীত অর্থবোধক দুটি শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে তাকে Oxymoron বলে।
উদাহরণ
- Open secret
- Carelessly careful
- Regularly irregular
- Sweet sorrow
6. Antithesis (বৈপরীত্য)
একই বাক্যে বিপরীত ধারণা বা ভাবের ব্যবহারকে Antithesis বলে।
উদাহরণ:
- United we stand, divided we fall.
- Man proposes, God disposes.
- To err is human; to forgive, divine.
7. Irony (বিড়ম্বনা)
যা বলা হয় তার বিপরীত অর্থ বোঝালে তাকে Irony বলে।
উদাহরণ:
- Water, water, everywhere, nor any drop to drink. (S. T. Coleridge)
8. Personification (মানবায়ন)
জড় বস্তুকে মানুষের গুণ বা আচরণ প্রদান করাকে Personification বলে।
উদাহরণ:
- The cloud is crying.
- The thirsty earth drinks the rain.
- The smiling sun welcomed us.
- The angry sky threatened the sailors.
9. Alliteration (অনুপ্রাস)
একাধিক শব্দের শুরুতে একই consonant sound-এর পুনরাবৃত্তি হলে তাকে Alliteration বলে।
উদাহরণ:
- Wilful waste makes woeful want.
- Fair is foul, and foul is fair.
10. Assonance (সমস্বর)
একাধিক শব্দে একই vowel sound-এর পুনরাবৃত্তিকে Assonance বলে।
উদাহরণ:
- Those lazy, hazy, crazy days of summer.
- I recall Central Park in fall.
- Rock around the clock.
11. Onomatopoeia (অনুকরণ ধ্বনিসূচক শব্দ)
ধ্বনির অনুকরণে গঠিত শব্দকে Onomatopoeia বলে।
উদাহরণ:
- Hiss
- Caw
- Buzz
- Tick-tock
- Jingle
12. Climax (সাংঘাতিক পরিণতি)
ক্রমাগত গুরুত্ব বা তীব্রতা বৃদ্ধি পেয়ে চরম পর্যায়ে পৌঁছানোকে Climax বলে।
উদাহরণ:
- He smiled, he laughed, he roared.
13. Paradox (বিরোধাভাসপূর্ণ উক্তি)
আপাতদৃষ্টিতে অসম্ভব বা স্ববিরোধী মনে হলেও গভীর অর্থ বহন করে এমন উক্তিকে Paradox বলে।
উদাহরণ
- Cowards die many times before their deaths.
- I am nobody.
- There is no one so poor as a wealthy miser.
- I must be cruel only to be kind.
কাব্য ফর্ম কবিতার আলোচ্য বিষয়
1. Elegy (বিলাপকবিতা)
শোক বা মৃত্য নিয়ে রচিত কবিতাকে Elegy বলে। এটি একটি কবিতার ফর্ম, Figure of Speech নয়।
উদাহরণ:
- Astrophel – Edmund Spenser
- Lycidas – John Milton
- Adonais – P. B. Shelley
2. Dirge (শোক সঙ্গীত)
মৃত ব্যক্তিকে কেন্দ্র করে রচিত বা গাওয়া শোকগীতকে Dirge বলে। Elegy এর সাথে এর পার্থক্য হলো, Dirge বিশেষভাবে মৃতদের জন্য গাওয়া গান।
3. Ballad (বর্ণনামূলক গীতিকবিতা)
গল্পভিত্তিক গীতিকবিতাকে Ballad বলে।
বৈশিষ্ট্য:
– Quatrains (লাইনের স্তবক) এ লেখা
দ্বিতীয় এবং চতুর্থ লাইন সাধারণত মিল খায়
প্রথম এবং তৃতীয় লাইনে সাধারণত syllables থাকে
দ্বিতীয় এবং চতুর্থ লাইনে ६ syllables থাকে
4. Blank Verse (অমিল পয়ার)
Unrhymed iambic pentameter verse-কে Blank Verse বলে। এটি পদ্যের একটি ফর্ম।
উদাহরণ:
Paradise Lost (Milton)
5. Epic (মহাকাব্য)
জাতীয় বীরের বীরত্বগাথা নিয়ে রচিত দীর্ঘ আখ্যানমূলক কবিতাকে Epic বলে।
দুই প্রকার
Primary Epic: যে Epic প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল এবং পরে লিখিত হয়েছে।
উদাহরণ: Iliad – Homer, Odyssey – Homer
Secondary Epic: যে Epic সরাসরি লিখিত আকারে রচিত হয়েছে।
উদাহরণ: Aeneid – Virgil, Paradise Lost – Milton
6. Limerick (হালকা হাস্যরস কবিতা)
পাঁচ লাইনের হাস্যরসাত্মক কবিতাকে Limerick বলে। এটি একটি বিশেষ কবিতার ফর্ম।
7. Sonnet (সনেট)
২৪ লাইনের গীতিকবিতাকে Sonnet বলে। এটি কবিতার একটি গুরুত্বপূর্ণ ফর্ম।
প্রকার:
Petrarchan Sonnet
Shakespearean Sonnet
8. Allegory (আলংকারিক কাহিনী)
রূপকধর্মী কাহিনী, যেখানে বাহ্যিক অর্থের পাশাপাশি অন্তর্নিহিত অর্থ থাকে। এটি একটি সাহিত্যিক কৌশল, Figure of Speech নয়।
উদাহরণ:
The Faerie Queene – Edmund Spenser
Pilgrim’s Progress – John Bunyan
9. Hymn (ভজন বা স্তোত্র)
স্রষ্টার প্রশংসায় রচিত ধর্মীয় গানকে Hymn বলে।
10. Ode (গান)
কোনো ব্যক্তি, বস্তু বা ভাবের প্রশংসায় রচিত গম্ভীর গীতিকবিতাকে Ode বলে।
উদাহরণ:
- Ode to a Nightingale – John Keats
- Ode on a Grecian Urn – John Keats
- Ode on the Morning of Christ’s Nativity – Milton
Read More
- Noun Classification সম্পর্কে জানতে পড়ুন
- Pronoun কত প্রকার জানতে পড়ুন
- Periods of English Literatureসম্পর্কে জানতে পড়ুন
- Subject-Verb Agreement সহজ নিয়ম,ব্যবহার ও উদাহরণ
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
