বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটি যুগান্তকারী পদক্ষেপ গুচ্ছ পদ্ধতি। ২০২০ সাল থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সময়, অর্থ এবং ভোগান্তি অনেক অংশেই লাঘব হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় না ঘুরে নিজের জেলা বা বিভাগীয় শহরে পরীক্ষা দিয়ে যেকোন বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়। এই আটিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি মানবন্টন সিলেবাস সাজেশন সহ সকল বিষয় আলোচনা করা হলো।

গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা
| ক্রমিক | বিশ্ববিদ্যালয়ের নাম | অবস্থান |
| ১ | ইসলামী বিশ্ববিদ্যালয় | কুষ্টিয়া |
| ২ | মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | টাঙ্গাইল |
| ৩ | পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | পটুয়াখালী |
| ৪ | নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | নোয়াখালী |
| ৫ | জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | ময়মনসিংহ |
| ৬ | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | যশোর |
| ৭ | পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | পাবনা |
| ৮ | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | রংপুর |
| ৯ | গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | গোপালগঞ্জ |
| ১০ | বরিশাল বিশ্ববিদ্যালয় | বরিশাল |
| ১১ | রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | রাঙ্গামাটি |
| ১২ | রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ | সিরাজগঞ্জ |
| ১৩ | নেত্রকোনা বিশ্ববিদ্যালয় | নেত্রকোনা |
| ১৪ | জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | জামালপুর |
| ১৫ | চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ১৬ | কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | কিশোরগঞ্জ |
| ১৭ | সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | সুনামগঞ্জ |
| ১৮ | কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় | কিশোরগঞ্জ |
| ১৯ | পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | পিরোজপুর |
পরীক্ষার সাধারণ নিয়মাবলি
| বিষয় | তথ্য |
| পরীক্ষার পদ্ধতি | ১০০ নম্বরের MCQ পরীক্ষা |
| পরীক্ষার সময় | ১ ঘণ্টা |
| নেগেটিভ মার্কিং | প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে |
| পাস নম্বর | ৩০ |
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবণ্টন
গুচ্ছ ভর্তি পরীক্ষা সাধারণত তিনটা ইউনিটে বিভক্ত। বিজ্ঞান বিভাগের জন্য এ ইউনিট, মানবিক বি এবং ব্যবসা শিক্ষা সি। নিচে গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন তুলে ধরা হলো।
| ইউনিট | বিভাগ | বিষয় | নম্বর |
| ক-ইউনিট | বিজ্ঞান | পদার্থবিজ্ঞান | ২০ |
| রসায়ন | ২০ | ||
| জীববিজ্ঞান, গণিত ও আইসিটি থেকে নির্ধারিত/যেকোনো দুটি | ৪০ | ||
| বাংলা | ১০ | ||
| ইংরেজি | ১০ | ||
| মোট | ১০০ | ||
| খ-ইউনিট | মানবিক | বাংলা | ৪০ |
| ইংরেজি | ৩৫ | ||
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) | ২৫ | ||
| মোট | ১০০ | ||
| গ-ইউনিট | বাণিজ্য/ব্যবসায় শিক্ষা | হিসাববিজ্ঞান | ২৫ |
| ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ২৫ | ||
| তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) | ২৫ | ||
| বাংলা | ১৩ | ||
| ইংরেজি | ১২ | ||
| মোট | ১০০ |
গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস
চলতি বছর এইচএসসি পরীক্ষায় যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে। সেই অধ্যায়গুলোই গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস। তাই সেই অধ্যায়গুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শাখার জন্য বোর্ড বই সিলেবাস। নিচে প্রতিটি বিভাগের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
১. এ ইউনিট (বিজ্ঞান বিভাগ)
- পদার্থবিজ্ঞান: এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসের ১ম ও ২য় পত্রের অধ্যায়সমূহ (যেমন: ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ, আদর্শ গ্যাস, স্থির তড়িৎ, চল তড়িৎ ইত্যাদি)।
- রসায়ন: ১ম ও ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়সমূহ (যেমন: গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, জৈব রসায়ন, তড়িৎ রসায়ন ইত্যাদি)।
- উচ্চতর গণিত: ১ম ও ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়সমূহ (যেমন: ম্যাট্রিক্স ও নির্ণায়ক, বৃত্ত, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কনিক্স ইত্যাদি)।
- জীববিজ্ঞান: উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান বইয়ের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়সমূহ (যেমন: কোষ ও এর গঠন, কোষ বিভাজন, অণুজীব, রক্ত ও সংবহন, জিনতত্ত্ব ও বিবর্তন ইত্যাদি)।
- বাংলা ও ইংরেজি: এইচএসসি-র নির্ধারিত ব্যাকরণ, সাহিত্য পাঠ (মূল গল্প ও কবিতা) এবং ইংরেজি ১ম ও ২য় পত্রের মূল গ্রামার আইটেমসমূহ।
২. বি ইউনিট (মানবিক বিভাগ)
- বাংলা: এইচএসসি-র সংক্ষিপ্ত সিলেবাসের মূল গল্প, কবিতা ও সহপাঠ (উপন্যাস/নাটক)। এর পাশাপাশি বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ (ধ্বনি, সমাস, সন্ধি, শব্দ, শুদ্ধ-অশুদ্ধ রূপ ইত্যাদি)।
- ইংরেজি: English for Today মূল বইয়ের প্যাসেজ ও থিম এবং ইংরেজি ২য় পত্রের অ্যাডভান্সড গ্রামার Parts of Speech, Right form of verbs, Preposition, Synonyms-Antonyms ইত্যাদি।
- সাধারণ জ্ঞান (GK): বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি এবং সাম্প্রতিক তথ্য ও সাধারণ বিজ্ঞান। (এইচএসসি-র মানবিক বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পৌরনীতি, ইতিহাস, অর্থনীতি ও ভূগোল বিষয়ের মৌলিক অংশগুলোও এর অন্তর্ভুক্ত থাকে)।
৩. সি ইউনিট (ব্যবসায় শিক্ষা বিভাগ)
- হিসাববিজ্ঞান: এইচএসসি ১ম ও ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়সমূহ (যেমন: হিসাবের বইসমূহ, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়ামিল, আর্থিক বিবরণী, উৎপাদন ব্যয় হিসাব ইত্যাদি)।
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা: ১ম ও ২য় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস (যেমন: ব্যবসায়ের মৌলিক ধারণা, অংশীদারি ও যৌথ মূলধনী ব্যবসায়, ব্যবস্থাপনা নীতি, পরিকল্পনা, নেতৃত্ব ইত্যাদি)।
- বাংলা ও ইংরেজি: ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসের মূল সাহিত্য এবং সাধারণ বাংলা ও ইংরেজি ব্যাকরণ অংশ।
গুচ্ছ ভর্তি পরীক্ষার সাজেশন
গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাধারণত এইচএসসি পরীক্ষায় যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে সে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তাই সেই অধ্যায় অত্যন্ত গুরুত্ব ও সহকারে দেখা উচিত। এই আর্টিকেলে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা সাজেশন তুলে ধরা হলো। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে তাই এর সাজেশনটি দেখে প্রস্তুতি নিলে আশা করি ভালো অর্জন করা সম্ভব।
বাংলা
বাংলার ক্ষেত্রে সাধারণত মূল বইয়ের প্রতিটি অধ্যায় অত্যান্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রতিটি লেখক ও কবিতা জন্ম মৃত্যু, তাদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, সাহিত্যিক ছদ্মনাম এবং কবিতা ও গল্পের শেষের শব্দ অর্থ গুলো অত্যন্ত মনোযোগ সহকারে আয়ত্ত করতে হবে। নাটকের ও উপন্যাসের ক্ষেত্রেও প্রতিটি বিষয় একইভাবে গুরুত্ব সরকার দেখতে হবে। ব্যাকরণ এর ক্ষেত্রে নিচের এই বিষয়গুলোকে বেশি গুরুত্বসহ দেখতে হবে
- দ্বিরুক্ত শব্দ
- বচন
- পদাশ্রিত নির্দেশক
- উপসর্গ
- প্রকৃতি ও প্রত্যয়
- সমাস
- পদ প্রকরণ
- পদ পরিবর্তন
- ক্রিয়ার কাল ও ভাব
- বাক্য প্রকরণ
- বাক্য রূপান্তর
- বাচ্য
- যতি বা ছেদচিহ্ন
- শুদ্ধিকরণ
ইংরেজি
ইংরেজির ক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র বইয়ের পেসেজ গুলো গুরুত্ব সহকারে পড়ে পড়তে হবে।এখান থেকে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো মনে রাখতে হবে। ইংরেজি এর ক্ষেত্রে নিচের এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে:
- Parts of Speech
- Determiner
- Tense
- Right Forms of Verbs
- Subject Verb Agreement
- Degree
- Transformation
- Voice
- Narration
সাধারণ জ্ঞান
মানবিক বিভাগের জন্য সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ জ্ঞান ভালোভাবে জানার জন্য প্রতিদিন সংবাদপত্র পড়তে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো দেখতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। ভূগোল অর্থনীতি সমাজবিজ্ঞান পৌরনীতি এবং আইসিটি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নিয়মিত ধৈর্য ও অধ্যবসায় নিয়ে প্রস্তুতি নিতে হবে। সিলেবাস অনুযায়ী প্রতিদিন ধারাবাহিকভাবে একেকটি অধ্যায় শেষ করতে হবে। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য কয়েকটি বই কিনতে হবে বাংলার জন্য অভিযাত্রী ও অগ্রদূত, ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই যথেষ্ট। এখান থেকে প্রতিবছর অধিকাংশ প্রশ্ন এসে থাকে। ইংরেজির জন্য ক্লিপস টোফেল, কম্পারেটিভ এক্সাম পড়লেই যথেষ্ট । সাধারণ জ্ঞানের জন্য mp3 বা জুবায়ের জিকে পড়লেই হবে। এছাড়াও সম্প্রতি নিয়মিত সংবাদপত্র পড়তে হবে। সবগুলো অধ্যায় শেষ হয়ে গেলে প্রতিনিয়ত মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে।
এভাবে প্রস্তুতি নিলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তাই আর দেরি না করে এখনই পড়তে বসুন।



