শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিষয়বস্তু, রচয়িতা কে, খন্ড বিশ্লেষণ

বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এই কাব্যে রাধাকৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। এটি আদি-মধ্যযুগে বাংলা ভাষায় লেখা প্রথম কাব্য এবং চর্যাপদের পর আদি-মধ্যযুগীয় বাংলা ভাষার আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের একটি গোয়ালঘর থেকে এই কাব্যের খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ […]
বাংলা সাহিত্যের মধ্যযুগ: বৈশিষ্ট্য, ইতিহাস, গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম

সাহিত্যের বিবর্তনধারায় বাংলা সাহিত্যের মধ্যযুগ একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো রচিত হয়। বাংলা সাহিত্যের বিকাশপর্ব বলা হয় মধ্যযুগকে। মধ্যযুগের সূচনা হয় ১২০০ সালে এবং সমাপ্তি ঘটে ১৮০০ সালে। এ যুগের প্রথম দেড়শ বছরকে তথাকথিত অন্ধকার যুগ বলা হয়। নানাবিধ কারণে এ যুগে হাতে গোনা কয়েকটি সাহিত্যকর্ম ছাড়া তেমন কোনো সাহিত্যকর্ম […]
বাংলা সাহিত্যে অন্ধকার যুগ: ইতিহাস, কারণ ও বৈশিষ্ট্য

বাংলা সাহিত্যে ১২০১ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত খুব বেশি সাহিত্যকর্মের অস্তিত্ব পাওয়া যায়নি বলে এই সময়কে অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের সূচনা হয় ১২০০ সাল থেকে, কিন্তু পণ্ডিতগণ মনে করেন ১২০১ থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কাল অন্ধকার যুগ। এ সময় বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য তেমন কোনো গ্রন্থ রচিত হয়নি। এর কারণ হিসেবে ধরা হয় বাংলায় […]
চর্যাপদের সমাজচিত্র আলোচনা কর

বাংলা সাহিত্যে সর্বপ্রথম যে গ্রন্থটি রচিত হয়, তার নাম চর্যাপদ। আদি যুগে রচিত একমাত্র সাহিত্যিক গুণসমৃদ্ধ গ্রন্থ এটি, যা বাংলা সাহিত্যে একটি বড় অংশজুড়ে আছে। চর্যাপদ কবে রচিত হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। এ বিষয় নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনাকাল ৬৫০ সাল থেকে। অন্যদিকে, ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় […]
চর্যাপদ কী, কে আবিষ্কার করেন, কোন ভাষায় রচিত, পদ সংখ্যা সম্পর্কে বিস্তারিত

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। বাংলা সাহিত্যের প্রথম লিখিত গ্রন্থ এটি। চর্যাপদে প্রাচীন বাংলার সমাজচিত্র পাওয়া যায়। ১৯০৭ সালের আগে চর্যাপদ সম্পর্কে কোনো তথ্য ছিল না। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার নেপাল সফর করেন এবং সফরকালে ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে কতগুলো সাহিত্যিক পদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে তাঁর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ […]
বাংলা সাহিত্যের যুগ বিভাগ

মানুষের মনোরঞ্জনের অন্যতম একটি মাধ্যম হলো সাহিত্য। প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের মনের আনন্দের খোরাক হিসেবে কাজ করছে সাহিত্য। বাংলা সাহিত্যও এর ব্যতিক্রম নয়। বাংলা সাহিত্যের ইতিহাস বেশ প্রাচীন। ৬৫০ সাল থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এই পথচলা। বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধান তিনটি যুগে ভাগ করা হয়। বাংলা সাহিত্যের যুগ বিভাগ […]
