বাংলা কথা সাহিত্যের মুকুটহীন সম্রাট হুমায়ূন আহমেদ। তার চিন্তার, চেতনা, মেধা ও মননে ছিল শুধু কথা সাহিত্য। কথা সাহিত্যের প্রায় সব শাখায় তার অবাধ বিচারণ ছিল। উপন্যাস নাটক চলচ্চিত্র সব ক্ষেত্রেই তিনি মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। উপন্যাসে তিনি সবচেয়ে বেশি দক্ষতা দেখিয়েছেন। বাংলা সাহিত্যের প্রায় সবগুলো উল্লেখযোগ্য উপন্যাস তার দখলে। তাকে বাংলা সাহিত্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কথাসাহিত্যিক বলা হয়। বাংলা উপন্যাসকে তিনি বিশ্ব দরবারে নিয়ে গেছেন।

হুমায়ূন আহমেদ এর জন্ম
এই কিংবদন্তি কথা সাহিত্যিক ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা ফয়জুর রহমান আহমদ এবং মাতা আয়েশা ফয়েজ। তার পিতা পুলিশে কর্মকর্তা ছিলেন এবং তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে শহীদ হন, এই কারণে হুমায়ুন আহমেদ যুদ্ধ নিয়ে অসংখ্য নাটক উপন্যাস লিখেছে। হুমায়ূন আহমেদের পরিবার ছিল সাহিত্যিক পরিবার। তাঁর পিতা বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতে এবং তার ভাই জাফর ইকবাল বাংলাদেশের অন্যতম একজন কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ। তিনি শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন। আর ছোট ভাই আহসান হাবীব ছিলেন কার্টুনিস্ট। হুমায়ুন আহমেদ ছয় ভাই-বোনের মধ্যে বড় ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর অত্যাচারের শিকার হন।
হুমায়ূন আহমেদ এর শিক্ষা জীবন
হুমায়ুন আহমেদ এর পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। বাবার চাকরির সুবাদে শৈশবে তিনি দেশের বিভিন্ন স্থানে থাকার সুযোগ পেয়েছিলেন। পঞ্চগড়, সিলেট, রাঙামাটি, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন থেকেছেন। তিনি বগুড়া জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিক পাস করেন ১৯৬৫ সালে। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন ১৯৬৭ সালে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণিতে বিএসসি পাস করেন ১৯৭০ সালে। ১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন।১৯৮২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে।
হুমায়ূন আহমেদ এর বিবাহ ও পারিবারিক জীবন
হুমায়ুন আহমেদ ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন। তাদের ঘরে তিন মেয়ে ও এক ছেলে। মেজ মেয়ে শীলা আহমেদ একজন অভিনেত্রী। তার বড় ছেলে নুহাশ হুমায়ুন বাবার মতো পরিচালনা করেন। ১৯৯০ সালের পর থেকে শীলা আহমেদ এর বান্ধবী মেহের আফরোজ শাওনের সাথে হুমায়ুন আহমেদ এর সম্পর্ক হয়।এই কারণে গুলতেকিনের সাথে বিবাহ বিচ্ছেদ হয় ২০০৩ সালে। এবং ২০০৪ সালে শাওনকে বিয়ে করেন। এই ঘরে দুই ছেলের জন্ম হয়। নিষাদ হুমায়ূন আর নিনিত হুমায়ূন।
হুমায়ূন আহমেদ এর কর্মজীবন
হুমায়ূন আহমেদ ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে প্রভাষক হিসেবে অধ্যাপনা শুরু করেন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৭৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করেন। ১৯৯০ সালের পর থেকে তিনি সাহিত্যচর্চায় পুরোপুরি মনোনিবেশ করেন এবং সেখান থেকেই তার চলচ্চিত্র নির্মাণ এবং পরিচালনা কাজ শুরু হয়। তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন।
হুমায়ূন আহমেদ এর সাহিত্য জীবন
বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তিনি অসংখ্য উপন্যাস ও নাটক লিখেছেন যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। ছাত্র জীবন থেকেই তিনি লেখলে শুরু করেন। ১৯৭২ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছেন, তখন তার প্রথম উপন্যাস ’নন্দিত নরকে’ প্রকাশিত হয় এবং এটি বাংলায় সাহিত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস। এ সরাও তিনি অসংখ্য নাটক উপন্যাস ও চলচ্চিত্র নির্মাণ করেছেন নিচে তার সাহিত্যকর্ম গুলো তুলে ধরা হলো।
হুমায়ূন আহমেদ এর উপন্যাস
১. আত্মপ্রকাশ ও পারিবারিক জীবনের গল্প (৩৯টি উপন্যাস)
১. নন্দিত নরকে
২. শঙ্খনীল কারাগার
৩. রজনী
৪. সম্রাট
৫. ফেরা
৬. অচিনপুর
৭. এইসব দিনরাত্রি
৮. কোথাও কেউ নেই
৯. নক্ষত্রের রাত
১০. কৃষ্ণপক্ষ
১১. সবুজ ছাতা
১২. আকাশ জোড়া মেঘ
১৩. জনম জনম
১৪. মন্দ্রসপ্তক
১৫. দুয়ারী
১৬. আজ আমি কোথাও যাব না
১৭. লিলুয়া বাতাস
১৮. পাখি আমার একলা পাখি
১৯. মেঘের ওপর বাড়ি
২০. জলপদ্ম
২১. কুহক
২২. অপেক্ষা
২৩. অন্ধকারের গান
২৪. শ্রাবণ মেঘের দিন
২৫. ইষ্টি কুটুম
২৬. উড়ালপঙ্খী
২৭. কবি
২৮. কালো জাদুকর
২৯. জল জোছনা
৩০. তপস্বী
৩১. তিথির নীল তোয়ালে
৩২. দিনগুলি রাতগুলি
৩৩. নৈশপ্রহরী
৩৪. প্রথম প্রহর
৩৫. বসন্ত বিলাপ
৩৬. বিজনী
৩৭. বৃষ্টিবিলাস
৩৮. সৌরভ
৩৯. হিমালয়
২. হিমু সিরিজ (২১টি উপন্যাস)
পারপারচ্যুয়াল বাউন্ডুলে এবং হলুদ পাঞ্জাবি পরিহিত এক রহস্যময় যুবকের লজিকহীন জীবনের গল্প।
৪০. ময়ূরাক্ষী
৪১. হিমু
৪২. হিমুর দ্বিতীয় প্রহর
৪৩. হিমুর রূপালী রাত্রি
৪৪. একজন হিমু কয়েকটি ঝিঁঝিঁ পোকা
৪৫. হিমু মামা
৪৬. আজ হিমুর বিয়ে
৪৭. হিমু রিমান্ডে
৪৮. হিমুর মধ্যদুপুর
৪৯. হিমুর নীল জোছনা
৫০. হলুদ হিমু কালো র্যাব
৫১. হিমু এবং একটি রাশিয়ান পরী
৫২. হিমু এবং হারুন টিসি
৫৩. হিমুর আছে জল
৫৪. হিমুর বাবার কথামালা
৫৫. হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
৫৬. চলে যায় বসন্ত
৫৭. তুহিন
৫৮. দরজার ওপাশে
৫৯. পারাপার
৬০. ময়ূরাক্ষীর তীরে
৩. মিসির আলি সিরিজ (২০টি উপন্যাস)
যুক্তিবাদী, মনস্তাত্ত্বিক এবং পরাবাস্তব রহস্য উদঘাটনকারী অধ্যাপক মিসির আলির গল্প।
৬১. দেবী
৬২. নিশীথিনী
৬৩. অন্য ভুবন
৬৪. বৃহন্নলা
৬৫. ভয়
৬৬. বিপদ
৬৭. মিসির আলির অমীমাংসিত রহস্য
৬৮. আমি এবং আমরা
৬৯. মিসির আলির চশমা
৭০. পুফি
৭১. অনিলয়
৭২. অপার্থিব
৭৩. কহেন কবি কালিদাস
৭৪. তন্দ্রাবিলাস
৭৫. নিশাদ
৭৬. বাঘবন্দী খেলা
৭৭. হাতে পেনসিল
৭৮. হরতন ইশকাপন
৭৯. হিমুর দ্বিধা দ্বিধান্ত
৮০. ক্ষ্যাপা
৪. শুভ্র সিরিজ (৬টি উপন্যাস)
চশমা পরা, শুদ্ধ, নীতিবান এবং পৃথিবীর সব কলুষতা থেকে মুক্ত এক যুবকের গল্প।
৮১. দারুচিনি দ্বীপ
৮২. রূপালী দ্বীপ
৮৩. শুভ্র
৮৪. এই শুভ্র এই!
৮৫. শুভ্র গেছে বনে
৮৬. মেঘের ছায়া
৫. মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক পটভূমি (৮টি উপন্যাস)
৮৭. ১৯৭১
৮৮. আগুনের পরশমণি
৮৯. শ্যামল ছায়া
৯০. অনিল বাগচীর একদিন
৯১. জোছনা ও জননীর গল্প
৯২. মাতাল হাওয়া
৯৩. দেয়াল
৯৪. সূর্যের দিন
৬. ঐতিহাসিক ও জীবনীভিত্তিক উপন্যাস (৪টি উপন্যাস)
৯৫. বাদশাহ নামদার
৯৬. মধ্যাহ্ন-১
৯৭. মধ্যাহ্ন-২
৯৮. লীলাবতী
৭. সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনি (৮টি উপন্যাস)
৯৯. তোমাদের জন্য ভালোবাসা
১০০. ফিহা সমীকরণ
১০১. ইরিনা
১০২. অনিলয় চাঁদে
১০৩. ওমেগা পয়েন্ট
১০৪. তারা তিনজন
১০৫. নিউটন
১০৬. কুদ্দুসের একদিন
৮. রোমান্টিক, ট্র্যাজেডি ও অন্যান্য (১৫টি উপন্যাস)
১০৭. মৃন্ময়ী
১০৮. আজ চিত্রার বিয়ে
১০৯. আয়নাঘর
১১০. ইস্টিশন
১১১. এপিটাফ
১১২. ওপেনটি বায়োস্কোপ
১১৩. কে কথা কয়
১১৪. ছায়াবীথি
১১৫. জল তরঙ্গ
১১৬. তিথির ডায়েরি
১১৭. তেঁতুল বনে জোছনা
১১৮. নীল অপরাজিতা
১১৯. পোকা
১২০. যাদুকর
১২১. রোদনভরা এ বসন্ত
এটি “হুমায়ূন আহমেদের ১২১টি উপন্যাসের বিষয়ভিত্তিক তালিকা”।
হুমায়ূন আহমেদ এর নাটক
হুমায়ুন আহমেদ উপন্যাসের পাশাপাশি অসংখ্য নাটক লিখেছেন। তার নাটকগুলো বিষয় বৈচিত্র্যে অনন্যসাধারণ। নিচে তার নাটক গুলো তুলে ধরা হলো।
১. কালজয়ী ধারাবাহিক নাটক
১. এইসব দিনরাত্রি
২. বহুব্রীহি
৩. অয়োময়
৪. কোথাও কেউ নেই
৫. নক্ষত্রের রাত
৬. আজ রবিবার
৭. সবুজ সাথী
৮. উড়ে যায় বকপক্ষী
২. কালজয়ী একক নাটক
৯. প্রথম প্রহর
১০. অচিন বৃক্ষ
১১. কুহক
১২. নিমফুল
১৩. পুষ্পকরথ
১৪. যমুনার জল দেখতে কালো
১৫. জুলফিকার
১৬. হাবলংগের বাজারে
১৭. বুয়া
১৮. খোয়াবনগর
১৯. চৈত্রতাডয়া
২০. বাদল দিনের প্রথম কদম ফুল
হুমায়ূন আহমেদ এর চলচ্চিত্র
তিনি অসংখ্য চলচ্চিত্র ও নির্মাণ করেছেন। নিচে তা তুলে ধরা হলো
১. হুমায়ূন আহমেদ নিজের পরিচালিত চলচ্চিত্রসমূহ (৮টি)
১. আগুনের পরশমণি
২. শ্রাবণ মেঘের দিন
৩. দুই দুয়ারী
৪. চন্দ্রকথা
৫. শ্যামল ছায়া
৬. নয় নম্বর বিপদ সংকেত
৭. আমার আছে জল
৮. ঘেটুপুত্র কমলা
২. অন্যের পরিচালিত ( হুমায়ূন আহমেদ এর উপন্যাস ও গল্প অবলম্বনে) চলচ্চিত্রসমূহ (৭টি)
৯. দূরত্ব (২০০৪): (পরিচালক: মোরশেদুল ইসলাম)
১০. নিরন্তর (২০০৬): (পরিচালক: আবু সাইয়ীদ)
১১. দারুচিনি দ্বীপ (২০০৭): (পরিচালক: তৌকীর আহমেদ)
১২. প্রিয়তমেষু (২০০৯): (পরিচালক: মোরশেদুল ইসলাম)
১৩. অনিল বাগচীর একদিন (২০১৫): (পরিচালক: মোরশেদুল ইসলাম)
১৪. কৃষ্ণপক্ষ (২০১৬): (পরিচালক: মেহের আফরোজ শাওন)
১৫. দেবী (২০১৮): (পরিচালক: অনম বিশ্বাস)
হুমায়ূন আহমেদ এর পুরষ্কার ও সম্মাননা
দীর্ঘ চার দশকের সাহিত্য জীবনে তিনি অসংখ্য পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন। নিচে তা তুলে ধরা হলো
১. রাষ্ট্রীয় ও সর্বোচ্চ বেসামরিক সম্মাননা
- একুশে পদক (১৯৯৪)
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১)
২. জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Awards)
তিনি মোট ৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান
- আগুনের পরশমণি (১৯৯৪)
- দারুচিনি দ্বীপ (২০০৭)
- ঘেটুপুত্র কমলা (২০১২)
৩. অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্য ও সাংস্কৃতিক পুরস্কার
- শিশু একাডেমি পুরস্কার
- লেখক শিবির পুরস্কার (১৯৭৩)
- মাইকেল মধুসূদন পদক (১৯৮৭)
- হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০)
- শেরে বাংলা পদক ও জয়নুল আবেদীন স্বর্ণপদক
- বাচসাস পুরস্কার
হুমায়ূন আহমেদ এর মৃত্যু
হুমায়ুন আহমেদ জীবনের শেষ ভাগে ঢাকার অভিজাত এলাকা ধানমণ্ডি বসবাস করতেন। এবং সেখানেই লেখালেখি করতেন। ২০১১ সালের মাঝামাঝি তার কোলন ক্যান্সার ধরা পরে। দীর্ঘ নয় মাস তিনি বিভিন্ন দেশে চিকিৎসা নেন। তিনি ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে বেলেভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র:
আহমেদ, হুমায়ুন। আমার ছেলেবেলা। প্রকাশনা: কাকলী প্রকাশনী।
আরো পড়ুন
- রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত
- কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী ও বিখ্যাত সাহিত্যকর্ম সমূহ
- ষাটের দশকের কবিতা ও স্যাড জেনারেশন
- মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা: গুরুত্বপূর্ণ কবি ও কবিতা
- চল্লিশের দশকের কবি ও কবিতার ধারা
- বাংলা সাহিত্যের যুগ বিভাগ
- পঞ্চাশের দশকের কবি ও কবিতা
- তিতাস একটি নদীর নাম উপন্যাসের বিষয়বস্তু ও সমাজ-জীবন।
- দেশভাগের পরবর্তী উপন্যাস: বৈশিষ্ট্য, ইতিহাস ও সাহিত্যিক গুরুত্ব
- মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস | বাংলাদেশের উপন্যাসে মুক্তিযুদ্ধ
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
