Skip to main content

Study Journalx

Determiners কাকে বলে

‎ যে শব্দ noun বা pronoun এর পূর্বে বসে noun বা pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে Determiners বলে।

Determiners কাকে বলে

‎Determiners কত প্রকার?

Determiners প্রধাণত ২ প্রকার
Type 1: ব্যক্তি বা বস্তুকে নির্দেশ বা শনাক্ত করে এমন সব Determiners.

‎Articles: A, An, The

‎Possessive:  your, their, one’s, Whose, our, my, his, her, its etc

‎Demonstrative: that, those, this, these etc

 

Type 2: সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে এমন সব  Determiners, যাদেরকে quantifier বলে।

‎quantifier: Any, many, some, no,  either, neither, each, every, more, most, much, several, few, fewest, enough, a lot of, what, whatever, which, both, all etc.

‎

‎

Important Rule of Determiners

‎Rule 1

কিছু কিছু Determiner আছে যেগুলো countable এবং এই Determiners গুলো কেবলমাত্র countable noun এর সাথেই ব্যবহৃত হয়। আবার কিছু uncountable determiner আছে যেগুলো শুধু uncountable noun এর সাথে বসে। আর কিছু কিছু determiner আছে যেগুলো countable uncountable উভয় প্রকার noun এর সাথেই বসতে পারে।

Countable Determiners: each, every, neither, either, an, a, several, many, few etc.

Uncountable Determiners: least, less, much, little etc.

Countable + Uncountable Determiners: some, any, no, a lot of, lots of, enough, all, more, most etc.

‎Example:

  • I bought some books. (Countable)
  • I need some water. (Uncountable)
  • There are a lot of students. (Countable)
  • We have a lot of information. (Uncountable)
  • There is no milk. (Uncountable)

‎

‎Rule 2

কিছু নির্দিষ্ট Determiners আছে যেগুলো Singular Noun এর সাথে ব্যববহৃত হয় আর কিছু Determiners আছে যেগুলো plural noun এর সাথে ব্যবহৃত হয়।

Singular Determiners: either, neither, a, an, every, each etc.

‎Example:

  • I saw a boy.
  •  She ate an apple.
  •  Each student received a certificate.
  •  Every child needs love.
  • You can take either book.
  •  Neither answer is correct.

 

‎Plural determiners: all, both, two, three, few, several, many etc.

‎Example:

  • All students are present.
  • Both boys are playing.
  • Two books are on the table.
  • Three girls came.
  • Few people know the truth.

‎

 

‎Rule 3

Few অর্থ অল্প সংখ্যক,  নেই বললেই চলে। এটা Countable noun এর পূর্বে বসে এবং নেতিবাচক অর্থ প্রদান করে। A few অর্থ কিছু সংখ্যক এবং The few অর্থ অল্প যে কজন / যে কটি আছে তার সবাই/ সবগুলোই।

‎Example:

  • Few students attended the class.
  • Few people know the truth.
  • The few people who know the truth are keeping it secret.

‎

‎Rule 4

A lot of অর্থ খুব, বেশি। A lot of শব্দটি ব্যবহৃত হয় Countable ও Uncountable উভয় noun এর ক্ষেত্রে।  কিন্তু lots of শুধুমাত্র Countable plural noun এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

‎Example:

  • I have lots of books.
  • There is a lot of juice in the bottle.

‎

‎Rule 5

Little অর্থ নেই বললেই চলে। এই শব্দটি uncountable noun এর পূর্বে ব্যবহৃত হয়। এবং নেতিবাচক অর্থ প্রদান করে। A little অর্থ খুবই সামান্য পরিমাণ। The little মানে যেটুকু আছে তার সবটুকু।

‎Example:

  • There is little water in the bottle- বোতলে প্রায় কোনো পানিই নেই।
  • ‎There is a little water in the bottle- বোতলে অল্প একটু পানি আছে।
  • He drank the little water that was left in the bottle.-

‎বোতলে যে অল্প পানি ছিল, সে সবটুকুই পান করেছে।

‎

‎Rule 6

অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তু বোঝাতে Any/ some ব্যবহৃত হয়। এক্ষেত্রে না বোধক/ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে Any বসে। এবং হ্যাঁ-বোধক বাক্যের ক্ষেত্রে Some বসে।

‎Example:

  • There are some books on the table.
  • I do not have any money.
  • Do you have any questions?

‎

‎Rule 7

Little এর comparative degree হচ্ছে less  এবং few এর Comparative degree হচ্ছে fewer. fewer এবং less অর্থ “তুলনামূলক কম”

‎Uncountable noun এর less বসে এবং Countable noun এর আগে Fewer বসে।

‎Example:

  • He has less money than Sohag.
  • I have fewer books than Sohag.

‎

‎Rule 8

Half পূর্ণ সংখ্যার সাথে বসলে এর পূর্বে a বসে। কিন্তু half একাকী থাকলে এরপর an বসে। যেমন,

‎Example:

  • I waited for half an hour.
  •  I walked one and a half kilos.

‎

‎Rule 9

Each, Every এ দুটি determiner এর singular noun বসে এবং verb টিও singular হয়। কিন্তু each এর পর of থাকলে noun Plural হয় কিন্তু verb singular থাকে।

‎Example:

  • Each student is present in the class.
  •  Every student is attentive.
  • ‎Each of the students is present.

‎

Read More