Skip to main content

Study Journalx

English grammar এ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Number (বচন)। Number বলতে সংখ্যাকে বোঝায়। অর্থাৎ Noun বা Pronoun singular না plural হবে সেটা বোঝায়। Number কত প্রকার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।

 

‎Number কাকে বলে

 

‎Number কাকে বলে?

‎Number: যেকোনো ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যাকে Number বলে। মনে রাখতে হবে যে, শুধুমাত্র Noun এবং Pronoun এর Number হয়

 

 Number কত প্রকার

  1. ‎Singular Number
  2. ‎Plural Number

‎

‎1. Singular Number

যে Noun বা Pronoun দ্বারা একজন ব্যক্তি, একটি বস্তু, একটি স্থান বা একটি প্রাণী বোঝায়, অর্থাৎ যা দ্বারা একটি মাত্র জিনিস বুঝাবে তাকে Singular Number বলে। যেমন: Boy, Girl, pencil, Table, She, It, etc.

‎Sentences:

  • ‎ The girl is reading book.
  • ‎ She has a book.
  • ‎ The goat is grazing.

‎

‎2. Plural Number

যে Noun বা Pronoun দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণী বোঝায়, অর্থাৎ যা দ্বারা একাধিক জিনিস বোঝাবে তাকে Plural Number বলে। ‎যেমন: Boys, Girls, Pens, goats, lions etc.

‎Example:

  • The Students are reading books.
  •  There are five pencils on the table.

‎

Number পরিবর্তনের গুরুত্বপূর্ণ ও সহজ নিয়ম।

‎Rules 01

Singular Noun এর শেষে s, ss, sh, ch, x, z থাকলে তাদের শেষে es যোগ করে Plural করা যায়। তবে Ch এর যদি ‘ক’ এর মতো হয়, তাহলে তার শেষে শুধু ‘S’ যোগ করে plural করা হয়।

‎Example:

SingularPlural
FezFezzes
BusBuses
AssAsses
DishDishes
BranchBranches
StomachStomachs

‎

‎Rules 2

কিছু Noun আছে যাদের শেষে if, ief, eef, rf, oof থাকে সেসব Noun কে Plural করতে হলে তাদের শেষে s যোগ করতে হয়।

‎Example:

SingularPlural
RoofRoofs
ProofProofs
DwarfDwarfs
BriefBriefs
GulfGulfs

‎

‎Rule 3

কিছু সাধারণ word আছে যেগুলোর শেষে একটা ‘S’ যোগ করলেই Plural হয়ে যায়।

‎Example:

SingularPlural
CatCats
PenPens
DogDogs
LionLions
BoyBoys
GirlGirls
ChairChairs

‎

‎

‎Rule 4

যেসব word এর শেষে O থাকে এবং O এর পূর্বে একটি consonant থাকে সে সকল শব্দকে plural করতে শব্দের শেষে es যোগ করতে হয় কিন্তু যদি O এর আগে Vowel হয় তাহলে শুধু S যোগ করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
ZeroZeroes
HeroHeroes
MangoMangoes
BambooBamboos

 

‎তবে ব্যতিক্রমী কিছু Noun আছে যেগুলোর শেষে O এরে আগে Consonant থাকলেও শুধু s যোগ করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
PhotoPhotos
CantoCantos
QuartoQuartos
PianoPianos

‎

‎Rule 5

Singular noun এর শেষে f বা fe থাকলে plural করার সময় f বা fe এর পরিবর্তে v বসে এবং তারপর es যোগ করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
LeafLeaves
CalfCalves
LifeLives
SelfSelves
ThiefThieves
WolfWolves
SheafSheaves

 

‎Rule 6

যেসব Singular noun এর শেষে y এবং y এর পূর্বে consonant থাকে সেসব শব্দ plural করতে y এর পরিবর্তে i এবং শেষে es যোগ করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
LadyLadies
BodyBodies
ArmyArmies
CountryCountries
BabyBabies

‎কিন্তু y এর আগে consonant না থেকে যদি vowel থাকে তাহলে শুধু S যোগ করে Plural করতে হয়।

‎Example:

SingularPlural
ToyToys
DayDays

‎Rule 7

এমন কতগুলো শব্দ আছে যাদের মাঝের Vowel পরিবর্তন করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
ToothTeeth
WomanWomen
FootFeet
ManMen

 

‎Rule 8

এমন কিছু শব্দ আছে যাদের মাঝের consonant এবং Vowel পরিবর্তন করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
MouseMice
LouseLice

‎Rule 9

কিছু কিছু singular শব্দের শেষে um থাকে এসব শব্দ  plural করার জন্য um এর পরিবর্তে a বসাতে হয়।

‎Example:

SingularPlural
CorrigendumCorrigenda
AgendumAgenda
DictumDicta
DatumData
ErratumErrata
HilumHila
AddendumAd

 

 

‎Rule 10

Singular শব্দের শেষে যদি us থাকে তাহলে us এর স্থলে Plural করার সময় i / es হবে।

‎Example:

SingularPlural
FocusFoci / Focuses
LocusLoci
GeniusGenii / Geniuses
SyllabusSyllabi / Syllabus

‎

‎Rule 11

Singular Number এর শেষে u থাকলে সেটা plural করার সময় ওই শব্দের শেষে x অথবা s যোগ করতে হবে।

‎Example:

SingularPlural
MilieuMilieux
BureauBureaux
PlateauPlateaux
AdieuAdieux

 

‎

‎Rule 12

যেসব singular noun এর শেষে is থাকে তাদের plural করার সময় is এর পরিবর্তে es হয়।

‎Example:

SingularPlural
BasisBases
CrisisCrises
OasisOases
AxisAxes
Thesis Theses

 

‎Rule 13

Singular Number এর শেষে ix/ex থাকলে plural করার সময় ix/ex এর জায়গায় ices বসবে অথবা es বসে

‎Example:

SingularPlural
VertexVertices / Vertexes
AppendixAppendices
RadixRadices

‎

Rule 14

যে সব  singular nounএর শেষে on থাকে তাদের Plural করার সময় on এর জায়গায় a বসে।

‎Example:

SingularPlural
PhenomenonPhenomena
CriterionCriteria
AutomatonAutomata
GanglionGanglia

‎

‎Rule 15

কিছু noun সবসময় singular থাকে; এগুলোর plural form হয় না।

‎Examples:

  • ‎Advice
  • ‎Information
  • ‎Furniture
  • ‎Luggage
  • ‎Machinery
  • ‎Poetry
  • ‎Knowledge
  • ‎Homework
  • ‎Abuse

 

‎

‎Rule 16

কিছু কিছু শব্দ আছে যারা দেখতে plural এর মতো কিন্তু তারা plural নয়, তারা singular.

‎Example:

  • ‎News
  • ‎Mathematics
  • ‎Physics
  • ‎Economics
  • ‎Politics
  • ‎Measles
  • ‎The United States

‎

‎Rule 17

Ful যুক্ত singular Compound noun কে plural করতে হলে শুধুমাত্র s যোগ করতে হয়।

‎Example:

SingularPlural
SpoonfulSpoonfuls
HandfulHandfuls
CupfulCupfuls
BucketfulBucketfuls
BagfulBag

‎

‎Rule 18

কিছু Compound noun আছে যাদের মূল অংশের সাথে s যোগ করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
Brother-in-lawBrothers-in-law
Maid-servantMaid-servants

 

‎এবং কিছু Compound noun আছে যাদের প্রত্যেকটি অংশের সাথে s যোগ করে plural করতে হয়।

‎Example:

SingularPlural
Man-servantMen-servants
Woman-servantWomen-servants
Man doctorMen doctors
Man teacherMen teachers
Woman teacherWomen teachers
Gentleman farmerGentlemen farmers
Lord justiceLords justices

‎

 

‎Rule 19

সংখ্যা,  বর্ণ বা প্রতীকের শেষে Apostrophe (‘s) যোগ করে plural করা হয়।

‎Example-

  • ‎Five’s
  • ‎Three’s
  • ‎7’s
  • ‎9’s

 

 

Read More