Skip to main content

Study Journalx

Verb এর সঠিক ব্যবহারই Grammar-এ Right Form of Verbs নামে পরিচিত। English Grammar-এ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। Right Form of Verbs ছাড়া Grammar অসম্পূর্ণ। SSC, HSC, Admission, BCS সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Right Form of Verbs এর গুরুত্ব অপরিসীম। এই আর্টিকেলে Right form of verbs rules নিয়ে আলোচনা করা হলো।

Right Form of Verbs

 

What is Right Form of Verbs?

English Grammar এ Verb ব্যবহারের সঠিক নিয়মকে  Right Form of Verbs বলে। অর্থাৎ verb এর সঠিক ব্যবহারকে  Right Form of Verbs বলে।

 

 

Right form of verbs rules

Rule 01

কোনো বাক্যে যদি Now, At this moment, At present, Still, At this time ইত্যাদি থাকে তাহলে বাক্যটি Present Continuous হয়।

‎Example:

  • I am studying now a Novel
  • She is cooking fish at this moment.
  • They are playing hockey at present.
  • We are watching the Titanic movie at this time.
  • He is still playing cards.

‎উল্লেখ্য, যদি Verb এর Continuous না হয় তবে সেক্ষেত্রে Present Indefinite এ করতে হবে। Example:

  • The students understand the lesson at present.
  • ‎He still wants a new car.

‎

 

‎Rule 02

কোনো বাক্যে যদি Always, Often, ‎Sometimes, Everyday, Daily, Regularly, Usually, Generally, Occasionally ইত্যাদি থাকে তাহলে সেই বাক্যের Verb টি Present Indefinite Tense হয়।

‎Example:

  •  I always go to coaching on time.
  •  She often plays football.
  • They sometimes play hockey in the afternoon.
  • We usually eat dinner at 8 p.m.

 

‎Rule 03

বাক্যে Already, Just, Yet, Never, Ever, Recently, Lately ইত্যাদি থাকলে Present Perfect Tense হয়।

‎Example:

  • I have already finished my work.
  • I have never seen such a beautiful girl.
  • ‎Have you ever visited Cox’s Bazar?
  • We have recently completed the work.

 

‎Rule 04

Ago, Long ago, Yesterday, Last, Long since, Last week, Last night, Last month, Last day, Last year, As soon as ইত্যাদি থাকলে Past Indefinite Tense হয়।

‎Example:

  • ‎I went to market yesterday.
  • ‎She visited her father last week.
  • ‎He left the university long ago.

‎

‎Rule 05

কোনো বাক্যে At that time, At that moment, Then ইত্যাদি থাকলে Past Continuous Tense হয়।

‎Example:

  • I was reading a book at that time.
  •  She was singing at that moment.
  • They were walking then.

‎

‎Rule 06

অতীতের দুটি সমসাময়িক ঘটনা While/When/As দ্বারা যুক্ত হলে While/ When/ As যুক্ত অংশটি Past Continuous Tense হয় আর অপর অংশটি Past Indefinite.

‎বি.দ্র- কখনো কখনো When যুক্ত অংশ Past Indefinite হলে অপর অংশ Past Continuous হয়। ‎Example:

  • ‎While I was playing, my friend came.
  • ‎While she was reading, the phone rang.

 

 

‎Rule 07

অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে Before এর পূর্বে এবং After এর পরে Past Perfect Tense হয়, অন্যটি Past Indefinite Tense হয়। ‎Example:

  • I had finished cleaning my car before I went to bed.
  • She had left before I arrived.

‎

‎Rule 08

বাক্যে  By time, By month, By year, By this time, Next time, Next month, Next year ইত্যাদি থাকলে Future Perfect Tense হয়।‎Example:

  • ‎By this time tomorrow, I will have finished my task.
  • ‎By next week, we will have submitted the task.

‎

‎Rule 9

বাক্যে Tomorrow, Coming, Next, Ensuring, In the days to come, In the years to come ইত্যাদি থাকলে Future Indefinite Tense হয়। Example:

  • ‎I will go to university  tomorrow.
  • They will come here next year.
  • In the days to come, people will use more advanced technology.

 

Rule 10

বাক্যের শুরুতে  Does ও Did আসলে মূল Verb এর Present Form হয়। আবার Sentence এর শুরুতে Wh – Question আসলে এরপর Tense অনুযায়ী Auxiliary Verb + Subject বসে।

‎Example:

  • ‎Does he play cards? ( আমরা জানি He এর পরে plays হয় কিন্তু বাক্যের শুরুতে Do বা Does বসায় মূল verb এর present form হয়েছে)
  • ‎Did you visit Dhaka last year?
  • ‎Did they finish the work yesterday?

‎

‎Rule 11

It is high time, It is time ইত্যাদির পরে যদি Subject থাকে তাহলে Verb এর Past Form হবে কিন্তু যদি It is high time, It is time এর পরে Subject না থাকে তাহলে To + Verb হবে।

‎[N:B: এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে]

‎Example:

 

  • ‎It is high time he took a decision.
  • It is time for mother to go home.
  • ‎It is time to start the class.
  • ‎It is time to leave.

‎

‎Rule 12

বাক্যে যদি As if, As though, Wish এর পরে To be verb আসে তাহলে সেটা সব সময় Were হবে। এছাড়া অন্য কোনো  Verb আসলে Past Tense হবে।

‎Example:

  •  He talks as if he were a king.
  • ‎ She behaves as though she were my mother.
  •  I wish I had a car.

‎

‎Rule 13

 বাক্যে যদি Mind, Cannot help, Could not help, Look forward to, With a view to, Get used to, Worth ইত্যাদি থাকে তাহলে এর পর Verb এর সাথে ing যুক্ত হয়।

‎Example:

  • ‎Would you mind opening the door?
  • ‎He couldn’t help crying.
  • ‎I look forward to meeting you.
  • ‎This book is worth reading.
  • ‎She is getting used to living alone.

‎

 

Rule 14

Since দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত থাকলে Since এর পূর্বে Present Indefinite অথবা Present Perfect হলে Since এর পর Past Indefinite Tense হয়। তবে Since এর আগে Past Indefinite থাকলে এর পর Past Perfect হয়।

‎Example:

  • It was many years since I had seen him.
  • It was a long time since she had visited her hometown.

 

‎Rule 15

Preposition এরপর কোনো Verb আসলে সেই Verb এর সাথে ing যুক্ত হয়।

‎Example:

  •  Sohag is interested in learning English.
  • They left without saying goodbye.
  •  I am fond of reading books.
  •  Thank you for helping me.

 

‎Rule 16

Lest দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে Lest যুক্ত অংশের Subject এর পরে Should হয় এবং মূল Verb এর Present Form বসে।

Example:

  • ‎Walk carefully lest you should fall.
  • ‎He ran fast lest he should miss the train.

‎

‎Rule 17

কোনো বাক্যে যদি It is no good, It is no use থাকে তাহলে এরপর Verb আসলে তার সাথে ing যুক্ত হয়।

‎Example:

  • ‎It is no good crying over spilt milk.
  • ‎It is no good wasting time.

‎

‎Rule 18

Afford, Agree, Appear, Attempt, Beg, Ask, Begin, Continue, Dare, Expect, Decide, Forget, Fail, Wish, Want, Seem, Regret, Try, Start, Refuse, Propose, Promise, Pretend,  Prefer, Offer, Manage, Love, Like, Learn, Intend, Hope, Hate ইত্যাদি verb গুলোর পরে To + Verb হয়

‎Example:

  • ‎I decided to leave early.
  • ‎She agreed to help me.
  • ‎I forgot to lock the door.

‎

‎Rule 19

Make, Dare, Need, Lat, Had better, Would rather ইত্যাদির পর Verb এর Present Form হয় এবং Verb এর পূর্বে To থাকলে তা উঠে যায়।।

‎Example:

  • ‎He makes me laugh.
  • ‎Let him go.
  • ‎You need not worry.

‎

‎Rule 20

কোনো That যুক্ত বাক্যের That এর পূর্বে  Proposed, Necessary, Instead, Essential, Required, Recommended, Advise, Mandatory, Suggested, Urgent, Imperative, Obligatory ইত্যাদি Adjective গুলোর যেকোনো একটি থাকে তবে That এর পরবর্তী Verb টির কোনো পরিবর্তন হয় না। মানে Main Verb এর Base Form বসে।

‎Example:

  • ‎ It is necessary that he go there immediately.
  • It is recommended that he take rest.
  • It is urgent that they leave now.

‎

‎Rule 21

Have, Get, Let, Help ইত্যাদি Causative Verbs ব্যবহৃত হলে সেক্ষেত্রে দুটি Structure লক্ষ্য করা যায়।

‎(বি.দ্র. Causative Verb হলো নিজে না করে অন্যকে দিয়ে করানো)

‎Structure:

  1. have/get + বস্তুবাচক object + v.p.p
  2. have/let/make/help + ব্যক্তিবাচক object + verb-এর present form

‎Example:

  • I had my hair cut.
  • We had the house painted.

 

 

Read More