বাংলাদেশের উচ্চশিক্ষার সর্বোচ্চ স্তর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় আমাদের চেতনা ও মানস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া অনেকের স্বপ্ন। ২০২০ সালের আগে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিত। ২০২০ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রবর্তন করে। ২০টির মতো সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের অধিভুক্ত হয়। ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকাংশেই লাঘব হয়। এই আর্টিকেলে গুচ্ছ ভর্তি পরিক্ষার যোগ্যতা, গুচ্ছের মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

গুচ্ছ (GST) অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা
| ক্রমিক | বিশ্ববিদ্যালয়ের নাম | অবস্থান |
| ১ | ইসলামী বিশ্ববিদ্যালয় | কুষ্টিয়া |
| ২ | মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | টাঙ্গাইল |
| ৩ | পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | পটুয়াখালী |
| ৪ | নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | নোয়াখালী |
| ৫ | জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | ময়মনসিংহ |
| ৬ | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | যশোর |
| ৭ | পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | পাবনা |
| ৮ | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | রংপুর |
| ৯ | গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | গোপালগঞ্জ |
| ১০ | বরিশাল বিশ্ববিদ্যালয় | বরিশাল |
| ১১ | রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | রাঙ্গামাটি |
| ১২ | রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ | সিরাজগঞ্জ |
| ১৩ | নেত্রকোনা বিশ্ববিদ্যালয় | নেত্রকোনা |
| ১৪ | জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | জামালপুর |
| ১৫ | চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ১৬ | কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | কিশোরগঞ্জ |
| ১৭ | সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | সুনামগঞ্জ |
| ১৮ | কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় | কিশোরগঞ্জ |
| ১৯ | পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | পিরোজপুর |
(উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমানে এই গুচ্ছ প্রক্রিয়া থেকে বাইরে রয়েছে)
গুচ্ছ ভর্তি পরিক্ষার যোগ্যতা
গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির কিছু যোগ্যতা রয়েছে। এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ, বি ও সি ইউনিটে বিভক্ত করা হয়। এবং সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। ইউনিটভিত্তিক পরীক্ষার যোগ্যতাসমূহ তুলে ধরা হলো:
এ ইউনিট
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বমোট জিপিএ ৮ থাকা লাগবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ৩.৫০-এর উপরে থাকা লাগবে। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শাখা ও ভোকেশনাল থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে।
| শিক্ষাগত যোগ্যতা | বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| এসএসসি জিপিএ | চতুর্থ বিষয়সহ জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। |
| এইচএসসি জিপিএ | চতুর্থ বিষয়সহ জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। |
| সর্বমোট জিপিএ | এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। |
বি ইউনিট
মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বমোট জিপিএ ৬.০০ থাকা লাগবে। এসএসসি পরীক্ষায় ন্যূনতম ৩.০০ এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখা, মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি শাখা এবং মাদ্রাসা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বি ইউনিটে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
| শিক্ষাগত যোগ্যতা | মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| এসএসসি জিপিএ | ন্যূনতম ৩.০০ থাকতে হবে। |
| এইচএসসি জিপিএ | ন্যূনতম ৩.০০ থাকতে হবে। |
| সর্বমোট জিপিএ | এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। |
সি ইউনিট
বাণিজ্য শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ সর্বনিম্ন জিপিএ ৩.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই পরীক্ষায় আবেদন করতে হবে।
| শিক্ষাগত যোগ্যতা | বাণিজ্য শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
| এসএসসি জিপিএ | চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। |
| এইচএসসি জিপিএ | চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩.০০ থাকতে হবে। |
| সর্বমোট জিপিএ | এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। |
এক্ষেত্রে এসএসসি পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং পাঁচটি বিষয়ে পাস থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড এবং তিনটি বিষয়ে পাশ থাকতে হবে।
FAQ
১. গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারা আবেদন করতে পারবেন?
এসএসসি ও সমমান, এইচএসসি ও সমমানসহ নির্ধারিত সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।
২. গুচ্ছ ভর্তি পরীক্ষায় কয়টি ইউনিট রয়েছে?
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা অনুযায়ী এ, বি ও সি ইউনিটে ভাগ করা হয়।
৩. এ ইউনিটে আবেদনের যোগ্যতা কী?
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে সর্বমোট জিপিএ ৮.০০ এবং উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
৪. বি ইউনিটে কারা আবেদন করতে পারবেন?
মানবিক বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা বি ইউনিটে আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৫. সি ইউনিটে আবেদনের জন্য কত জিপিএ প্রয়োজন?
বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে সর্বমোট জিপিএ ৬.৫০ এবং উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
আরো পড়ুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি: মানবণ্টন, সিলেবাস ও সাজেশন
- আমার পথ প্রবন্ধ প্রশ্ন উত্তর
- বিড়াল প্রবন্ধ’র মূলভাব, Best 40 টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- রেইনকোট গল্প’র মূলভাব ও Best 50 টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- অপরিচিতা গল্প‘র, Best 40 টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও মূলভাব
- মাসি পিসি গল্প’র সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর,HSC+Admisson Best1
- চাষার দুঃখ প্রবন্ধ: মূলভাব ও Best 50 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর HSC
- লালসালু উপন্যাসের মূলভাব
- নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর, মূলভাব, চরিত্র বিশ্লেষণ
- বিলাসী গল্পের মূলভাব, চরিত্র বিশ্লেষণ এবং খুটিনাটি আলোচনা



