English grammar এ clause একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা ছাড়া একটা সম্পূর্ণ Sentence গঠন করা যায় না। তাই English language সঠিক ভাবে আয়ত্ত করতে এর বিকল্প নেই। এছাড়া SSC, HSC, BCS সহ সব ধরনের চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। Phrase and clause এর সকল সমস্যা দূর করতে এই আর্টিকেলে Clause কাকে বলে? কত প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করা হল।

একটি পরিপূর্ণ Sentence এ দুটো অংশ থাকে। phrase and clause; Phrase হলো কয়েকটি শব্দের সমষ্টি যাতে কোনো Subject বা Finite Verb থাকে না এবং এটি Sentence এ একটি Parts of Speech-এর কাজ করে। অন্যদিকে, Clause হলো একটি শব্দগুচ্ছ যাতে একটি Subject ও একটি Finite Verb থাকে এবং এটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে। একটি উদাহরণের মাধ্যমে বোঝানো হল:
- Because of his illness, he did not come to school
এই Sentence এর পরের অংশ অর্থাৎ he did not come to school এ একটি Subject ও finite verb থাকায় এটি একটি Clause।
Phrase and Clause এর মধ্যে পার্থক্য
বিষয় | Phrase | Clause |
| সংজ্ঞা | একাধিক শব্দের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে, কিন্তু সম্পূর্ণ বাক্য নয়। | একাধিক শব্দের সমষ্টি যাতে Subject ও Verb থাকে এবং একটি বক্তব্য প্রকাশ করে। |
Subject | থাকে না। | অবশ্যই থাকে। |
| Finite Verb | থাকে না। | থাকে। |
Sentence হিসেবে ব্যবহার | কখনোই একা Sentence হতে পারে না। | Independent Clause একাই Sentence হতে পারে। |
| ব্যাকরণগত ভূমিকা | সাধারণত Noun, Adjective বা Adverb-এর কাজ করে। | Sentence-এর অংশ হিসেবে Noun, Adjective বা Adverb Clause-এর কাজ করে। |
Clause
Clause হলো এমন কিছু শব্দের সমষ্টি যেখানে একটি Subject ও একটি Finite verb থাকবে কিন্তু তারপরেও এটি একটি বাক্যের অংশ হিসেবে কাজ করবে। অর্থাৎ Clause এ একটি Subject ও Finite verb থাকবে। যেমন:
- She is reading a Novell.
→ She is reading = Clause(Subject + Finite verb)
- I know that she is honest.
→ that she is honest = Clause(Subject + Finite verb)
এখানে She is reading, that she is honest এই দুটো অংশেই একটি করে Subject ও Finite verb আছে তাই এটি একটি clause, কিন্তু সম্পূর্ণ বাক্য না।
Clause কাকে বলে?
একটি Sentence এর যে অংশে একটি Subject ও একটি Finite verb থাকবে তাকে Clause বলে।
Clause এর বৈশিষ্ট্য
- Clause দুই বা ততোধিক word এর সমষ্টি।
- একটি Finite verb থাকবে।
- একটি Finite verb থাকা সত্ত্বেও এটি পূর্ণাঙ্গ Sentence নয়, মূল Sentence এর অংশ
Clause কত প্রকার?
Clause প্রধানত দুই প্রকার
- Principal / Independent Clause.
- Sub-ordinate / Dependent Clause
1. Principal / Independent Clause
যে Clause নিজেই স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে। এই Principal Clause কে Sentence থেকে আলাদা করে দিলেও Simple Sentence হওয়ার যোগ্যতা রাখে। যেমন:
- The girl who is drawing a picture is my sister.
এখানে The girl is my sister এই অংশ হলো Principal Clause। কারণ এটি নিজেই আলাদা ভাবে একটি Simple Sentence।
2. Sub-ordinate / Dependent Clause
যে Clause নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ Principal Clause এর সাহায্য ছাড়া একা একা অর্থ প্রকাশ করতে পারে না তাকে Sub-ordinate বা Dependent Clause বলে। Sub-ordinate বা Dependent Clause কে Sentence থেকে আলাদা করে দিলে Simple Sentence হওয়ার যোগ্যতা রাখে না।
- The girl who is drawing a picture is my sister
এখানে who is drawing a picture একটি Sub-ordinate বা Dependent Clause। কারণ এটি আলাদা করে কোনো অর্থ প্রকাশ করে না। Sub-ordinate বা Dependent Clause শুরু হয় Clause Marker দিয়ে।
Sub-ordinate Clause তিন ভাগে ভাগ করা হয়
a. Noun Clause
b. Adjective Clause
c. Adverb Clause
a. Noun Clause
Sentence এর Subject বা Object হিসেবে Noun Clause ব্যবহার হয়। সাধারণত Principal clause-এর Verb-কে what দিয়ে প্রশ্ন করলে, এর উত্তরে যে clause-টি পাওয়া যায় তাই হচ্ছে Noun clause.
- That she has much money is known to all.
Clause Markers | Indicates |
That | a fact |
| What | a fact |
When | a time |
| Where | a place |
Why | a reason |
| Who | a person |
How many | a quantity |
| How much | an amount |
How | a manner |
| Which | a choice |
Whether | two alternatives |
| Whose | possession |
Whom | a person |
| If | alternatives |
b. Adjective Clause
যে Clause, Principal clause-এর subject অথবা Object-কে modify করে তাকে Adjective Clause বলে।
- The girl who came here is my sister
Adjective Clause Marker | Uses |
| Relative Pronoun | (Noun+) who, whom, whose, which, that, as, etc. |
Relative Adverb | (Noun+) when, where, how, why, whence, as, etc. |
c. Adverb Clause
Principal clause-এর Verb-কে কখন, কোথায়, কিভাবে, কেন- এসব দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে Clause পাওয়া যায়, তাকে Adverb Clause বলে।
- I shall go where she lives.
Adverb Clause Type | Clause Markers |
Time | till, until, before, after, when, while, since, as long as, as soon as, by the time, etc. |
| Place | where, wherever, whence (from where) |
Cause/Reason | as, since, because |
| Purpose | that, so that, in order that, lest |
Result | that, so ……… that, such ……… that |
| Manner | as, how |
Condition | if, unless, in case, whether, provided (that), on condition (that), but for |
| Comparison | than |
Degree | as ……… as, so ……… as, such ……… as |
| Contrast | though, although, even if |
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
