Skip to main content

Study Journalx

একটি সুন্দর ও সঠিক Sentence গঠন করতে কিছু উপাদানের প্রয়োজন হয়। একটি Sentence গঠন করার পূর্বশর্ত হলো সঠিক উপাদান ব্যবহার করা। Phrase and clause সেই উপাদান যা Sentence কে সঠিক ও সুন্দর করে। Phrase and clause ব্যবহারের ফলে Sentence টি সম্পূর্ণ হয় এবং মনের ভাব সম্পূর্ণভাবে ব্যক্ত করা যায়। English grammar এ Phrase and clause এর গুরুত্বপূর্ণ অপরিসীম। কারণ এটা ছাড়া একটা সম্পূর্ণ Sentence গঠন করা যায় না। তাই English language সঠিক ভাবে আয়ত্ত করতে এর বিকল্প নেই। এছাড়া SSC, HSC, BCS সহ সব ধরনের চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। Phrase and clause এর সকল সমস্যা দূর করতে এই আর্টিকেলে Phrase কাকে বলে? কত প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করা হল।

 

Phrase কাকে বলে

 

একটি পরিপূর্ণ Sentence এ দুটো অংশ থাকে। phrase and clause, Phrase হলো কয়েকটি  শব্দের সমষ্টি যাতে কোনো Subject বা Finite Verb থাকে না এবং এটি Sentence এ একটি Parts of Speech-এর কাজ করে। অন্যদিকে, Clause হলো একটি শব্দগুচ্ছ যাতে একটি Subject ও একটি Finite Verb থাকে এবং এটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে। একটি উদাহরণের মাধ্যমে বোঝানো হল:

 

  • Because of his illness, he did not come to school

 

এই Sentence  এর প্রথম অংশ টা হলো Phrase এখানে কোনো Subject o finite verb নেই। অন্যদিকে পরের অংশে একটি Subject ও finite verb থাকায় একটি Clause।

 

 

 

Phrase and Clause এর মধ্যে পার্থক্য

বিষয়

PhraseClause
সংজ্ঞাএকাধিক শব্দের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে, কিন্তু সম্পূর্ণ বাক্য নয়।

একাধিক শব্দের সমষ্টি যাতে Subject ও Verb থাকে এবং একটি বক্তব্য প্রকাশ করে।

Subject

থাকে না।অবশ্যই থাকে।
Finite Verbথাকে না।

থাকে।

 

 

 

Phrase 

যে শব্দগুচ্ছে কোনো Subject ও Finite verb থাকে না এবং এই শব্দগুচ্ছ বাক্যে বসে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে সেগুলোই Phrase। এই শব্দগুচ্ছের আলাদা করে বাক্য গঠন করার ক্ষমতা নেই। তারা একটি বাক্যে বসে বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। যেমন:

 

  • She bought a ring made of gold.

 

এই sentence এর প্রথম অংশে একটি subject ও  finite verb আছে কিন্তু made of gold এই অংশে কোনো subject ও finite verb নেই এটি বাক্যে বসে বাক্যটিকে সম্পূর্ণ করেছে। তাই made of gold  এই অংশ হচ্ছে সেই শব্দগুচ্ছ বা Phrase.

Phrase চেনার উপায় 

  1. Phrase এ কোনো Finite verb থাকে না।
  2. Phrase এ কোনো Subject থাকে না।
  3. Phrase একটি parts of speech এর মতো কাজ করে।

 

 

Phrase কাকে বলে?

 

যে শব্দগুচ্ছে কোনো Subject ও Finite verb থাকে না এবং এই শব্দগুচ্ছ বাক্যে বসে বাক্যটিকে সম্পূর্ণ করে তাকে Phrase বলে।

 

 

Phrase কত প্রকার?

 

English grammar এ Phrase প্রধানত ৫ থেকে ১০ প্রকারের হতে পারে। কাজ ও ব্যবহারের ওপর ভিত্তি করে একে সাধারণত ৭টি প্রধান ভাগে ভাগ করা হয়, তবে বিস্তারিতভাবে এটি ১০ থেকে ১২ প্রকার পর্যন্ত হতে পারে। ৭ প্রকার Phrase নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Adverbial Phrase
  4. Prepositional Phrase
  5. Verb Phrase
  6. Conjunctional Phrase
  7. Interjectional Phrase

 

 

1. Noun Phrase 

যে Phrase বাক্যে Noun এর মতো কাজ করে তাকে Noun Phrase বলে। অর্থাৎ Phrase বা শব্দগুচ্ছ বাক্যে Noun এর মতো কাজ করলে তাকে Noun Phrase বলে। যেমন:

  • The little boy is playing.
    → The little boy = Noun Phrase

 

  • I saw a beautiful girl.
    → a beautiful girl = Noun Phrase

 

  • My best friend lives in France.
    → My best friend = Noun Phrase

এখানে The little boy, a beautiful girl, My best friend হলো Noun phrase.

 

 

2. Adjective Phrase

 

যে Phrase বাক্যে Adjective-এর কাজ করে, অর্থাৎ কোনো Noun বা Pronoun-কে বর্ণনা বা বিশেষণ করে, তাকে Adjective Phraseবলে।

উদাহরণ:

  • The boy in the black shirt is my brother.
    → in the black shirt = Adjective Phrase (boy-কে বর্ণনা করছে)

 

  • He wore a dress made of silk.
    → made of silk = Adjective Phrase (dress-কে বর্ণনা করছে)

 

  • I have a pen on the table.

→ on the table = Adjective Phrase (pen-কে বর্ণনা করছে)

 

এখানে in the black shirt, made of silk, on the table শব্দগুচ্ছ গুলো Adjective Phrase। কারণ এগুলো Noun কে Modify করেছে। মনে রাখতে হবে Adjective Phrase সবসময় Noun বা Pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।

 

 

3. Adverbial Phrase

 

যে Phrase বাক্যে Adverb-এর কাজ করে, অর্থাৎ Verb, Adjective, বা অন্য Adverb-কে বিশেষিত (Modify) করে এবং কখন, কোথায়, কীভাবে, কেন, কতটুকু ইত্যাদি বোঝায়, তাকে Adverbial Phrase বলে।

উদাহরণ:

  • We will meet in the morning.
    → in the morning = Adverbial Phrase (কখন)

 

  • He waited at the coffee shop.
    → at the coffee shop = Adverbial Phrase (কোথায়)

 

  • He left without saying a word.
    → without saying a word = Adverbial Phrase (কীভাবে)

 

Adverbial Phrase কী বোঝায়?

  • Time (কখন): in the morning, after dinner
  • Place (কোথায়): at home, on the roof
  • Manner (কীভাবে): with care, in silence
  • Reason (কেন): because of illness
  • Degree (কতটুকু): to a great extent

 

 

 

4. Prepositional Phrase

 

যে Phrase একটি Preposition দিয়ে শুরু হয় এবং তার পরে একটি Noun বা Pronoun থাকে, তাকে Prepositional Phrase বলে।যেমন:

 

  • She lives in Dhaka.

→ in Dhaka = Prepositional Phrase

এখানে in Dhaka একটি Prepositional Phrase। কারণ একটি Preposition দিয়ে শুরু হয়েছে।

 

 

5. Verb Phrase

 

যে Phrase-এর মূল অংশ একটি Verb এবং যা বাক্যে Verb-এর কাজ করে, তাকে Verb Phrase বলে।

উদাহরণ:

  • She is reading a Novel.
    → is reading = Verb Phrase

এখানে is reading একটি Verb Phrase। কারণ এটি বাক্যে Verb এর কাজ করেছে।

 

 

 

6. Conjunctional Phrase

 

যে Phrase বা শব্দগুচ্ছ বাক্যে একটি Conjunction-এর কাজ করে, অর্থাৎ দুইটি Word, Phrase বা Clause-কে সংযুক্ত করে, তাকে Conjunctional Phrase বলে। যেমন:

  • As well as Salam, Anis was present.
    → as well as = Conjunctional Phrase

 

  • In order that he might pass, he studied hard.
    → in order that = Conjunctional Phrase

এখানে As well as, in order that এই শব্দগুচ্ছ গুলো হলো Conjunctional Phrase। কারণ এরা clause বা word কে সংযুক্ত করেছে।

 

 

 

7. Interjectional Phrase

 

যে Phrase বাক্যে হঠাৎ আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ, রাগ, স্বস্তি, শুভেচ্ছা ইত্যাদি প্রকাশ করে এবং Interjection-এর কাজ করে, তাকে Interjectional Phrase বলে। যেমন:

  • Oh my God!, What happened?
    → Oh my God! = Interjectional Phrase

 

  • Good heavens!, The building is on fire.
    → Good heavens! = Interjectional Phrase

এখানে Oh my God! Good heavens! বাক্যে হঠাৎ আবেগ, বিস্ময়, আনন্দ প্রকাশ করেছে তাই এগুলো Interjectional Phrase।

কিছু গুরুত্বপূর্ণ Interjectional Phrase

  • Oh my God!
  • Thank goodness!
  • Good heavens!
  • Good gracious!
  • What a pity!
  • What a surprise!
  • My goodness!
  • Heaven knows!

 

1. Phrase এবং Clause-এর মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তর: Phrase হলো এমন একটি শব্দগুচ্ছ যার কোনো Subject-Verb সমন্বয় থাকে না এবং এটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অন্যদিকে Clause-এ Subject ও Verb থাকে এবং এটি কখনও সম্পূর্ণ, কখনও অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে।

2. একটি বাক্যে একাধিক Phrase থাকতে পারে কি?

উত্তর: হ্যাঁ। একটি Sentence-এ একাধিক Phrase থাকতে পারে। প্রতিটি Phrase বাক্যের ভিন্ন ভিন্ন অংশকে বর্ণনা বা সম্পূরক তথ্য প্রদান করে।

3. Phrase কি কখনও একা একটি Sentence হতে পারে?

উত্তর: না। Phrase একা একটি পূর্ণাঙ্গ Sentence হতে পারে না, কারণ এতে সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য প্রয়োজনীয় Subject-Verb গঠন থাকে না।

4. ইংরেজি ব্যাকরণে Phrase শেখা কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: Phrase সম্পর্কে ভালো ধারণা থাকলে Sentence Structure, Grammar, Writing এবং পরীক্ষার বিভিন্ন প্রশ্ন যেমন Phrase Identification ও Transformation সহজে সমাধান করা যায়।

5. Phrase কত প্রকার এবং সবচেয়ে প্রচলিত ধরনগুলো কী?

উত্তর: Phrase-এর বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে Noun Phrase, Verb Phrase, Adjective Phrase, Adverbial Phrase, Prepositional Phrase, Conjunctional Phrase এবং Interjectional Phrase সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

 

Read More