Skip to main content

Study Journalx

Degree কাকে বলে?

‎Degree of Comparison : Degree of Comparison হলো গ্রামারের এমন একটি বিষয় যেখানে Adjective এর তুলনা করা হয়। দোষ, গুন বা অবস্থার তারতম্য বোঝাতে Adjective এর যে পরিবর্তন বা রূপান্তর হয় তাকে Comparison of Degree বা Comparison of Adjective বলে। Degree কাকে বলে? Degree কত প্রকার? কি কি আলোচনা করা হলো।

‎Degree কাকে বলে

Degree কাকে বলে? Degree কত প্রকার

Degree তিন প্রকার।

  1. ‎Positive Degree
  2. ‎Comparative Degree
  3. ‎Superlative Degree

‎

‎

1. ‎Positive Degree কাকে বলে ?

কোনো তুলনা না করে শুধু ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করলে তাকে Positive Degree বলে। ‎Example-

  • Sohag is a good boy.
  • Rahat is clever.
  • This Apple is sweet.
  • Tajbih is genius.

‎

‎2. Comparative Degree কাকে বলে ?

দুই জন ব্যক্তি বা দুইটি বস্তুর মধ্যে তুলনা করলে তখন Comparative Degree হয়। Example-

  • ‎Sohag is taller than Rahat.
  • ‎Gold is more expensive than silver.
  • ‎She runs faster than her sister.

‎

3. ‎Superlative Degree কাকে বলে ?

দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করলে তখন Superlative degree হয়। এটা দ্বারা দোষ, গুন, অবস্থার সর্বোচ্চ সীমা বুঝায়। ‎Example-

  • ‎Sohag is the tallest boy in the team.
  • ‎Mount Everest is the highest mountain in the world.
  • ‎She is the most intelligent student.

‎

নিচে কিছু Adjective এর Comparison দেওয়া হলো

‎

Positive

ComparativeSuperlative

Tall

Taller

Tallest

Small

Smaller

Smallest

Long

Longer

Longest

Short

Shorter

Shortest

Nice

Nicer

Nicest

Large

Larger

Largest

Big

Bigger

Biggest

Heavy

Heavier

Heaviest

Hot

Hotter

Hottest

 

‎

‎

‎দুই বা ততোধিক Syllable বিশিষ্ট Adjective এর Comparison :

‎

PositiveComparative

Superlative

BeautifulMore beautiful

Most beautiful

Difficult

More difficult

Most difficult

Expensive

More expensive

Most expensive

 

 

‎

‎কিছু Adjective আছে যাদের Comparison করার পরে ভিন্ন রূপ হয়

‎

Positive

Comparative

Superlative

Good

Better

Best

Well

Better

Best

Bad

Worse

Worst

Evil

Worse

Worst

Old

Elder

Eldest

Much

More

Most

Many

More

Most

Little

less

least

Late

latter

last

 

‎SSC ও HSC এর জন্য গুরুত্বপূর্ণ কিছু degree পরিবর্তনের নিয়ম:

‎তোমরা যারা SSC ও HSC শিক্ষার্থী আছো তাদের Transformation of Sentence এর মধ্যে degree Transformation ও থাকে। তোমরা নিচের নিময়গুলো মনোযোগ সহকারে দেখলে আশা করি Degree change নিয়ে সমস্যা হবে না।

‎Degree Change (Degree Transformation) হলো Positive, Comparative ও Superlative Degree-এ অর্থ অপরিবর্তিত রেখে বাক্য পরিবর্তন করা।

‎

Degree Change Rules  for SSC & HSC

1. POSITIVE থেকে COMPARATIVE

‎No other + noun + verb + as + Positive + as  = Comparative + than any other ‎Example:

  • ‎Positive: No other boy is as tall as Sohag.
  • ‎Comparative: Sohag is taller than any other boy.

‎

‎2.  POSITIVE থেকে SUPERLATIVE

‎No other + noun + verb + as + Positive + as = the + Superlative. Example:

  • ‎Positive: No other boy is as tall as Sohag.
  • ‎Superlative: Sohag is the tallest boy.

‎

3. COMPARATIVE থেকে POSITIVE

‎Comparative + than any other = No other + as…as. ‎Example:

  • ‎Comparative: Sohag is taller than any other boy.
  • ‎Positive: No other boy is as tall as Sohag

‎

‎

4.  COMPARATIVE থেকে SUPERLATIVE

‎Comparative + than any other = the + Superlative. Example:

  • ‎Comparative: Sohag is taller than any other boy.
  • ‎Superlative: Sohag is the tallest boy.

‎

‎5.  SUPERLATIVE থেকে COMPARATIVE

‎the + Superlative = Comparative + than any other. ‎Example:

  • ‎Superlative: Sohag is the tallest boy.
  • ‎Comparative: Sohag is taller than any other boy.

‎

‎

6. SUPERLATIVE থেকে  POSITIVE

‎the + Superlative = No other + as…as. ‎Example:

  • ‎Superlative: Sohag is the tallest boy.
  • ‎Positive: No other boy is as tall as Sohag

‎

‎মনে রাখতে হবে:

‎1.Comparative Degree তে than ব্যবহৃত হয়।

‎2.Superlative Degree এর আগে সবসময় The বসে। কিন্তু Comparative degree তে the বসে না।

‎3.Positive Degree এ as…as বা so…as ব্যবহৃত হয়।

‎4. than any other + singular noun হবে যখন একই শ্রেণির মধ্যে তুলনা বুঝাবে।

‎5. than all other + plural noun-ও সঠিক।

‎

‎সহজে মনে রাখার সূত্র

‎Positive = No other + as…as

‎Comparative = er / more + than any other

‎Superlative = the + est / most

‎

Advance Rules for competitive exam

‎Rule 1

positive Degree এর ক্ষেত্রে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য বুঝাতে হ্যাঁ-বোধক বাক্যে as……as বসে সেটা তো আমরা জানি, কিন্তু ব্যতিক্রম হলো যদি বৈসাদৃশ্য বুঝাতে না বোধক বাক্যে so……as ব্যবহৃত হয়. ‎Example-

  • Sohag is not so intelligent as his Wife.
  • She is not so beautiful as her mother.

‎

‎Rule 2

as…….as, so……as এর পরে pronoun আসলে সেটা subjective form দেওয়াই শ্রেয়। ‎Example-

  • He is as tall as I
  • ‎They are not so active as she

‎

‎Rule 3

Comparative এ যদি দুটি noun এর প্রথমটি possessive হয় তাহলে দ্বিতীয়টিও possessive হবে। ‎Example-

  • Anik’s pen is better than Rahat’s.
  • My car is faster than yours.
  • Your idea is more practical than mine.

‎

‎Rule 4

Comparative এ সাধারণত The বসে না, কিন্তু দুটি ব্যক্তি/ বস্তুর তুলনা করতে Two শব্দটি যদি উল্লেখ থাকে তাহলে Comparative Adjective এর পূর্বে the বসে। ‎Example-

  • This is  the wiser plan of the two.
  • ‎This book is the better of the two.

‎

‎Rule 5

দুইয়ের মধ্যে বেছে নেওয়া বুঝাতে Comparative degree এর আগে The এবং পরে of বসে। ‎Example-

  • ‎He is the better of the two boys.
  • This is the cheaper of the two shirts.

‎

‎Rule 6

একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন গুনের তুলনা করতে প্রথম গুনের আগে more বসবে। এক্ষেত্রে চিরাচরিত নিয়মের মতো er/r বা good, bad এর ক্ষেত্রে better, worst এসব হবে না। যে Adjective ই হোক না কেন তার আগে more বসবে।

‎

‎Example-

  • ‎Rafi is more clever than wise.
  • ‎The book is more useful than interesting.
  • ‎The plan is more bad than good.

‎

‎

‎Rule 7

ক্রমান্বয়ে বৃদ্ধি বা হ্রাস বুঝাতে Comparative degree কে and দ্বারা যুক্ত দুবার ব্যবহৃত হয়। ‎Example-

  • ‎The weather is getting hotter and hotter.
  • ‎He became stronger and stronger

‎

‎Rule 8

তুলনার সময় Prefer শব্দের আগে Than না বসে to বসে। আর prefer নিজেই Comparative অর্থ প্রকাশ করে তাই এর আগে more যোগ করতে হয় না. Example

  • I prefer tea to coffee.
  • She prefers reading to watching TV.
  • They prefer to walk rather than drive.

‎

‎Rule 9

one of এর যদি Superlative থাকে তাহলে এর পর Noun টি Plural হয়। ‎Example-

  • ‎Ani is one of the best students in the class.
  • Rangamati is one of the largest zillas in Bangladesh

‎

‎

‎Rule 10

Noun কে গুণান্বিত করার জন্য একই বাক্যে একাধিক Adjective ব্যবহৃত হলে প্রত্যেকটির সাথেই Degree of comparison ব্যবহৃত হয়। ‎Example-

  • Shuvro is more intelligent and taller than Anik.

‎

‎Rule 11

Supreme, perfect, Universal, unique, false ইত্যাদি শব্দগুলো নিজেরাই superlative অর্ধ প্রদান করে এজন্য এদের পূর্বে most বা অন্য কোনো qualifier বসাতে হয় না। Example-

  • He gave the perfect answer.
  • ‎They reached a supreme position.
  • ‎It is a universal truth.
  • ‎His task is complete.

‎

Read More