English Grammar এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপকি Adjective । noun এর দোষ গুণ অবস্থা প্রকাশ করা Adjective এর একমাত্র কাজ। parts of speech এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ Adjective। এই আর্টিকেলে Adjective কাকে বলে কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করা হল।
Adjective কাকে বলে?
Adjective মানে হচ্ছে নাম বিশেষণ। এটা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ বলা যায়, যে parts of speech দ্বারা noun ও pronoun এর দোষ, গুন, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাই হচ্ছে Adjective.
Example:
- Sohag is a good boy. [এখানে good শব্দটি Sohag (Noun)-এর গুণ প্রকাশ করেছে]
- She is a genius. [genius শব্দটি She (Pronoun)-এর গুণ প্রকাশ করেছে]
- I have five pens. [five শব্দটি pens-এর সংখ্যা প্রকাশ করেছে]
- There is little oil in the bottle. [little শব্দটি oil-এর পরিমাণ প্রকাশ করেছে]
Adjective কত প্রকার
Adjective ৮ প্রকার।
- Adjective of quality
- Adjective of quantity
- Numeral adjective
- Indefinite numeral adjective
- Pronominal adjective
- Interrogative adjective
- Possessive adjective
- Relative adjective
Adjective চেনার সহজ নিয়ম
1. Adjective of Quality
এই Adjective গুলো Noun বা Pronoun (ব্যক্তি এবং বস্তু) এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে। যেমন, Kind, Honest, Lazy, Clever, Beautiful etc.
Example:
- Sohag is an honest man.
- The boy is clever
- Tamanna is a Lazy girl.
- Ani is a bright student.
2. Adjective of Quantity
এই Adjective কোনো কিছুর পরিমাপ নির্দেশ করে। এটি সাধারণত How much? প্রশ্নের উত্তর দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রে Uncountable Noun-এর সঙ্গে ব্যবহৃত হয়। যেমন, Enough, Much, Whole, Little, Any, Sufficient, Some ইত্যাদি।
Example:
- I need some salt.
- Sohag has enough money.
- Tahsin ate the whole mango.
3. Numeral Adjective
এই Adjective Noun বা Pronoun এর সংখ্যা বা ক্রম নির্দেশ করে। How many? প্রশ্নের উত্তর দেয় এই Adjective.
যেমন, One, Two, Three, Second, Third, Single ইত্যাদি।
Example:
- Sohag has ten books.
- First girl won the game.
Numeral Adjective আবার তিন প্রকার।
i. Cardinal Numeral- One, Two, Three, Four, Five —-
ii. Ordinal Numeral- First, second, Third, fourth —-
iii. Multiplicative Numeral- Single, Double, Triple—-
4. Indefinite Numeral Adjective
যে Adjective Noun এর নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করে না তাকে Indefinite Numeral Adjective বলে। যেমন, Several, Enough, Some, Few, Many ইত্যাদি।
Example:
- Several students participated in the competition.
- Sohag has few friends in this city.
- We have enough chairs for the guests.
5. Pronominal Adjective
যখন কোনো Pronoun Noun এর আগে বসে Adjective এর মতো কাজ করে তখন তাকে Pronominal Adjective বলে।
Example-
- His book is on the table.
- Her brother is a doctor.
- This school is very sophisticated.
এখানে, His, Her, This এগুলো noun এর আগে বসে Noun কে Modify করেছে তাই এগুলো Pronominal Adjective.
মনে রাখতে হবে, Pronoun কোনো Noun-এর আগে বসে তাকে Modify করে, তবে সেটি Pronominal Adjective। কিন্তু Pronoun যদি একাই Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়, তবে সেটি Pronoun হিসেবেই গণ্য হবে।
এবার একটা তুলনা করে দেখালে বিষয়টা আরও ক্লিয়ার হবে।
- This is my car.
এখানে This হলো Pronoun কারণ এর পরে কোনো noun নেই।
- This car is mine. এখানে This হলো Pronominal কারণ এটি car-কে modify করছে।
pronominal কে আবার দুই ভাগে ভাগ করা যায়।
i. Demonstrative Adjective- এই Adjective কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে। যেমন, these, those, this, that, such ইত্যাদি।
Example- That house belongs to my Father.
ii. Distributive Adjective- Distributive pronoun গুলো যখন বাক্যে Adjective এর মতো কাজ করে তখন তাকে Distributive Adjective বলে। যেমন, Either, neither, each, every ইত্যাদি।
Example- Every old man needs love and care.
6. Interrogative Adjective
Interrogative pronoun গুলো যখন বাক্যে Adjective এর মতো কাজ করে তখন তাকে Interrogative adjective বলে। যেমন, What, Which, Whose, Whom ইত্যাদি।
Example-
- What book are you reading?
- What season do you like?
- Whose idea was this?
- Which Shirt is yours?
উল্লেখ্য,এখানে What, Which, Whose–এর পরে Book, Season, Idea, Shirt ইত্যাদি Noun এসেছে এবং সেগুলোকে বিশেষিত করছে। তাই এগুলো Interrogative Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
7. Possessive Adjective
কোনো বাক্যে Possessive Pronoun গুলো যখন Noun এর পূর্বে বসে Noun কে Modify করে তখন তাকে Possessive Adjective বলে। যেমন, One’s, His, Her, My, Our, Its ইত্যাদি।
Example:
- One should keep one’s promise.
- Her hair looks beautiful.
8. Relative Adjective
Noun এর পূর্বে বসে Relative Pronoun যখন Noun কে Modify করে তখন তাকে Relative Adjective বলে।
যেমন, Whose, Which, What ইত্যাদি।
Example:
- I met the boy whose father was the famous Actor in Bangladesh.
English গ্রামারে Adjective এর ব্যবহার অপরিহার্য। Adjective ছাড়া গ্রামা অসম্পূর্ণ। এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে Adjective নিয়ে আর কোন সমস্যা হবে না। তাই অত্যন্ত মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়ুন।
Read More
- Noun Classification সম্পর্কে জানতে পড়ুন
- Pronoun কত প্রকার জানতে পড়ুন
- Figure of speech সম্পর্কে জানতে পড়ুন
- Periods of English Literatureসম্পর্কে জানতে পড়ুন
- Subject-Verb Agreement সহজ নিয়ম,ব্যবহার ও উদাহরণ
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
- Number কাকে বলে? কত প্রকার, Number চেনার Important নিয়ম
- Gender কাকে বলে? কত প্রকার, Gender চেনার Important নিয়ম
- Uncountable Noun কত প্রকার ? চেনার Best 10 টি সহজ নিয়ম।
- Article কাকে বলে, কত প্রকার, Best 10 Important Article Rules
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

