Conditional Sentence হলো শর্তসূচক বাক্য। Conditional Sentence-এ মূলত বাক্যের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে If Clause এবং আরেকটা হচ্ছে Main Clause। তাই বলা হয়, Conditional Sentence হলো এমন একটি বাক্য, যেখানে একটা শর্ত থাকে এবং সে শর্ত পূরণ হলে একটা ফলাফল ঘটে। শর্ত থাকে If clause-এ, আর শর্তের ফলাফল থাকে Main Clause-এ।
Conditional Sentence কাকে বলে?
যে বাক্য একটা শর্ত থাকে এবং সে শর্ত পূরণ হলে একটা ফলাফল ঘটে তাকে Conditional Sentence বলে।
Conditional Sentence কত প্রকার?
- Zero Conditional
- First Conditional
- Second Conditional
- Third Conditional
1. Zero Conditional
Zero Conditional Sentence-এ সবসময় চিরন্তন সত্য এবং অভ্যাস বোঝায়। আবার এখানে বৈজ্ঞানিক সত্যকেও বোঝায় এবং যা নিয়মিত ঘটে, সেসব প্রকাশ পায় Zero Conditional Sentence-এ। এখানে দুইটা Clause থাকে এবং দুইটা Clause-ই Present Simple Tense বা Verb দ্বারা গঠিত হয়।
গঠন: If + Present Simple + Present Simple
Example:
- If I drink tea at night, I can’t sleep.
- If you heat ice, it melts.
- If the Earth revolves around the Sun, a year passes.
- If a magnet comes near iron, it attracts it.
- If you don’t breathe, you die.
2. First Conditional
First Conditional Sentence-এ চিরন্তন সত্য না বুঝিয়ে বাস্তব কিন্তু সম্ভাব্য ঘটনা বা ফলাফলকে বোঝায়, তবে পুরোপুরি নিশ্চয়তা প্রদান করে না।
Present Indefinite + Future Indefinite সহকারে First Conditional Sentence গঠিত হয়।
গঠন: If + Present Tense + Future Tense
ভালোভাবে বুঝিয়ে বললে-
If + Subject + Present Simple Tense, Subject + Shall/Will + Verb (Base Form)
First Conditional Sentence প্রায় সবসময়ই এই নিয়মে গঠিত হয়ে থাকে।
Example:
- If you support me, I will finish the work properly.
- If it rains, we will play chess.
- If he comes early, we will join the party.
First Conditional Sentence-এ কিছু জিনিস মনে রাখবে-
- If-clause-এ কিন্তু কখনো will বা shall বসে না। সেখানে Present Simple ব্যবহৃত হবে।
- Shall এবং Will সাধারণত Main Clause-এ ব্যবহৃত হয়।
- If Clause যে কেবলমাত্র আগে বসবে, এমন কোনো কথা নয়। If Clause আগে-পরে দুইভাবেই বসতে পারে।
যেমন,
I will finish the work if you support me.
3. Second Conditional
Second Conditional Sentence দ্বারা ভবিষ্যতের অসম্ভাব্যতা বোঝায় অথবা কল্পিত ও অবাস্তব ঘটনা বোঝায়।
গঠন: If + Past Tense + Would/Could/Might + Verb-এর Present Form
আর একটু যদি ক্লিয়ার করে বলি, তাহলে-
If + Subject + Past Simple, Subject + Would/Could/Might + Verb (Base Form)
অথবা,
Subject + Would/Could/Might + Verb (Base Form) + If + Subject + Past Simple
Example:
- If I had a car, I would drive to work.
- If I won the lottery, I would travel around the world.
4. Third Conditional
Third Conditional Sentence-এ অতীতের অবাস্তব ঘটনা এবং সেই ঘটনার অবাস্তব বা কল্পিত ফলাফল বোঝায়।
গঠন: If + Subject + Past Perfect, Subject + Would/Could/Might + Have + V³ (Past Participle)
অথবা,
Had + Subject + V³, Subject + Would/Could/Might + Have + V³
Example:
- If you had told me the truth, I could have joined you.
- If we had started earlier, we might have reached on time.
- Had I known your phone number, I would have called you.
মনে রাখবে-
- If Clause-এ সবসময় Past Perfect ব্যবহার করতে হবে।
- Main Clause-এ Would Have/Could Have/Might Have ব্যবহৃত হবে।
- Third Conditional-এ শুধুমাত্র অতীতের অবাস্তব ঘটনা, অর্থাৎ যা ঘটেনি এবং এর কল্পিত ফলাফল বোঝাবে।
এক নজরে মনে রাখার জন্য
প্রকার | Clause | গঠন (Structure) | Example |
Zero Conditional | Present Simple | If + Present Simple + Present Simple | If the Earth revolves around the Sun, a year passes. |
First Conditional | Present Simple | If + Present Simple, Subject + Will + V¹ | If it rains, we will play chess. |
| Second Conditional | Past Simple | If + Past Simple, Subject + Would + V¹ | If I won the lottery, I would travel around the world. |
Third Conditional | Past Perfect | If + Past Perfect, Subject + Would Have + V³ | If we had started earlier, we might have reached on time. |
একদম সহজে একবার দেখলেই মনে করতে পারবে
- Zero = Present + Present
- First = Present + Will + V¹
- Second = Past + Would + V¹
- Third = Past Perfect + Would Have + V³
মনোযোগ সহকারে পড়লে আশা করি Conditional Sentence নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
Read More
- Noun Classification সম্পর্কে জানতে পড়ুন
- Pronoun কত প্রকার জানতে পড়ুন
- Subject-Verb Agreement সহজ নিয়ম,ব্যবহার ও উদাহরণ
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
- Verb কত প্রকার ও কী কী? Best 15 টি সহজ নিয়ম ও উদাহরণ
- Number কি, কত প্রকার: best 20 টি Number চেনার সহজ উপায়
- Gender কত প্রকার ও কি কি? Best 10 টি চেনার সহজ নিয়ম
- Determiners কাকে বলে? কত প্রকার ও কী কী Best 10
- Degree কাকে বলে? কত প্রকার, Best 10টি Degreeপরিবর্তনের নিয়ম
- Adverb কাকে বলে? কত প্রকার, Best 10 টি Adverb চেনার নিয়ম







