Skip to main content

Study Journalx

ইংরেজি গ্রামারে এমন কিছু Noun আছে, যেগুলোকে গণনা করা যায় না। এসব Noun-কে Uncountable Noun বলে। গণনার ভিত্তিতে Noun-কে দুই ভাগে ভাগ করা হয়: Countable Noun এবং Uncountable Noun। এই আর্টিকেলে শুধুমাত্র Uncountable Noun নিয়ে আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলটি পড়লে Uncountable Noun নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সহজেই Uncountable Noun চেনা যাবে।

Uncountable Noun

 

সংখ্যার দিক থেকে Noun কে দুইভাগে ভাগ করা যায়।

  1. ‎Countable Noun
  2. ‎Uncountable Noun

‎

‎1. Countable Noun: যেসব Noun কে গননা করা যায় সেগুলো countable noun।

‎যেমন, Man, dog, Mango, Chair, book, Cat etc

‎

‎Countable noun কে দুইভাগে ভাগ করা যায়।

‎i. Singular Noun

‎ii. Plural Noun

‎[Singular, Plural noun নিয়ে Number of Noun এর মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। তাই এখানে শুধু uncountable problems গুলো তুলে ধরা হলো]

 

‎ Uncountable Noun

‎2. Uncountable Noun: যেসব Noun কে গণনা করা যায় না তাকে Uncountable Noun বলে। যেমন, Water,  sugar, oil ইত্যাদি।

‎

Uncountable Noun চেনার উপায়

‎Rule 1

কিছু কিছু Common Uncountable noun আছে যাদের সহজেই চেনা যায়। এরকম কিছু Uncountable noun ‎Example হল:

  • Food
  • Math
  • Economics
  • French
  • Tea
  • Sugar
  • Water
  • Coffee
  • Milk
  • Wood
  • Oxygen
  • Sand
  • Cheese
  • Hair

‎

‎Rule 2

কিছু Uncommon Uncountable noun এর ধারণা ভিন্ন হয় আপাত দৃষ্টিতে দেখলে এগুলো Countable হলেও এগুলো uncountable হিসেবে বিবেচিত হয়। এমন কিছু uncountable noun হলো:

‎Furniture, Luggage/Baggage, Equipment, Machinery, Jewelry, Homework, Housework, Information, Advice, News, Evidence, Research, Work, Knowledge, Traffic,  Progress, Bread, Toast, Spaghetti, Rice, Clothing, Cutlery, Crockery, Stationery, Poetry, Cash, luck, soap, time, Music, Leisure, grass etc.

‎

‎Rule 3

Uncountable noun এর পূর্বে a/ an বসে না বা এদের পরে s/ es যুক্ত ও হয় না।

‎Example-

‎√ Need water.

‎× I need a water.

‎× Waters

‎

‎Rule 4

ইংরেজিতে কিছু Uncountable noun আছে যাদের বিকল্প countable noun পাওয়া যায়। Example:

 

Uncountable NounCountable Noun
WineBottle
WorkJob
VocabularyWord
WeatherClimate
SceneryView
TrafficVehicle
TravelJourney
PopulationPeople
MusicSong
FurnitureTable / Chair
ElectricityBattery
InformationFact / Report
JewelleryOrnament

‎

 

‎Rule 5

Uncountable Noun এর ক্ষেত্রে একটি বুঝাতে চাইলে a piece of বা এ জাতীয় শব্দগুচ্ছ বসে। ‎Example:

‎

Uncountable NounCountable Form
AdviceA piece of advice
InformationA piece of information
NewsA piece of news
FurnitureA piece of furniture
LuggageA piece of luggage
WaterA glass of water / A bottle of water
MilkA glass of milk / A bottle of milk
TeaA cup of tea
CoffeeA cup of coffee
RiceA bowl of rice / A grain of rice
SugarA spoonful of sugar
SaltA pinch of salt
PaperA sheet of paper
SoapA bar of soap
ChocolateA bar of chocolate / A piece of chocolate
CheeseA slice of cheese
CakeA piece of cake
WorkA piece of work
EquipmentA piece of equipment

‎

‎Rule 6

যেসব Uncountable noun কে a piece of বা এরূপ শব্দগুচ্ছ দ্বারা countable singular করা যায়, সেগুলোকে plural ও করা যায়। ‎Example:

Countable SingularCountable Plural
A piece of newsTwo pieces of news
A piece of furnitureFive pieces of furniture
A piece of luggageTwo pieces of luggage
A piece of equipmentThree pieces of equipment
A loaf of breadTwo loaves of bread
A slice of breadFour slices of bread
A bottle of waterThree bottles of water

‎

‎Rule 7

কিছু কিছু  uncountable noun আছে যাদের সাথে s- যোগ করলে অর্থের পরিবর্তন ঘটে এবং এগুলো countable হয়ে যায়। ‎Example:

 

Uncountable NounCountable Noun
Work (কাজ)Works (রচনা/কর্মসমগ্র)
Paper (কাগজ)Papers (সংবাদপত্র/গবেষণাপত্র/দলিলপত্র)
Iron (লোহা)Irons (কাপড় ইস্ত্রি করার যন্ত্র)
Glass (কাঁচ)Glasses (চশমা/গ্লাসসমূহ)
Wood (কাঠ)Woods (জঙ্গল)
Custom (প্রথা; অনেক ক্ষেত্রে uncountable অর্থে)Customs (শুল্ক বিভাগ/রীতিনীতি)
Force (শক্তি)Forces (সামরিক বাহিনী)
Good (কল্যাণ)Goods (পণ্যসামগ্রী)
Content (বিষয়বস্তু)Contents (সূচিপত্র/ভিতরের জিনিসপত্র)
Manner (আচরণ; কিছু ক্ষেত্রে)Manners (ভদ্র ব্যবহার)
Sand (বালু)Sands (মরুভূমি)

‎

‎Rule 8

ভাষার নাম সাধারণত Uncountable হয়। তাই ভাষার নামের পূর্বে Uncountable determiner বসে। ‎Example:

  • I know a little English.
  • he speaks some French.
  • He doesn’t know much English.
  • He learned a little Arabic.

‎

Rule 9

Few অথবা Little এর পূর্বে যদি only আসে তাহলে only a few বা only a little বসাতে হয়। Example:

  1. I have only a few friends.
  2. He has only a few books.
  3. There are only a few students in the classroom.
  4. She has only a little time.
  5. We know only a little English.
  6. There is only a little water in the bottle.
  7. She spent only a little money.
  8. I need only a little help.

 

‎Rule 10

যতই আধিক্য বোঝাক না কেন, Uncountable Noun যদি subject হিসেবে থাকে তাহলে verb টি সর্বদা singular হবে। Example:

1.Much information is available online.

  1. A lot of water is needed for this project.
  2. Plenty of money has been spent on the building.

4.Too much furniture is kept in this room.

  1. A great deal of work has already been completed.
  2. Enough rice is available for everyone.
  3. All the advice is useful.
  4. The equipment is very expensive.

 

 

Read More