Skip to main content

Study Journalx

English grammar এ  clause একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা ছাড়া একটা সম্পূর্ণ Sentence গঠন করা যায় না। তাই English language সঠিক ভাবে আয়ত্ত করতে এর বিকল্প নেই। এছাড়া SSC, HSC, BCS সহ সব ধরনের চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। Phrase and clause এর সকল সমস্যা দূর করতে এই আর্টিকেলে Clause কাকে বলে? কত প্রকার ও কী কী বিস্তারিত আলোচনা করা হল।

 

 

Clause কাকে বলে

 

একটি পরিপূর্ণ Sentence এ দুটো অংশ থাকে। phrase and clause; Phrase হলো কয়েকটি  শব্দের সমষ্টি যাতে কোনো Subject বা Finite Verb থাকে না এবং এটি Sentence এ একটি Parts of Speech-এর কাজ করে। অন্যদিকে, Clause হলো একটি শব্দগুচ্ছ যাতে একটি Subject ও একটি Finite Verb থাকে এবং এটি একটি বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে। একটি উদাহরণের মাধ্যমে বোঝানো হল:

 

  • Because of his illness, he did not come to school

 

এই Sentence  এর পরের অংশ অর্থাৎ he did not come to school এ একটি Subject ও finite verb থাকায় এটি একটি Clause।

 

 

 

Phrase and Clause এর মধ্যে পার্থক্য

 

বিষয়

PhraseClause
সংজ্ঞাএকাধিক শব্দের সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে, কিন্তু সম্পূর্ণ বাক্য নয়।

একাধিক শব্দের সমষ্টি যাতে Subject ও Verb থাকে এবং একটি বক্তব্য প্রকাশ করে।

Subject

থাকে না।অবশ্যই থাকে।
Finite Verbথাকে না।

থাকে।

Sentence হিসেবে ব্যবহার

কখনোই একা Sentence হতে পারে না।Independent Clause একাই Sentence হতে পারে।
ব্যাকরণগত ভূমিকাসাধারণত Noun, Adjective বা Adverb-এর কাজ করে।

Sentence-এর অংশ হিসেবে Noun, Adjective বা Adverb Clause-এর কাজ করে।

 

 

 

 

Clause

 

Clause হলো এমন কিছু শব্দের সমষ্টি যেখানে একটি Subject ও একটি Finite verb থাকবে কিন্তু তারপরেও এটি একটি বাক্যের অংশ হিসেবে কাজ করবে। অর্থাৎ Clause এ একটি Subject ও Finite verb থাকবে। যেমন:

 

  • She is reading a Novell.
    → She is reading = Clause(Subject + Finite verb)

 

  • I know that she is honest.
    → that she is honest = Clause(Subject + Finite verb)

এখানে She is reading, that she is honest এই দুটো অংশেই একটি করে Subject ও Finite verb আছে তাই এটি একটি clause, কিন্তু সম্পূর্ণ বাক্য না।

 

 

 

Clause কাকে বলে?

 

একটি Sentence এর যে অংশে একটি Subject ও একটি Finite verb থাকবে তাকে Clause বলে।

Clause এর বৈশিষ্ট্য

  1. Clause দুই বা ততোধিক word এর সমষ্টি।
  2. একটি Finite verb থাকবে।
  3. একটি Finite verb থাকা সত্ত্বেও এটি পূর্ণাঙ্গ Sentence নয়, মূল Sentence এর অংশ

 

 

Clause কত প্রকার?

 

Clause প্রধানত দুই প্রকার

  1. Principal / Independent Clause.
  2. Sub-ordinate / Dependent Clause

 

 

1. Principal / Independent Clause

 

যে Clause নিজেই স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে। এই Principal Clause কে Sentence থেকে আলাদা করে দিলেও Simple Sentence হওয়ার যোগ্যতা রাখে। যেমন:

 

  • The girl who is drawing a picture is my sister.

 

এখানে The girl is my sister এই অংশ হলো Principal Clause। কারণ এটি নিজেই আলাদা ভাবে একটি Simple Sentence।

 

 

 

2. Sub-ordinate / Dependent Clause

 

যে Clause নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ Principal Clause এর সাহায্য ছাড়া একা একা অর্থ প্রকাশ করতে পারে না তাকে Sub-ordinate বা Dependent Clause বলে। Sub-ordinate বা Dependent Clause কে Sentence থেকে আলাদা করে দিলে Simple Sentence হওয়ার যোগ্যতা রাখে না।

 

  • The girl who is drawing a picture is my sister

 

এখানে who is drawing a picture একটি Sub-ordinate বা Dependent Clause। কারণ এটি আলাদা করে কোনো অর্থ প্রকাশ করে না। Sub-ordinate বা Dependent Clause শুরু হয় Clause Marker দিয়ে।

Sub-ordinate Clause তিন ভাগে ভাগ করা হয় 

a. Noun Clause

b. Adjective Clause

c. Adverb Clause

 

 

a. Noun Clause

Sentence এর Subject বা Object হিসেবে Noun Clause ব্যবহার হয়। সাধারণত Principal clause-এর Verb-কে what দিয়ে প্রশ্ন করলে, এর উত্তরে যে clause-টি পাওয়া যায় তাই হচ্ছে Noun clause.

  • That she has much money is known to all.

 

Clause Markers

Indicates

That

a fact
What

a fact

When

a time
Where

a place

Why

a reason
Who

a person

How many

a quantity
How much

an amount

How

a manner
Which

a choice

Whether

two alternatives
Whose

possession

Whom

a person
If

alternatives

 

 

b. Adjective Clause

যে Clause, Principal clause-এর subject অথবা Object-কে modify করে তাকে Adjective Clause বলে।

 

  • The girl who came here is my sister

 

Adjective Clause Marker

Uses
Relative Pronoun

(Noun+) who, whom, whose, which, that, as, etc.

Relative Adverb

(Noun+) when, where, how, why, whence, as, etc.

 

c. Adverb Clause 

Principal clause-এর Verb-কে কখন, কোথায়, কিভাবে, কেন- এসব দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে Clause পাওয়া যায়, তাকে Adverb Clause বলে।

 

  • I shall go where she lives.

 

Adverb Clause Type

Clause Markers

Time

till, until, before, after, when, while, since, as long as, as soon as, by the time, etc.
Place

where, wherever, whence (from where)

Cause/Reason

as, since, because
Purpose

that, so that, in order that, lest

Result

that, so ……… that, such ……… that
Manner

as, how

Condition

if, unless, in case, whether, provided (that), on condition (that), but for
Comparison

than

Degree

as ……… as, so ……… as, such ……… as
Contrast

though, although, even if

 

FAQ

1. Clause এবং Sentence-এর মধ্যে পার্থক্য কী?

উত্তর: Clause-এ অবশ্যই একটি Subject ও একটি Verb থাকে। তবে সব Clause পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। অন্যদিকে Sentence সম্পূর্ণ ভাব প্রকাশ করে এবং সাধারণত একটি বা একাধিক Clause নিয়ে গঠিত হয়।


2. Clause চিনবেন কীভাবে?

উত্তর: কোনো শব্দগুচ্ছে যদি একটি Subject ও একটি Finite Verb থাকে, তাহলে সেটি Clause। যদি Subject-Verb না থাকে, তবে সেটি সাধারণত Phrase।


3. Clause কত প্রকার?

উত্তর: Clause প্রধানত দুই প্রকার: Independent Clause (Principal/Main Clause) এবং Dependent Clause (Subordinate Clause)। Dependent Clause আবার Noun Clause, Adjective Clause এবং Adverb Clause-এ বিভক্ত।


4. একটি Sentence-এ কি একাধিক Clause থাকতে পারে?

উত্তর: হ্যাঁ। বিশেষ করে Compound ও Complex Sentence-এ দুই বা ততোধিক Clause থাকতে পারে, যা Conjunction-এর মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে।


5. ইংরেজি ব্যাকরণে Clause শেখা কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: Clause সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে Sentence Structure, Transformation, Narration, Voice Change, Punctuation এবং Writing Skills অনেক সহজ হয়ে যায়। এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, BCS ও চাকরির পরীক্ষায় Clause থেকে নিয়মিত প্রশ্ন আসে।