HSC বাংলা ২য় পত্র best সাজেশন। বিগত বিভিন্ন সালে প্রশ্ন বিশ্লেষণ ও গবেষণা করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। অনেক শিক্ষার্থী হয়ত বুঝতে পারছে না বাংলা ২য় পত্র কোন টপিক টা পড়বো কোনটা পড়বো না, কিভাবে পড়বো? ৈএই সাজেশনটি পড়লে বাংলা ২য় নিয়ে আর চিন্তা করা লাগবে না। সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সাজেশনে। বিগত সালের বিভিন্ন বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটি করা হয়েছে। এটি ফলো করলে ১০০% কমন আসবে। HSC বাংলা ২য় পত্র best সাজেশন ২০২৭ এবং পরীক্ষার মানবণ্টনও তুলে ধরা হলো।

মানবণ্টন
ব্যাকরণ অংশ -৩০ নম্বর
ক্রমিক নং | বিষয় | নম্বর | |
১ | বাংলা উচ্চারণের নিয়ম | ১*৫ | ৫ |
২ | বাংলা বানানের নিয়ম | ১*৫ | ৫ |
৩ | বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি | ১*৫ | ৫ |
৪ | বাংলা শব্দগঠন (উপসর্গ, প্রত্যয়, সমাস) | ১*৫ | ৫ |
| ৫ | ণত্ব ও ষত্ব বিধান | ১*৫ | ৫ |
৬ | বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ | ১*৫ | ৫ |
নির্মিতি অংশ – ৭০ নম্বর
| ক্রমিক নং | প্রশ্ন | বিষয় | নম্বর | |
১ | ২ টা থেকে যেকোনো একটির উত্তর দিতে হবে | পারিভাষিক শব্দ অথবা অনুবাদ | ১*১০ | ১০ |
২ | ২ টা থেকে যেকোনো একটির উত্তর দিতে হবে | দিনলিপি লিখন অথবা রচনা ও প্রতিবেদন রচনা | ১*১০ | ১০ |
৩ | ২ টা থেকে যেকোনো একটির উত্তর দিতে হবে | বৈদ্যুতিন চিঠি অথবা ক্ষুদে বার্তা অথবা পত্রলিখন অথবা আবেদনপত্র | ১*১০ | ১০ |
৪ | ২ টা থেকে যেকোনো একটির উত্তর দিতে হবে | সারাংশ, সারমর্ম অথবা ভাবসম্প্রসারণ | ১*১০ | ১০ |
৫ | ২ টা থেকে যেকোনো একটির উত্তর দিতে হবে | সংলাপ রচনা অথবা ক্ষুদে গল্প রচনা | ১*১০ | ১০ |
| ৬ | ৫ টি প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে | প্রবন্ধ রচনা | ১*২০ | ২০ |
Hsc বাংলা ২য় পত্র best সাজেশন ২০২৬
ব্যাকরণ অংশ -৩০ নম্বর
১. বাংলা উচ্চারণের নিয়ম
- অ-ধ্বনির উচ্চারণ
- এ-ধ্বনির উচ্চারণ
- ব-ফলা উচ্চারণ নিয়ম
- ম-ফলা উচ্চারণ নিয়ম
- য-ফলা উচ্চারণ নিয়ম
২. বাংলা বানানের নিয়ম
- ণত্ব বিধান
- ষত্ব বিধান
- বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম (গুরুত্বপূর্ণ বানানের নিয়ম গুলো দেখতে হবে)
ণত্ব বিধান ও ষত্ব বিধান সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন
বাংলা একাডেমির প্রমিত বানানের গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানতে পড়ুন
৩. বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণি
- বিশেষ্য পদ কাকে বলে কত প্রকার
- বিশেষণ পদ কাকে বলে কত প্রকার
- সর্বনাম পদ কাকে বলে কত প্রকার
- ক্রিয়াপদ কাকে বলে কত প্রকার
- আবেগ কাকে বলে কত প্রকার
- এগুলোর শ্রেণিবিভাগ ও সংজ্ঞা।
৪. শব্দ গঠন
- উপসর্গের শ্রেণিবিভাগ,
- উপসর্গের প্রয়োজনীয়তা
- উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে ব্যাখ্যা করো।
- ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়
৫. বাক্যতত্ত্ব
- বাক্য কাকে বলে? কত প্রকার
- সার্থক বাক্যের গুণাবলি
- সরল, জটিল ও যৌগিক বাক্যের রূপান্তর।
৬. অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
- বাক্য শুদ্ধিকরণের নিয়ম
নির্মিতি অংশ – ৭০ নম্বর
১. গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ আয়ত্ত করতে হবে মূল বই থেকে। বিগত সালে বিভিন্ন বোর্ডে আসা পারিভাষিক শব্দ অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ভালোভাবে আয়ত্ত করতে হবে।
২. কিছু গুরুত্বপূর্ণ দিনলিপি অথবা প্রতিবেদন পড়তে হবে। বিগত সালে বিভিন্ন বোর্ডে আসা প্রতিবেন অথবা দিনলিপি দেখতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবেদন গুলো বেশি জোর দিতে হবে।
৩. ইমেইল বা বৈদ্যুতিক চিঠি লেখার নিয়ম জানতে হবে। একটা নিয়ম জানলে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। তাই ইমেইল লেখার নিয়ম জানতে হবে। অথবা চিঠি লিখতে হবে। আগে চিঠি লেখার নিয়ম জানতে হবে। নিময় জানলে যেকোনো বিষয় চিঠি লেখা যাবে। সেই সাথে বিগত সালের বিভিন্ন বোর্ডের প্রশ্ন ও দেখতে হবে।
৪. সারাংশ, সারমর্ম অথবা ভাবসম্প্রসারণ লেখার নিয়ম জানতে হবে। মুখস্ত করা আসল বিষয় না। আসল বিষয় হলো ধারণা নেওয়া অনেকগুলো ভাবসম্প্রসারণ বা সারাংশ পড়তে হবে এবং পড়ে ধারণা নিয়ে নিজের মতো লিখতে হবে। এজন্য বিগত সালের প্রশ্নও ফলো করা যেতে পারে।
৫. সংলাপ ও ছোটগল্প রচনা করতে হবে। এজন্য কিছু গল্প পড়ে আগে ধরনা নিতে হবে। তারপর নিজের ভাষায় লিখতে হবে। বিগত সালের প্রশ্ন ফলো করে কমন আসবে।
৬. প্রবন্ধ রচনার ক্ষেত্রে মুখস্থ বিদ্যা কাজে আসে কম। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভাষায় লেখার দক্ষতা। রচনার পয়েন্ট গুলো মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী নিজের ভাষায় লিখতে হবে। বিগত সালের প্রশ্ন থেকে অনেক কমন আসে। তাই দেখা দরকার
এই সাজেশনটি নিয়মিত রুটিন অনুসারে অনুসরণ করে পড়লে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। উচ্চমাধ্যমিকের জন্য বাংলা দ্বিতীয় পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই না বুঝে পড়ার কারণে বাংলা দ্বিতীয় পত্রে ফেল করে। এই সাজেশনটি অনুসরণ করে পড়লে আশা করি বাংলা দ্বিতীয় পত্রে আর কোনো সমস্যা হবে না। এছাড়াও সাজেশনটি অনুসরণ করে ব্যাকরণের টপিকগুলো আয়ত্তে নিয়ে আসলে যেকোনো পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
আরো পড়ুন
- HSC বাংলা ১ম পত্র Best সাজেশন 2026, গুরুত্বপূর্ণ সব অধ্যায়
- মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস
- রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত
- কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী ও বিখ্যাত সাহিত্যকর্ম সমূহ
- Verb কত প্রকার ও কী কী? Best 15 টি সহজ নিয়ম ও উদাহরণ
- রেইনকোট গল্প’র মূলভাব ও Best 50 টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- অপরিচিতা গল্প‘র, Best 40 টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও মূলভাব






