Skip to main content

Study Journalx

HSC বাংলা ১ম পত্র সেরা সাজেশন ২০২৭ সালে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। এইচএসসি পরীক্ষায় অনেকেই বাংলা কোথা থেকে করবে, কোন অধ্যায়গুলো পড়বে, কোনটা পড়বে না, এই নিয়ে দ্বিধায় থাকে। সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই পরীক্ষায় ভালো করতে পারে না। বিগত বছরের বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটি করা হয়েছে। বিগত বছরের প্রশ্ন এবং MCQ খুঁটিনাটি ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। HSC ২০২৭ পরীক্ষায় আশা করি এই সাজেশন থেকে ১০০% কমন আসবে। তাই এই সাজেশনটি মনোযোগসহকারে পড়া খুবই গুরুত্বপূর্ণ।

 

HSC বাংলা ১ম পত্র Best সাজেশন 2026

মানবণ্টন

সৃজনশীল অংশের পূর্ণমান: ৭০ নম্বর
প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০ নম্বর।

অংশমোট প্রশ্নউত্তর দিতে হবেনম্বর
গদ্য৪টি২টি২০
কবিতা৩টি২টি২০
উপন্যাস২টি১টি১০
নাটক২টি১টি১০
অন্য অংশ১টি১টি১০
সর্বমোট১২টি৭টি৭০

 

সৃজনশীল প্রশ্নের নম্বর বণ্টন

 

প্রশ্নের ধরননম্বর
জ্ঞানমূলক১
অনুধাবনমূলক২
প্রয়োগমূলক৩
উচ্চতর দক্ষতামূলক৪
মোট১০

 

বহুনির্বাচনী অংশ – পূর্ণমান: ৩০ নম্বর

 

মোট ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। গদ্য, কবিতা, নাটক এবং উপন্যাস থেকে। ৩০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৩০*১=৩০

গদ্য অংশ

 

ক্রমিকলেখকরচনা
১বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
২রবীন্দ্রনাথ ঠাকুরঅপরিচিতা
৩প্রমথ চৌধুরীসাহিত্যে খেলা
৪শরৎচন্দ্র চট্টোপাধ্যায়বিলাসী
৫রোকেয়া সাখাওয়াত হোসেনঅর্ধাঙ্গী
৬কাজী নজরুল ইসলামযৌবনের গান
৭মোতাহের হোসেন চৌধুরীজীবন ও বৃক্ষ
৮সৈয়দ মুজতবা আলীগন্তব্য কাবুল
৯মানিক বন্দ্যোপাধ্যায়মাসি-পিসি
১০শওকত আলীকপিলদাস মুর্মুর শেষ কাজ
১১আখতারুজ্জামান ইলিয়াসরেইনকোট
১২গী দ্য মোপাসাঁনেকলেস

 

কবিতা অংশ

 

ক্রমিককবিকবিতা
১আলাওলঋতু-বর্ণন
২মাইকেল মধুসূদন দত্তবিভীষণের প্রতি মেঘনাদ
৩রবীন্দ্রনাথ ঠাকুরসোনার তরী
৪কাজী নজরুল ইসলামবিদ্রোহী
৫জীবনানন্দ দাশসুচেতনা
৬জসীমউদ্‌দীনপ্রতিদান
৭সুফিয়া কামালতাহারেই পড়ে মনে
৮ফররুখ আহমদপদ্মা
৯শামসুর রাহমানফেব্রুয়ারি ১৯৬৯
১০আবু জাফর ওবায়দুল্লাহআমি কিংবদন্তির কথা বলছি
১১আল মাহমুদলোক-লোকান্তর
১২দিলওয়াররক্তে আমার অনাদি অস্থি

 

উপন্যাস ও নাটক

ধরনরচনালেখক
উপন্যাসলালসালুসৈয়দ ওয়ালীউল্লাহ
নাটকসিরাজউদ্দৌলাসিকান্দার আবু জাফর

 

HSC বাংলা ১ম পত্র সেরা সাজেশন ২০২৭। এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে পড়ডে হবে। প্রথমে প্রতিটা অধ্যায় মনোযোগ সহকারে পড়তে হবে। সমস্ত খুটিনাটি বিষয় মনে রাখতে হবে। এখান থেকে কোনো প্রশ্ন আসলে যেন সহজেই উত্তর দেওয়া যায়।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গদ্য অংশ

 

  • রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’
  • মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’
  • মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি-পিসি’
  • আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’
  • গী দ্য মোপাসাঁর ‘নেকলেস’

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কবিতা অংশ

 

  • মাইকেল মধুসূদন দত্তের ‘বিভীষণের প্রতি মেঘনাদ’
  •  রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’
  •  কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’
  • সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’
  •  আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’
  • শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’

এই অধ্যায়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। ভালো করে পড়লে আশা করি বাংলা প্রথম পত্র পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। বাংলা প্রথম পত্র কঠিন কোনো সাবজেক্ট নয়। যদি এটি ভালো করে পড়া হয়, তাহলে এই বিষয়ে এ প্লাস পাওয়া খুবই সহজ। তাই উপরের অধ্যায়গুলো খুবই মনোযোগ সহকারে পড়তে হবে।

 

আরো পড়ুন