ইংরেজি গ্রামারে এমন কিছু Noun আছে, যেগুলোকে গণনা করা যায় না। এসব Noun-কে Uncountable Noun বলে। গণনার ভিত্তিতে Noun-কে দুই ভাগে ভাগ করা হয়: Countable Noun এবং Uncountable Noun। এই আর্টিকেলে শুধুমাত্র Uncountable Noun নিয়ে আলোচনা করা হয়েছে। এই আর্টিকেলটি পড়লে Uncountable Noun নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সহজেই Uncountable Noun চেনা যাবে।

সংখ্যার দিক থেকে Noun কে দুইভাগে ভাগ করা যায়।
- Countable Noun
- Uncountable Noun
1. Countable Noun: যেসব Noun কে গননা করা যায় সেগুলো countable noun।
যেমন, Man, dog, Mango, Chair, book, Cat etc
Countable noun কে দুইভাগে ভাগ করা যায়।
i. Singular Noun
ii. Plural Noun
[Singular, Plural noun নিয়ে Number of Noun এর মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। তাই এখানে শুধু uncountable problems গুলো তুলে ধরা হলো]
Uncountable Noun
2. Uncountable Noun: যেসব Noun কে গণনা করা যায় না তাকে Uncountable Noun বলে। যেমন, Water, sugar, oil ইত্যাদি।
Uncountable Noun চেনার উপায়
Rule 1
কিছু কিছু Common Uncountable noun আছে যাদের সহজেই চেনা যায়। এরকম কিছু Uncountable noun Example হল:
- Food
- Math
- Economics
- French
- Tea
- Sugar
- Water
- Coffee
- Milk
- Wood
- Oxygen
- Sand
- Cheese
- Hair
Rule 2
কিছু Uncommon Uncountable noun এর ধারণা ভিন্ন হয় আপাত দৃষ্টিতে দেখলে এগুলো Countable হলেও এগুলো uncountable হিসেবে বিবেচিত হয়। এমন কিছু uncountable noun হলো:
Furniture, Luggage/Baggage, Equipment, Machinery, Jewelry, Homework, Housework, Information, Advice, News, Evidence, Research, Work, Knowledge, Traffic, Progress, Bread, Toast, Spaghetti, Rice, Clothing, Cutlery, Crockery, Stationery, Poetry, Cash, luck, soap, time, Music, Leisure, grass etc.
Rule 3
Uncountable noun এর পূর্বে a/ an বসে না বা এদের পরে s/ es যুক্ত ও হয় না।
Example-
√ Need water.
× I need a water.
× Waters
Rule 4
ইংরেজিতে কিছু Uncountable noun আছে যাদের বিকল্প countable noun পাওয়া যায়। Example:
| Uncountable Noun | Countable Noun |
|---|---|
| Wine | Bottle |
| Work | Job |
| Vocabulary | Word |
| Weather | Climate |
| Scenery | View |
| Traffic | Vehicle |
| Travel | Journey |
| Population | People |
| Music | Song |
| Furniture | Table / Chair |
| Electricity | Battery |
| Information | Fact / Report |
| Jewellery | Ornament |
Rule 5
Uncountable Noun এর ক্ষেত্রে একটি বুঝাতে চাইলে a piece of বা এ জাতীয় শব্দগুচ্ছ বসে। Example:
| Uncountable Noun | Countable Form |
|---|---|
| Advice | A piece of advice |
| Information | A piece of information |
| News | A piece of news |
| Furniture | A piece of furniture |
| Luggage | A piece of luggage |
| Water | A glass of water / A bottle of water |
| Milk | A glass of milk / A bottle of milk |
| Tea | A cup of tea |
| Coffee | A cup of coffee |
| Rice | A bowl of rice / A grain of rice |
| Sugar | A spoonful of sugar |
| Salt | A pinch of salt |
| Paper | A sheet of paper |
| Soap | A bar of soap |
| Chocolate | A bar of chocolate / A piece of chocolate |
| Cheese | A slice of cheese |
| Cake | A piece of cake |
| Work | A piece of work |
| Equipment | A piece of equipment |
Rule 6
যেসব Uncountable noun কে a piece of বা এরূপ শব্দগুচ্ছ দ্বারা countable singular করা যায়, সেগুলোকে plural ও করা যায়। Example:
| Countable Singular | Countable Plural |
|---|---|
| A piece of news | Two pieces of news |
| A piece of furniture | Five pieces of furniture |
| A piece of luggage | Two pieces of luggage |
| A piece of equipment | Three pieces of equipment |
| A loaf of bread | Two loaves of bread |
| A slice of bread | Four slices of bread |
| A bottle of water | Three bottles of water |
Rule 7
কিছু কিছু uncountable noun আছে যাদের সাথে s- যোগ করলে অর্থের পরিবর্তন ঘটে এবং এগুলো countable হয়ে যায়। Example:
| Uncountable Noun | Countable Noun |
|---|---|
| Work (কাজ) | Works (রচনা/কর্মসমগ্র) |
| Paper (কাগজ) | Papers (সংবাদপত্র/গবেষণাপত্র/দলিলপত্র) |
| Iron (লোহা) | Irons (কাপড় ইস্ত্রি করার যন্ত্র) |
| Glass (কাঁচ) | Glasses (চশমা/গ্লাসসমূহ) |
| Wood (কাঠ) | Woods (জঙ্গল) |
| Custom (প্রথা; অনেক ক্ষেত্রে uncountable অর্থে) | Customs (শুল্ক বিভাগ/রীতিনীতি) |
| Force (শক্তি) | Forces (সামরিক বাহিনী) |
| Good (কল্যাণ) | Goods (পণ্যসামগ্রী) |
| Content (বিষয়বস্তু) | Contents (সূচিপত্র/ভিতরের জিনিসপত্র) |
| Manner (আচরণ; কিছু ক্ষেত্রে) | Manners (ভদ্র ব্যবহার) |
| Sand (বালু) | Sands (মরুভূমি) |
Rule 8
ভাষার নাম সাধারণত Uncountable হয়। তাই ভাষার নামের পূর্বে Uncountable determiner বসে। Example:
- I know a little English.
- he speaks some French.
- He doesn’t know much English.
- He learned a little Arabic.
Rule 9
Few অথবা Little এর পূর্বে যদি only আসে তাহলে only a few বা only a little বসাতে হয়। Example:
- I have only a few friends.
- He has only a few books.
- There are only a few students in the classroom.
- She has only a little time.
- We know only a little English.
- There is only a little water in the bottle.
- She spent only a little money.
- I need only a little help.
Rule 10
যতই আধিক্য বোঝাক না কেন, Uncountable Noun যদি subject হিসেবে থাকে তাহলে verb টি সর্বদা singular হবে। Example:
1.Much information is available online.
- A lot of water is needed for this project.
- Plenty of money has been spent on the building.
4.Too much furniture is kept in this room.
- A great deal of work has already been completed.
- Enough rice is available for everyone.
- All the advice is useful.
- The equipment is very expensive.
Read More
- Noun Classification সম্পর্কে জানতে পড়ুন
- Pronoun কত প্রকার জানতে পড়ুন
- Subject-Verb Agreement সহজ নিয়ম,ব্যবহার ও উদাহরণ
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
- Verb কত প্রকার ও কী কী? Best 15 টি সহজ নিয়ম ও উদাহরণ
- Number কি, কত প্রকার: best 20 টি Number চেনার সহজ উপায়
- Gender কত প্রকার ও কি কি? Best 10 টি চেনার সহজ নিয়ম
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
