বিসর্জন নাটকটি ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং এর দৃশ্য সংখ্যা একুশটি। এই নাটকটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তার রাজর্ষি উপন্যাসের প্রথমাংশ আবলম্বনে রচনা করেন। রাজর্ষি উপন্যাসের বিষয়বস্তুগত চেতনা এই নাটকে বহুলাংশে প্রতিফলিত হয়েছে। রাজর্ষি উপন্যাসের প্রথম আঠারো পরিচ্ছদের মিল লক্ষ্যা করা যায় বিসর্জন নাটকে কিন্তু উপন্যাসের অন্য অংশের সাথে মিল লক্ষ্য করা যায় না। বিসর্জন নাটকের মূল বিষয় হলো মানবধর্ম ও প্রেমধর্মকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করা। অন্যায়, অসত্য, গোড়ামী, জড়তার দাসত্ব থেকে মানবাত্মাকে মুক্তি দানের প্রয়াস এবং মানবত্মার বিজয় ঘটিয়েছেন রবীন্দ্রনাথ এই নাটকে।

এই নাটকের মূল কথা বা মূল উপজীব্যই হলো প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব। এই নাটকের দুইটা চরিত্র মূল দুই উপজীব্যকে বহন করে। রঘুপতি ক্ষমতার দাপট আর গোবিন্দমানিক্য প্রেম শক্তির প্রতিনিধি। রঘুপতির ক্ষমতার আকাঙ্খার সাথে গোবিন্দমানিক্যের প্রেম শক্তির দ্বন্দ্ব ফুটে উঠেছে। রাজা অর্থাৎ গোবিন্দমানিক্য প্রেমকে জয়ের মালা পড়াতে চান কিন্তু রঘুপতি তার বিপরীতে গিয়ে সমাজে তার দাপট, ক্ষমতা কিংবা প্রভুত্বকে প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্প।
নাটকের প্রথমেই লক্ষ্য দকরা যায় রানী গুনবতী সন্তান লাভের আশায় ছাগশিশু বলি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে প্রাণের বিনিময় প্রাণকে লাভ করার নির্মম কাজ রানী করতে চেয়েছেন। একটা প্রাণকে বলি দিয়ে তিনি অন্য প্রাণের জন্য উচ্ছ্বসিত হতে চান। এখানে একটা প্রাণের বিনাশ ঘটার ব্যপারে তিনি অন্ধ কিন্তু অন্যদিকে অন্য প্রাণ অর্থাৎ সন্তান লাভের আশায় ব্যাকুল। এখানে তুচ্ছ প্রান বলে ছাগশিশুর কান্না রানীকে বিচলিত করে না। কিন্তু এমন একজন মানুষ আছে যার কাছে এই তুচ্ছ প্রাণটার মূল্যও অসীম সে হলো অপর্ণা। অপর্ণার আগমনে বোঝা যায় একটা প্রাণ কতটা মূল্যবান৷
অপর্ণা নিজের সন্তানের মতো করে ছাগশিশুকে লালন পালন করেছে সে কোনোভাবেই এ ছাগশিশু বলি দিতে দিবে না। তার যুক্তি যে নারী মা হয়ে একটা সন্তানকে লালন পালন করার জন্য উচ্ছ্বসিত হয়ে ছিলেন সে কিভাবে অন্য প্রাণীর সন্তানকে বলি দিতে পারে! এতে নিশ্চয়ই বিশ্বমাতা খুশি হবেন না। এই নিষ্ঠুরতায় বিশ্বমাতা কখনোই খুশি হবেন না। এ ব্যাপারটা অপর্ণা, জয়সিংহ, গোবিন্দমানিক্য বুঝতে পারলেও গুনবতী আর রঘুবতি এটা উপলব্ধি করেন নাই। এজন্যই দুইটা দল হয়ে দুইটা ভিন্ন জিনিস অর্থাৎ প্রেম ও ক্ষমতার লড়াই চলে এবং শেষ পর্যন্ত জয়সিংহের আত্ন বলিদানের মাধ্যমে এ দ্বন্দ্বের নিরসন হয়।
জয়সিংহ যেহেতু ছোটবেলা থেকেই রঘুপতির কাছে মানুষ তাই রঘুপতিকে সে পিতৃতুল্য মনে করে৷ ছোটবেলা থেকেই মন্দিরে দেখে আসছে বলিদান প্রথা। ভালোবাসার সাথে এই যে রক্তের বন্যা এসবকে জয়সিংহ স্বাভাবিক বলেই মনে করতো, যতক্ষণ না অপর্ণা প্রেমের সঙ্গে রক্তারক্তির বিরোধে চোখে আঙুল দিয়ে উপলব্ধি করিয়েছে। অপর্ণা এসে জয়সিংহের সব ভুল ভেঙে দেয়। অতি যত্নে সন্তানের মতো স্নেহে লালন করা প্রাণীর রক্তস্রোত অপর্ণাকে ভেঙে গুড়িয়ে দেয়, অপর্ণার কান্না জয়সিংহের মনকে আলোড়িত করে। সে জিজ্ঞাসু হয়ে উঠে আসলেই বিশ্বামাতার খুশি কিসে! তার মন আস্তে আস্তে প্রেমের দিকে, সত্যের দিকে, মানবতার দিকে ধাবিত হয়।
কিন্তু রাজপুরোহিত রঘুপতি বড়ই নির্দয় নিষ্ঠুর। তিনি বিশ্বমাতার সন্তুষ্টির জন্য এই নিষ্ঠুর প্রথাকে বছরের পর বছর পালন করে আসছে। এর সঙ্গে জড়িয়ে আছে তার সামাজিক সম্মান এবং ক্ষমতার স্বারক। তাই কিছুতেই সে এই নিয়মকে প্রতিহত করবেন না। কিন্তু অপর্না তার প্রেম শক্তি দিয়ে সে এই প্রথা প্রতিহত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তার আহ্বানে জয়সিংহ, রাজা গোবিন্দমানিক্য সাড়া দিলেও নিষ্ঠুর রঘুপতি তার ক্ষমতার কাছে হার মানবেন না। গোবিন্দমানিক্য প্রাণপন চেষ্টা করছে কিন্তু রঘুপতির কটিল বুদ্ধির কাছে হার মানতে হয়। গোবিন্দমানিক্যের ভাষ্যে-
“বুঝিতে পারো না জীবজননীর পূজা
জূবরক্ত দিয়ে নহে, ভালোবাসা দিয়ে;
বুঝিতে পারো না-ভয় যেথা মা সেখানে
হিংসা যেথা মা সেখানে নাই, রক্ত
যেথা মার সেখানে অশ্রুজল।”
(বিসর্জন; রবীন্দ্রনাথ ঠাকুর)
অপর্ণার ভালোবাসার বানী জয়সিংহের মনে দ্বিধার সৃষ্টি করে। একদিকে পিতৃতুল্য রঘুপতির আদেশ অমান্য করার শক্তি তার নেই আবার অন্যদিকে প্রেম, ভালোবাসা ও মানবতার কাছে তার মন অসহায় হয়ে পড়ে। জয়সিংহ ভেতরে ভেতরে দুমরে মুচড়ে যেতে থাকে। রঘুপতির প্রবল ক্ষমতার শক্তির কছে ক্ষুদ্র বালিকা অপর্ণা দূর্বল হয়েও তার প্রবল শক্তিকে হটিয়ে দেয় তার সত্য প্রেমের শক্তি দিয়ে৷ আর অপর্ণার এই প্রেম শক্তির কাছে জয়সিংহের পিতৃতুল্য রঘুপতির আদেশ, নিষেধ ও ম্লান হয়ে যায়।
নির্দয়, নিষ্ঠুর রঘুপতি তার উদ্দেশ্য সাধনের জন্য নানারকম ফন্দি আটেন। তিনি মিথ্যা রাজ্যের লোভ দেখিয়ে নক্ষত্ররায়কে রাজহত্যার পরামর্শ প্রদান করেন। তিনি মিথ্যা বয়ান দেন যে শ্রাবনের শেষ রাত্রে দেবীর উদ্দেশ্য রাজরক্ত নিয়ে আসার জন্য প্ররোচনা দেন নক্ষত্ররায়কে। জয়সিংহ এসব শুনে আত্মযন্রনায় জর্জরিত হয়ে যায়।
গোবিন্দমানিক্য একদিন মন্দির প্রাঙ্গনে জনতার ভীড়ে রাজা গোবিন্দমানিক্য বলিপ্রথা বন্ধের ঘোষণা দেন কিন্তু সংস্কার বিশ্বাস থেকে সাধারণ মানুষ রাজার এই ঘোষনা মেনে নিতে পারেন নি। অপরদিকে চাঁদপালের মাধ্যমে গোবিন্দমানিক্য রঘুপতি ও নক্ষত্ররায়ের ষড়যন্ত্র জানতে পারেন। গোবিন্দমানিক্য এই ষড়যন্ত্র প্রতিহত করতে চাইলে রঘুপতি চিৎকার দিয়ে জযসিংহকে জানায় যে দেবী নিজ মুখে তাকে বলেছেন তিনি রাজরক্ত চাচ্ছেন। তিনি জয়সিংহকে দেবী পা ছুয়ে প্রতিজ্ঞা করান যে শ্রাবনের শেষ রাতে রাজরক্ত এনে দেওয়ার জন্য।
অন্যদিকে অপর্ণা দ্বিধাদ্বন্দে ভোগা জয়সিংহকে সত্যের পথে চলে আসার জন্য আহ্বান করে। অপর্ণা প্রথম থেকেই রঘুপতির এই নিষ্ঠুরতা, অসত্য, অধর্মকে প্রতিহত করতে সত্যকে, প্রেমকে প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। অন্যদিকে রাজা গোবিন্দমানিক্যও অপর্ণার দেখানো প্রেম ও সত্যের পথে অবিচল। সকল জনতার মাঝে তিনি জীবরক্ত বলি দেওয়া নিষিদ্ধ করতে বদ্ধপরিকর।
অপর্নার আহ্বানে জয়সিংহের কাতর মন আরও কাতর হয়ে পড়ে। তার আজন্মের লালন করা দেবীর প্রতি প্রেম মানবপ্রেমে উত্তীর্ণ হয়েছে। অপর্ণা জয়সিংকে যতই মন্দির ছেড়ে চলে যেতে বলুক জয়সিংহ তার পিতৃতুল্য রঘুপতির আদেশের কঠিন বন্ধন তাকে সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত করে ফেলছে বারবার। অন্যদিকে রঘুপতি ও নক্ষত্ররায় ধ্রুব হত্যার জন্য তাকে বলি দেওয়ার জন্য মন্দিরে আয়োজন করে। দেবমন্দিরে শ্রাবনের শেষ রাতে রঘুপতি অপেক্ষা করে রাজরক্তের জন্য। তিনি জানতেন তার আদেশ জয়সিংহ কখনো অমান্য করবে না। জয়সিংহ ঝড়ের বেগে মন্দিরে প্রবেশ করে এবং সকল দ্বিধাদ্বন্দকে কাটিয়ে সে তার পিতৃতুল্যর আদেশ পালন করে কিন্তু ধ্রুবকে হত্যা না করে নিজেকে বলি দেয় এবং জয়সিংহ বলে-
“রাজরক্ত আছে দেহে
এই রাজরক্ত দেব। এই যেন শেষ রক্ত হয় মাতা
এই রক্তে শেষ মিটে যেন
অনন্ত পিপাসা তোর, রক্ততৃষাতুরা।”
(বিসর্জন; রবীন্দ্রনাথ ঠাকুর)
জয়সিংহের এমন আত্মবলিদানের মাধ্যমে রঘুপতির অহংকার, ক্ষমতা, দেবতা, প্রতাপ সবকিছু মাটির সাথে মিশে যায়।
রঘুপতি তার উদ্দেশ্য সাধনের জন্য তার সত্যমিথ্যাবোধ ও বিবেকের দংশনে দংশিত হতে থাকে। তিনি ব্যক্তিগত বন্ধন ভেদ করে মানবপ্রেমে ব্যাকুল হন। জয়সিংহ তার আত্মবলিদানের মাধ্যমে সব ঋন শোধ করে। নিজ বুকে ছুরি চালিয়ে সব দ্বন্দ্বের অবসান ঘটান।
অপর্নাকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রতীকী চরিত্র হিসেবে দাড় করিয়েছেন নাটকে। অপর্নাকে প্রেম ও মানবতার প্রতীক হিসেবে দেখিয়েছেন। তার মধ্য দিয়ে জয়সিংহ ও গোবিন্দমানিক্যের মধ্যে প্রেম ও মানবতার স্ফূরন ঘটে। এই নাটকে শেষ পর্যন্ত প্রেম ও প্রতাপের দ্বন্দ্বে প্রেম ও মানবিকতা জয়লাভ করে।
FAQ
১. বিসর্জন নাটকে প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব বলতে কী বোঝায়?
বিসর্জন নাটকে প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব বলতে মানবিক ভালোবাসা ও ক্ষমতা বা ধর্মীয় কর্তৃত্বের সংঘাতকে বোঝানো হয়েছে।
২. বিসর্জন নাটকে মানবতাবাদী চেতনার প্রকাশ কীভাবে ঘটেছে?
পশুবলি বন্ধের উদ্যোগ, জীবের প্রতি মমত্ববোধ এবং মানুষের কল্যাণকে ধর্মীয় আচার-অনুষ্ঠানের ঊর্ধ্বে স্থান দেওয়ার মধ্য দিয়ে মানবতাবাদী চেতনার প্রকাশ ঘটেছে।
৩. বিসর্জন নাটকে জয়সিংহের আত্মত্যাগের কারণ কী?
রঘুপতির প্রতি অন্ধ আনুগত্য, ধর্মীয় বিশ্বাস এবং মানসিক দ্বন্দ্বের পরিণতিতে জয়সিংহ আত্মবিসর্জনের পথ বেছে নেয়।
৪. বিসর্জন নাটকে অপর্ণা চরিত্রের মাধ্যমে কোন আদর্শ প্রকাশ পেয়েছে?
অপর্ণা চরিত্রের মাধ্যমে জীবের প্রতি মমত্ববোধ, মানবিকতা, করুণা ও অহিংসার আদর্শ প্রকাশ পেয়েছে।
৫. বিসর্জন নাটকে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে রবীন্দ্রনাথ কী বার্তা দিয়েছেন?
রবীন্দ্রনাথ দেখিয়েছেন, অন্ধ ধর্মবিশ্বাস ও নিষ্ঠুর আচার-অনুষ্ঠানের চেয়ে মানবতা, প্রেম ও জীবের প্রতি দয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন
- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী
- মানসী কাব্যের বিষয়বস্তু, প্রেমের ও প্রকৃতির স্বরূপ আলোচনা
- গোরা উপন্যাস এর অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদ
- আবুল হাসানের পৃথক পালঙ্ক কাব্য’র প্রেম ও বিরহ চেতনা
- দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ
- গীতাঞ্জলি কাব্য’র আধ্যাত্মিকতা ও মানবপ্রেম।
- অগ্নিবীণা কাব্য’র আলোকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা
- সোনার তরী কাব্য’র প্রকৃতি ও সৌন্দর্য প্রেম
- বনলতা সেন কাব্য’র চিত্ররূপকল্পময়তা
- পথের পাঁচালী উপন্যাসের বিষয়বস্তু, প্রকৃতি চেতনা ও চরিত্র বিশ্লেষণ
- নবান্ন নাটকের বিষয়বস্তু, নামকরণের সার্থকতা ও চরিত্র বিশ্লেষণ
- বিষাদ সিন্ধু উপন্যাসের মূলভাব, নায়ক কে ও চরিত্র বিশ্লেষণ
- কৃষ্ণকান্তের উইল উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ ও নামকরণের সার্থকতা
- চোখের বালি উপন্যাসের বিষয়বস্তু
- রক্তকরবী নাটকের বিষয়বস্তু
- কবর নাটকের বিষয়বস্তু, ভাষা আন্দোলনের পটভূমি ও চরিত্র বিশ্লেষণ
- নক্সী কাঁথার মাঠ কাব্যের বিষয়বস্তু, শিল্পমূল্য, নামকরণের সার্থকতা ও চরিত্র বিশ্লেষণ
- হাঁসুলী বাঁকের উপকথা বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষেণ, নবীন ও প্রবীণের দ্বন্দ্ব এবং কাহার জীবন






