ক্রিয়ার কালকে Tense বলে। অর্থাৎ কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। এটি Grammar এ একটি গুরুত্বপূর্ণ বিষয়। Tense মানে কাল। এর মাধ্যমে আমরা ক্রিয়ার কালকে সঠিকভাবে নির্ণয় করতে পারি। তাই Grammar-এ এর গুরুত্ব অপরিসীম। Tense কাকে বলে? Tense কত প্রকার ও কী কী নিয়ে আলোচনা করা হলো।

Tense কাকে বলে?
ক্রিয়ার বা কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে।
Tense কত প্রকার?
Tense ৩ প্রকারূূ
- Present Tense
- Past Tense
- Future Tense
Tense Table
| Tense | Indefinite | Continuous | Perfect | Perfect Continuous |
|---|---|---|---|---|
| Present | S + V1 + Obj | S + am/is/are + V-ing | S + has/have + V3 | S + have been + V-ing |
| Past | S + V2 | S + was/were + V-ing | S + had + V3 | S + had been + V-ing |
| Future | S + will + V1 | S + will be + V-ing | S + will have + V3 | S + will have been + V-ing |
1. Present Tense
Verb-এর কাজ যদি বর্তমান সময়ে নিষ্পন্ন হয়, তার কালকে Present Tense বলে। অর্থাৎ বর্তমান সময়কে Present বলে।
A. Present Indefinite
যে Verb দ্বারা বর্তমানে কোনো কিছু খাওয়া, হওয়া, করা ইত্যাদিকে বুঝায় তাকে Present Indefinite বলে।
- চিরন্তন সত্য বুঝালেও Present Indefinite হবে।
- কর্তা 3rd Person Singular Number হলে verb-এর সাথে es যোগ হবে। অন্যথায় নয়।
Example:
- We know him.
- He reads the Holy Quran (কর্তা 3rd Person Singular) |
- Ani sings a song.
নাবোধক বাক্যে কর্তার পর Do not বা Does not (কর্তা 3rd person singular) বসে।
- He does not read the magazine.
B. Present Continuous
যে verb-এর কাজ বর্তমানে হচ্ছে বা চলছে তাকে Present Continuous বলে। অর্থাৎ চলমান ক্রিয়াকে Present Continuous বলে।
Sub + am/is/are+ v + ing + Obj
Example:
- I am reading English grammar book.
- You are doing the work.
- The girls are dancing.
- Sohag is swimming in the lake.
না বোধক বাক্যে সাহায্যকারী verb-এর পর not বসে।
- We are not learning Hindi.
C. Present Perfect
বর্তমানকালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, কিন্তু এর ফল এখনও বিদ্যমান আছে, এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
গঠন: Sub + has/have+verb-এর Past Participle হয়। শুধুমাত্র 3rd person singular subject-এর পর সাহায্যকারী verb has বসে। অন্যত্র have
Example:
- You have bought the book
- He has passed the SSC exams
D. Present Perfect Continuous
কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমান কালেও হচ্ছে বা চলছে বুঝালে তাকে Present Perfect Continuous Tense বলে। অর্থাৎ অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে তাকে Present Perfect Continuous বলে।
গঠন – Sub + have been + verb + ing
Example:
- I have been reading since today
- We have been living in Gopalgonj for six years.
3rd Person Singular কর্তা হলেー [Sub + has been + verb + ing]
- He has been reading in this school for five years.
- from fever since Wednesday last.
- It has been raining for five days.
2. Past Tense
কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল এ রূপ বুঝালে verb-এর Past Tense হয়।
A. Past Indefinite
যে verb-এর কাজ অতীতকালে শেষ হয়ে গিয়েছে এর ফল এখন আর বিদ্যমান নেই, তাকে Past Indefinite বলে। অর্থাৎ যে কাজ অতীতে শেষ হয়ে গেছে তাকে Past Indefinite বলে।
Example:
- I went to school yesterday.
- You broke the glass
[Note : না বোধক বাক্যে কর্তার পর Did not অতঃপর মূল verb-এর Present রূপ বসে।]
Example:
- I did not buy the book
- You did not give him a pen
- Did I not forget him
B. Past Continuous
অতীতকালে কোনো verb-এর কাজ হচ্ছিল,চলছিল বা করছিলো এরূপ বুঝালে তাকে Past continuous tense বলে।
গঠন: Sub + was/were + verb + ing
Subject Singular হলে was ও plural হলে were বসে।
Example:
- I was going to School.
- We were drinking a cold drink.
- You were reading.
- The birds were singing.
C. Past Perfect
অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়েছিল, একটি আগে, অপরটি পরে। যে কাজটি আগে সম্পূর্ণ হয়েছিল তা Past perfect আর যে কাজটি পরে নিষ্পন্ন হয়েছিল তা Past Indefinite হয়।
গঠন: (Past Perfect Tense) sub + প্রত্যেক Person-এর পর Had +verb (past participle) + before + past Indefinite tense
গঠন: Past indefinite + after + পরে করা কাজের কর্তা + had + verb-এর past participle + object.
Example:
- The patient had died before the doctor came.
- Anis went away after Rahim had come.
Past Perfect Tense-এ পূর্বে করা কাজটি সর্বদা প্রথমে বসে এবং সহজ গঠন হলো :
- Past Perfect + before + past Indefinite
- Past Indefinite + after + past perfect
D. Past Perfect Continuous
অতীত কালে কোনো একটি কার্য হওয়ার আগে অন্য একটি কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বুঝালে verb-এর Past Perfect Continuous হয়।
গঠন : প্রত্যেক Person-এর পর had been + verb + ing হয়।
[Note : এ Tense-এ দুটি কাজ থাকতে পারে। আবার একটি কাজ দ্বারাও বাক্য হতে পারে। দুটি কাজের মধ্যে আগেরটি Past Perfect Continuous ও অপরটি Past Indefinite tense-এ হয়।]
Example:
- It had been raining for more than a week
- Rakib had been appearing at the examination for ten days.
- We had been swimming before he came.
3. Future Tense
কোনো কাজ ভবিষ্যতে নিষ্পন্ন হবে এরূপ বুঝালে verb-এর Future Tense হয়।অর্থাৎ ভবিষ্যতে হবে বুঝালে Future Tense হবে।
A. Future Indefinite Tense
কোনো কাজ ভবিষ্যত কালে হবে এরূপ বুঝালে verb-এর Future Indefinite Tense হয়।
গঠন : Sub + shall/will + verb (Present form)
1st person-এর পর shall ও অন্য সময় will বসে। বর্তমানে will সর্বত্র ব্যবহৃত হয়।
Example:
- I shall go home next month.
- I shall learn English, or, I will learn English.
- You will help him
- The boys will play cricket
B. Future Continuous
কোনো কাজ ভবিষ্যতে কালে হতে থাকবে বা চলতে থাকবে এমন বুঝালে তাকে Future Continues Tense বলে। অর্থাৎ ভবিষ্যতে চলতে থাকবে।
গঠন: Sub+ shall be/ will be + verd + ing
Example.
- I shall be waiting for you till 5 P.M.
- Anis will be trying be honest.
না বোধক বাক্যে not সর্বদা will/shall ও be-এর মাঝে বসে।
Example:
- I shall not be sleeping
C. Future Perfect
কোনো verb-এর কাজ ভবিষ্যতে হয়ে থাকবে এরূপ বুঝালে Future Perfect Tense হয়। অথবা ভবিষ্যত কালে কোনো কাজ অপর একটি কাজের পূর্বে হয়ে থাকবে এমন বুঝালে verb-এর Future Perfect হয়
গঠন : Sub + shall have/ will have + verb-এর past participle
Note: এ Tense দুটি কাজের দ্বারা হতে পারে। আবার একটি কাজের দ্বারাও হতে পারে।
Example :
- He will have received the money.
- Mother will have cooked fish
- You will have seen the bird before it flies.
- We shall have reached the meeting before it starts.
D. Future Perfect Continuous
যে verb এর কাজ ভবিষ্যতের কোন নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। তাকে Future Perfect Continuous বলে।
বাস্তব জীবনে এর ব্যবহার খুব কম।
Subject+ will/shall have been + verb- ing + object + since /for + time
He will have been waiting for three hours
Read More
- Noun সম্পর্কে জানতে পড়ুন
- Pronoun কত প্রকার জানতে পড়ুন
- Subject-Verb Agreement সহজ নিয়ম,ব্যবহার ও উদাহরণ
- Appropriate preposition
- Voice change
- Narration: এর সহজ নিয়ম, ব্যাখ্যা ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা
- Transformation of Sentence: কত প্রকার ও কি কি উদাহরণসহ
- Verb কত প্রকার ও কী কী? Best 15 টি সহজ নিয়ম ও উদাহরণ
- Number কি, কত প্রকার: best 20 টি Number চেনার সহজ উপায়
- Gender কত প্রকার ও কি কি? Best 10 টি চেনার সহজ নিয়ম
- Determiners কাকে বলে? কত প্রকার ও কী কী Best 10
- Degree কাকে বলে? কত প্রকার, Best 10টি Degreeপরিবর্তনের নিয়ম
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
