HSC বাংলা ১ম পত্র সেরা সাজেশন ২০২৭ সালে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। এইচএসসি পরীক্ষায় অনেকেই বাংলা কোথা থেকে করবে, কোন অধ্যায়গুলো পড়বে, কোনটা পড়বে না, এই নিয়ে দ্বিধায় থাকে। সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই পরীক্ষায় ভালো করতে পারে না। বিগত বছরের বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশনটি করা হয়েছে। বিগত বছরের প্রশ্ন এবং MCQ খুঁটিনাটি ভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। HSC ২০২৭ পরীক্ষায় আশা করি এই সাজেশন থেকে ১০০% কমন আসবে। তাই এই সাজেশনটি মনোযোগসহকারে পড়া খুবই গুরুত্বপূর্ণ।

মানবণ্টন
সৃজনশীল অংশের পূর্ণমান: ৭০ নম্বর
প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান ১০ নম্বর।
| অংশ | মোট প্রশ্ন | উত্তর দিতে হবে | নম্বর |
|---|---|---|---|
| গদ্য | ৪টি | ২টি | ২০ |
| কবিতা | ৩টি | ২টি | ২০ |
| উপন্যাস | ২টি | ১টি | ১০ |
| নাটক | ২টি | ১টি | ১০ |
| অন্য অংশ | ১টি | ১টি | ১০ |
| সর্বমোট | ১২টি | ৭টি | ৭০ |
সৃজনশীল প্রশ্নের নম্বর বণ্টন
| প্রশ্নের ধরন | নম্বর |
|---|---|
| জ্ঞানমূলক | ১ |
| অনুধাবনমূলক | ২ |
| প্রয়োগমূলক | ৩ |
| উচ্চতর দক্ষতামূলক | ৪ |
| মোট | ১০ |
বহুনির্বাচনী অংশ – পূর্ণমান: ৩০ নম্বর
মোট ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। গদ্য, কবিতা, নাটক এবং উপন্যাস থেকে। ৩০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৩০*১=৩০
গদ্য অংশ
| ক্রমিক | লেখক | রচনা |
|---|---|---|
| ১ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন |
| ২ | রবীন্দ্রনাথ ঠাকুর | অপরিচিতা |
| ৩ | প্রমথ চৌধুরী | সাহিত্যে খেলা |
| ৪ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | বিলাসী |
| ৫ | রোকেয়া সাখাওয়াত হোসেন | অর্ধাঙ্গী |
| ৬ | কাজী নজরুল ইসলাম | যৌবনের গান |
| ৭ | মোতাহের হোসেন চৌধুরী | জীবন ও বৃক্ষ |
| ৮ | সৈয়দ মুজতবা আলী | গন্তব্য কাবুল |
| ৯ | মানিক বন্দ্যোপাধ্যায় | মাসি-পিসি |
| ১০ | শওকত আলী | কপিলদাস মুর্মুর শেষ কাজ |
| ১১ | আখতারুজ্জামান ইলিয়াস | রেইনকোট |
| ১২ | গী দ্য মোপাসাঁ | নেকলেস |
কবিতা অংশ
| ক্রমিক | কবি | কবিতা |
|---|---|---|
| ১ | আলাওল | ঋতু-বর্ণন |
| ২ | মাইকেল মধুসূদন দত্ত | বিভীষণের প্রতি মেঘনাদ |
| ৩ | রবীন্দ্রনাথ ঠাকুর | সোনার তরী |
| ৪ | কাজী নজরুল ইসলাম | বিদ্রোহী |
| ৫ | জীবনানন্দ দাশ | সুচেতনা |
| ৬ | জসীমউদ্দীন | প্রতিদান |
| ৭ | সুফিয়া কামাল | তাহারেই পড়ে মনে |
| ৮ | ফররুখ আহমদ | পদ্মা |
| ৯ | শামসুর রাহমান | ফেব্রুয়ারি ১৯৬৯ |
| ১০ | আবু জাফর ওবায়দুল্লাহ | আমি কিংবদন্তির কথা বলছি |
| ১১ | আল মাহমুদ | লোক-লোকান্তর |
| ১২ | দিলওয়ার | রক্তে আমার অনাদি অস্থি |
উপন্যাস ও নাটক
| ধরন | রচনা | লেখক |
|---|---|---|
| উপন্যাস | লালসালু | সৈয়দ ওয়ালীউল্লাহ |
| নাটক | সিরাজউদ্দৌলা | সিকান্দার আবু জাফর |
HSC বাংলা ১ম পত্র সেরা সাজেশন ২০২৭। এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে পড়ডে হবে। প্রথমে প্রতিটা অধ্যায় মনোযোগ সহকারে পড়তে হবে। সমস্ত খুটিনাটি বিষয় মনে রাখতে হবে। এখান থেকে কোনো প্রশ্ন আসলে যেন সহজেই উত্তর দেওয়া যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় গদ্য অংশ
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’
- মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি-পিসি’
- আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’
- গী দ্য মোপাসাঁর ‘নেকলেস’
সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কবিতা অংশ
- মাইকেল মধুসূদন দত্তের ‘বিভীষণের প্রতি মেঘনাদ’
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’
- কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’
- সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’
- আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তির কথা বলছি’
- শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’
এই অধ্যায়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। ভালো করে পড়লে আশা করি বাংলা প্রথম পত্র পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। বাংলা প্রথম পত্র কঠিন কোনো সাবজেক্ট নয়। যদি এটি ভালো করে পড়া হয়, তাহলে এই বিষয়ে এ প্লাস পাওয়া খুবই সহজ। তাই উপরের অধ্যায়গুলো খুবই মনোযোগ সহকারে পড়তে হবে।
আরো পড়ুন
- বিড়াল প্রবন্ধ’র মূলভাব, Best 40 টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- রেইনকোট গল্প’র মূলভাব ও Best 50 টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- অপরিচিতা গল্প‘র, Best 40 টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও মূলভাব
- HSC বাংলা ১ম পত্র Best সাজেশন 2026, গুরুত্বপূর্ণ সব অধ্যায়
- Hsc বাংলা ২য় পত্র best সাজেশন ২০২৬
- মাসি পিসি গল্প’র সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর,HSC+Admisson Best1
- চাষার দুঃখ প্রবন্ধ: মূলভাব ও Best 50 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর HSC
- অর্ধাঙ্গী প্রবন্ধের মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন বিশ্লেষণ
- জীবন ও বৃক্ষ প্রবন্ধের মূলভাব, জ্ঞানমূলক প্রশ্ন ও খুঁটিনাটি বিশ্লেষণ
- বিলাসী গল্পের মূলভাব, চরিত্র বিশ্লেষণ খুঁটিনাটি আলোচনা
- নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর, মূলভাব, চরিত্র বিশ্লেষণ
- লালসালু উপন্যাসের মূলভাব, জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
- আমার পথ প্রবন্ধের মূলভাব ও জ্ঞানমূলক প্রশ্ন (HSC বাংলা ১ম পত্র)
Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।
