তারাশঙ্কর বন্দোপাধ্যায়(১৮৯৮-১৯৭১) বাংলা সাহিত্যের একজন অন্যতম প্রতিভাবান ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের অন্যতম বিখ্যাত ঔপন্যাসিক, কথাসাহিত্যিক, রাজনীতিবিদ। তিনি উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রবন্ধ সবকিছুতেই উত্তরাত্তোর সাফল্য অর্জন করেন। তাঁর প্রায় লেখাতেই রাঢ় অঞ্চলের মানুষ,মাটি, গ্রামীন জীবন, নিম্নবর্গের মানুষের জীবনধারা, পিছিয়ে পড়া অন্ত্যজ শ্রেণী এসব উঠে এসেছে। হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসটি তারই একটি উৎকৃষ্ট উদাহরন। এই নিবন্ধে হাঁসুলী বাঁকের উপকথা বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষেণ, নবীন ও প্রবীণের দ্বন্দ্ব এবং কাহার জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

হাঁসুলী বাঁকের উপকথা
তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের হাঁসুলী বাঁকের উপকথা একটি অন্যতম বহুল চর্চিত উপ্যাস। এই উপন্যাসের বিষয়বস্তু মূলত কোপাই নদীর তীরঘেষে গড়ে উঠা বাঁশবাদি গ্রামের অন্ত্যজ কাহার-শ্রেণীর মানুষের জীবনের রূপায়ন। এই উপন্যাসে লেখক আদিম কাহারদের সমাজচিত্র তুলে ধরেছেন এবং এর পাশাপাশি সাম্রাজ্যবাদী পুঁজিসভ্যতার অমানবিকতার ফলস্বরূপ কাহার সমাজের ভাঙন ও বিভাজনকে দেখিয়েছেন। এছাড়া ওই অঞ্চলের মানুষের কুসংস্কার ও গোড়ামী, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন এবং প্রাচীন বনাম নবীন বা আধুনিকতার দ্বন্দ্ব পরিস্ফুটিত হয়েছে এই উপন্যাসে।
কোপাই নদীর বাক যা দেখতে মেয়েদের গহনা হাঁসুলীর মতো যার তীরে আদিকালে গড়ে উঠেছে কাহার সম্প্রদায়ের মানুষের বসবাস। যে সমাজে আধুনিকতার ছোয়া নাই তাদের জীবন চলে কুসংস্কার নিয়ম কানুনে। এই উপন্যাসে সেই প্রান্তিক, অজ্ঞ, অন্ধকারাচ্ছন্ন মানুষের জীবনের চিত্র অঙ্কিত করেছন লেখক। এই উপন্যাসটি মূলত তিন প্রজন্মের গল্পের সমাহার। সবচেয়ে প্রবীন হলো সুচাঁদ, যিনি পৌরাণিক অতীতকে বহন করে চলছে। তারপরের প্রজন্ম সুচাঁদের কন্যা বসন্ত। এবং বসন্তের প্রজন্ম পাখি। বনওয়ারী বসন্ত প্রজন্মের পুরুষ। করালী আর পাখি একই প্রজন্মের। কালের পরিবর্তনে কাহারজীবনের পরিবর্তন ভাঙন, পুরনো ঐতিহ্য ও কাহার সমাজব্যবস্থার অবসান ঘটেছে। কিন্তু সেই কাহারজীবনের শেষ সাক্ষী হিসেবে রয়ে গেছে সুচাঁদ।আর বনোয়ারী হলো কাহারজীবনের শেষ প্রতিনিধি। আর করালী সে তো কাহারজীবনের ভাঙনের ফলে সৃষ্ট হওয়া করুন পরিনতির প্রতীক।
করালী একটা পর্যায়ে প্রবীনদের লোকবিশ্বাসকে অস্বীকার করে অর্থাৎ কালারুদ্দকে অস্বীকার করে চন্দ্রবোড়াকে পুড়িয়ে মারে এবং কালরুদ্দের বিশ্বাসীদের বিদ্রুপ করে আর সেই রেশ ধরেই কাহারসমাজ এবং তাদের প্রতিনিধি বিশেষ করে বনওয়ারীর সাথে দ্বন্দ সংঘাত শুরু হয়। আর সেই থেকেই নবীন প্রবীনের দ্বন্দ্ব চলতে থাকে। বনওয়ারী তার কালের নায়ক আর করালীও নতুন কালের নায়ক। দুইজন দুইকালের ঐতিহ্য,সংস্কৃতি, মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং তা টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। বনওয়ারী যেমন তার কালের আদিম সংস্কৃতি, অতিপ্রাকৃত রহস্যময় জীবন, সনাতন নিয়ম নীতিতে অটুট। তেমনি করালী পুরনো সংস্কৃতি, সনাতন নিয়ম নীতির ধার ধারে না। করালী আদিম কালের কুসংস্কার, অতিপ্রাকৃত ধ্যানধারনা ভাঙতে চায়। নতুন কাল তার মধ্য একধরণের ঔদ্ধত্য প্রগতিশীল চিন্তাভাবনা গড়ে ওঠে তা থেকেই সে পুরাতনকে ভেঙে ফেলতে বদ্ধপরিকর।
করালীর এসব নতুন ঔদ্ধত্য ধ্যানধারণা হাঁসুলী বাঁকের কাহার সম্প্রদায়ের জীবনকে বেসামাল করে দিয়েছে। যে জায়গায় সূর্যের আলো পর্যন্ত আসতো না সেখানে রেলপথ এসেছে, চটকল বসেছে, কারখানা গড়ে উঠেছে। এবং কাহাররা ক্রমান্বয়ে হারাতে থাকে তাদের মাটির সাথের আজন্ম সম্পর্ককে। জমি জমা হারিয়ে হয়ে উঠে উদ্বাস্তু। জমির মালিক থেকে হয় যায় কারখানার শ্রমিক। বনওয়ারী এসব ঠেকাতে প্রাণপণ চেষ্টা করে করে ব্যর্থ হচ্ছে। বনওয়ারী, করালী দুই যুগের দুই প্রতিনিধির দ্বন্দ্ব একটি যুগে এসে ঠেকেছে। বনওয়ারী পড়ে আছে তার পুরনো ঐতিহ্য, স্বজাতির অস্তিত্ব রক্ষা করার প্রয়াসে অন্যদিকে করালীর মন আধুনিক প্রগতিশীল ঔদ্ধত্য চেতনায় মগ্ন।
দুই প্রজন্মের এই দ্বন্দ্ব সংঘাতে বাঁশবাদী কাহারদের গোষ্ঠীজীবন উলটপালট হয়ে যায়। শুধু বনয়ারী না বাঁশবাাঁদী গ্রামের সকলেই করালীকে ছিঃ ছিঃ করতে থাকে কিন্তু তাতে করালীর কিছু আসে যায় না। সে যেন তার রক্তের গরমে, রোজগারের অহমিকায় ধর্মকেও মাড়িয়ে যায় প্রতিনিয়ত। আর এসবের কারনে করালী গ্রামের মানুষ থেকে, নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এভাবে করালীর অস্তিত্বের সংকট, আত্মপরিচয়ের সংকট তৈরি হয়। আর যে ব্যক্তি সমাজ থেকে,নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন সে জীবনের সকল প্রাপ্তির মাঝেও যে অপূরনীয় ক্ষতি তা সকল প্রাপ্তিকে ম্লান করে দেয়। আর এজন্যই শ্রীকুমার বন্দোপাধ্যায় এই ক্ষতিকে চিহ্নিত করেছেন “আমূল সাংস্কৃতিক-বিপর্যয়” হিসেবে।
বনওয়ারীর কাহারপাড়ার মাতব্বর। সকল আশ্চর্য বস্তুই যেন কাহারদের জন্য ভয়ের। বনওয়ারী সবাইকে রেললাইনে যেতে নিষেধ করে। কারন তাতে নাকি জাত যাবে৷ কারখানায় কাজ করতে মানা কারন তাতে ধর্ম থাকবে না। চন্ননপুরের রেললাইনের ওপারকেই তারা ভিন্ন দেশ বলে মনে করে। ওই দেশে পা ফেললে তাদের জাত যাবে জীবন সম্পর্কে এমনই গোড়ামী মনোভাব তাদের। কাহার সম্প্রদায়ের মানুষের জীবন অতিবাহিত হয় তাদের নিজস্ব লোকজ ঐতিহ্য, গ্রাম, উপকথাকে কেন্দ্র করে। এর বাইরের জগত সম্পর্কে তাদের ধারণা নেই বললেই চলে।
চন্নপুরের রেললাইনের ওপার যে একটা বড় পৃথিবী রয়েছে এ সম্পর্কে তারা অজ্ঞাত। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বৃহৎ ব্যপার ও তার ভয়াবহতা সম্পর্কেও অজানা তাদের জ্ঞানবোধ। অন্যদিকে করালী নতুন প্রজন্মের হওয়ায়, কারখানায় কাজ করার ফলে সে অন্যদের চেয়ে বেশি জানে, বেশি কিছু দেখছে, তার অভিজ্ঞতা বেশি থাকতে পারে কিন্তু গভীরতা ভীষণ কম তাইতো বিশ্বযুদ্ধ সম্পর্ক জানাশোনা বা জ্ঞান থাকলেও তার তাৎপর্য বোঝার ক্ষমতা তার নাই।
তাই তাদের জগতে যে ঝড়, বন্যা, মহামারি এসব প্রাকৃতিক বিপর্যয় ঘটে সে সম্পর্কে তারা অবগত কিন্তু বিশ্বযুদ্ধের ফলে মানবসৃষ্ট আধুনিক বিপর্যয় সম্পর্কে তাদের জ্ঞান নেই এসব তাদের ওই নিজস্ব উপকথায় নেই। তাই প্রাকৃতিক বিপর্যয় ও মানবসৃষ্ট বিপর্যের মধ্যে তারা পার্থক্য করতে পারে না। ফলে যুদ্ধে সৃষ্ট মনুষ্যসৃষ্ট বিপর্যয় তাদের লোকজ ধ্যান ধারণাকে নাড়িয়ে দেয়। তাদের বিশ্বাসের ভিত ভেঙে দেয়।
একটা সময় সংস্কৃতি আকড়ে থাকা কাহার সম্প্রদায়ও উগ্র ও মৌলবাদী আচরন শুরু করেন। বনওয়ারী সবাইকে কড়া শাসন করে তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, নিয়মনীতি মানতে কিন্তু সবাই তা মানতে চায় না বলে কাহারদের মধ্যে বিভাজন শুরু হয়। কাহার সম্প্রদায়ের মধ্যে এই অভ্যন্তরীন দ্বন্দ্ব তাদের জাতিগত প্রথা, ঐতিহ্য, সংস্কৃতির ভাঙন সৃষ্টি করে সেই সাথে তীব্র অস্তিত্ব সংকটও।
সময়ের সাথে সাথে কাহারদের প্রচলিত জীবনব্যবস্থা, লোকায়ত ঐতিহ্য সংস্কৃতি, পেশা সবকিছুই হারিয়ে যেতে থাকে এবং সবাই নতুন জীবনের বাস্তবতা মেনে নিতেও শিখে যায়। কিন্তু সবকিছুর ভিতর তাদের কোথাও একটা অতীত ঐতিহ্যের জন্য মর্মবেদনা অনুভব করে। বনওয়ারী ও কাহার সম্প্রদায় একদিকে পুরাতন ঐতিহ্য ও নতুন বাস্তবতার ভিতর দ্বান্দ্বিকতা সৃষ্টি হ। একদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন বাস্তবতাকে মেনে নেওয়া অন্যদিকে পুরনো ঐতিহ্য সংস্কৃতি ও শেকড়ের জন্য বেদনা তৈরি হয়।
কাহার সম্প্রদায়কে নেতৃত্ব দিতে দিতে করালী এমন জায়গায় পৌছেছে সেখানে পৌছে সে বুঝেছে এটা তার প্রকৃত আশ্রয় নয়। তার মধ্যে উপলব্ধি আসে এবং করালী শেষপর্যন্ত নিজের শেকড়, মাটি,, অস্তিত্ব, ঐতিহ্য, সংস্কৃতি এসবের উপর তীব্র টান অনুভব করতে শুরু করেন। তারা অনুভব করে তাদের কৌমজীবন যতই প্রাচীন আর আটপৌরে হোক তার মতো রঙিন বসন্ত এখানে আর আসবে না। করালীরা এমনই একজয়গায় এসে উপলব্ধি করেছে যেখান থেকে সেই কাহাররা আর পিছনে ফিরতে পারবে না। যতই তারা বাঁশীবাদিকে ভুলে থাকতে চায় না কেনো সেটা বৃথা হয়। সকাল কাহারদের মধ্যে এই ভাবনা প্রকট আকার ধারণ করে।
করালী তার ব্যক্তিগত সাফল্য ও নেতৃত্বকে তার শক্তি মনে করলেও অচিরেই সে বুঝতে পেরেছে কাহার সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক, একাত্বতাই ছিল মূলত তাদের শক্তি। করালীর আত্মোপলব্ধির মধ্যে দিয়ে লেখক শিকড়হীনতা ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে কি কষ্ট্ তা বুঝিয়েছে এবং অস্তিত্ব সংকট তুলে ধরেছেন।
বাংলা সাহিত্যের এক অনন্য উপন্যাস হাঁসুলী বাঁকের উপকথা। এই উপন্যাসে একই সাথে নবীন প্রবীণের দ্বন্দ্ব এবং কাহার সম্প্রদায় জীবনধারা ও সংস্কৃতি উঠে এসেছে। নিম্ন শ্রেণীর মানুষের জীবনের অসহায়ত্ব, হাহাকার, দুঃখ-দুর্দশা উঠে এসেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসের চরিত্র গুলোকে অসাধারণ মহিমায় মনের মাধুরী মিশিয়ে এঁকেছেন। উপন্যাসের চরিত্রগুলো যেন একে অপরের পরিপূরক। এছাড়া এই উপন্যাসে নবীন প্রবীণের মধ্যে চিরায়ত দ্বন্দ্বগুলো প্রতিফলিত হয়েছে। তাই বাংলা সাহিত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস এটি।
FAQ
১. হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসে কাহার সম্প্রদায়ের জীবন কেমনভাবে চিত্রিত হয়েছে?
উত্তর: কাহার সম্প্রদায়ের লোকবিশ্বাস, সংস্কার, দারিদ্র্য, জীবনসংগ্রাম ও সামাজিক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে।
২. হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসে নবীন ও প্রবীণের দ্বন্দ্বের কারণ কী?
উত্তর: পুরোনো সামাজিক রীতিনীতি ও লোকবিশ্বাসের সঙ্গে নতুন চিন্তাধারা ও আধুনিকতার সংঘাতই এই দ্বন্দ্বের মূল কারণ।
৩. হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসে করালী চরিত্রের গুরুত্ব কী?
উত্তর: করালী চরিত্রের মাধ্যমে কাহার সমাজের পরিবর্তন, প্রতিবাদী মনোভাব ও নতুন যুগের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
৪. হাঁসুলী বাঁকের উপকথা উপন্যাসে আধুনিকতার প্রভাব কীভাবে প্রকাশিত হয়েছে?
উত্তর: রেলপথ, শিল্পায়ন ও নতুন জীবনব্যবস্থার প্রভাবে কাহার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জীবনধারার পরিবর্তন ঘটেছে।
৫. হাঁসুলী বাঁকের উপকথা নামকরণের তাৎপর্য কী?
উত্তর: হাঁসুলী বাঁক অঞ্চলের কাহার সম্প্রদায়ের জীবন, লোকবিশ্বাস ও ঐতিহ্যকে কেন্দ্র করে উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে বলে নামকরণটি সার্থক।
আরো পড়ুন
- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী
- মানসী কাব্যের বিষয়বস্তু, প্রেমের ও প্রকৃতির স্বরূপ আলোচনা
- গোরা উপন্যাস এর অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদ
- আবুল হাসানের পৃথক পালঙ্ক কাব্য’র প্রেম ও বিরহ চেতনা
- দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ
- গীতাঞ্জলি কাব্য’র আধ্যাত্মিকতা ও মানবপ্রেম।
- অগ্নিবীণা কাব্য’র আলোকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা
- সোনার তরী কাব্য’র প্রকৃতি ও সৌন্দর্য প্রেম
- বনলতা সেন কাব্য’র চিত্ররূপকল্পময়তা
- পথের পাঁচালী উপন্যাসের বিষয়বস্তু, প্রকৃতি চেতনা ও চরিত্র বিশ্লেষণ
- নবান্ন নাটকের বিষয়বস্তু, নামকরণের সার্থকতা ও চরিত্র বিশ্লেষণ
- বিষাদ সিন্ধু উপন্যাসের মূলভাব, নায়ক কে ও চরিত্র বিশ্লেষণ
- কৃষ্ণকান্তের উইল উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র বিশ্লেষণ ও নামকরণের সার্থকতা
- চোখের বালি উপন্যাসের বিষয়বস্তু
- রক্তকরবী নাটকের বিষয়বস্তু
- কবর নাটকের বিষয়বস্তু, ভাষা আন্দোলনের পটভূমি ও চরিত্র বিশ্লেষণ
- নক্সী কাঁথার মাঠ কাব্যের বিষয়বস্তু, শিল্পমূল্য, নামকরণের সার্থকতা ও চরিত্র বিশ্লেষণ






