Adverb কাকে বলে? কত প্রকার, Adverb চেনার কার্যকর নিয়ম

Parts of speech এর একটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে Adverb। Adverb এর ব্যবহার এবং বাক্যে এদের অবস্থান বাক্যের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। verb, adjective বা অন্য কোনো adverb কে modify করা হলো adverb এর কাজ। Adverb কাকে বলে? কত প্রকার আলোচনা করা হলো।

‎Adverb কাকে বলে

‎

Adverb কাকে বলে?

Adverb হলো এমন একটি শব্দ যা কোনো Verb, Adjective বা অন্য কোনো Adverb কে বিশেষিত বা modify করে। এটি সাধারণত How, When, Where, How Often এসবের উত্তর দেয়। ‎Example-

  • ‎Sohag speaks quite slowly.
  • The blue bird is very beautiful

‎

‎এখানে যদি প্রশ্ন করা হয় সোহাগ কিভাবে কথা বলে?  তাহলে উত্তর আসে quite slowly. আবার quite শব্দটি Slowly adverb টাকে বর্ণনা করছে।

‎আবার পাখিটা কতটা সুন্দর এই প্রশ্নের উত্তরে Very শব্দটা আসে। আবার very শব্দটি beautiful adjective কে modify করছে।

‎তাই উপরের দুটি বাক্যে Quite এবং very শব্দ দুইটা Adverb

 

Adverb কাকে বলে? কত প্রকার

Types of ‎Adverb

‎1. Adverb of Time

‎2. Adverb of Place

‎3. Adverb of Manner

‎4. Adverb of Frequency

‎5. Adverb of Degree

‎6. Adverb of Cause

‎

‎Adverb of Time

যে শব্দ দ্বারা বাক্যের কোনো কাজ কখন বা কোন সময়ে সংঘটিত হয়েছে এমন বুঝায় তাকে Adverb of time বলে। Example:

  • Sohag will come tomorrow.
  • Yesterday she arrived.

‎কিছু Adverb of time হলো-

‎already, just, last, finally, after, before, later, recently, immediately still, ago, yet,  next, soon, now, then, tonight, lately, yesterday etc.

‎

‎

‎Adverb of place

যে Adverb বাক্যের কোনো কাজ কোথায় সংঘটিত হয়েছে এমন বুঝায় তাহলে তাকে Adverb of place বলে।

‎Example-

  • ‎I want to go abroad.
  • ‎I like to have my dinner at home.

‎কিছু Adverb of place হলো-

‎downtown, abroad, downstairs, nowhere, everywhere, back, away, home, out, outside, there, underground, somewhere, upstairs etc.

‎

‎

‎Adverb of Manner

বাক্যে যে Adverb দ্বারা কোনো কাজ বা কোনো কিছু কিভাবে হয় বা হচ্ছে এমন বুঝায় তাকে Adverb of Manner বলে। Example-

  • ‎Sohag sings loudly.
  • ‎I badly miss my grandmother.

‎নিচে কিছু Adverb of manner দেওয়া হলো-

‎slowly, pretty, alone, absolutely, mostly, carefully, well, very, quite, really hard, together, fast etc

‎

‎Adverb of Frequency

বাক্যে যে adverb দ্বারা কোনো কিছু বা কোনো কাজ কতবার না কত সময় পর পর অথবা কত ঘন ঘন হয়েছে এমন বুঝায় তাকে Adverb of frequency বলে। ‎Example-

  • ‎Sohag occasionally comes to our house.

‎কিছু Adverb of frequency নিচে দেওয়া হলো-

‎usually, sometimes, occasionally,  always, weekly,  traditionally, again, regularly, once, normally, never, rarely etc

‎

Adverb of Degree

যে Adverb দ্বারা কোনো কিছুর পরিমাণ বা মাত্রা বুঝায় তাকে Adverb of Degree বলে। ‎Example-

  • ‎My Father loves me very much.
  • ‎He is highly interested to this job.

‎কিছু Adverb of degree নিচে দেওয়া হলো-

‎much, very, nearly, little, enough, fairly, more, slightly, somewhat, highly, rather, too etc.

‎

‎Adverb of Cause

যে Adverb দ্বারা কোনো কিছুর কারন বুঝায় বা কেনো হয়েছে তা নির্দেশ করে তখন তাকে Adverb of cause বলে। ‎Example-

  • ‎Sohag was therefore punished

‎‎কিছু Adverb of cause হলো-

‎Hence, thus, accordingly, consequently, therefore etc.

‎

‎কয়েকটা ব্যতিক্রমধর্মী adverb এর রুলস। Adverb কাকে বলে

‎Rules 1

সাধারণত সবাই ly যুক্ত শব্দকে adverb হিসেবে গণ্য করে। তবে কিছু ly বিহীন শব্দ আছে যারা verb বা adjective কে modify করে তখন তারা adverb হয় কিন্তু ওই শব্দগুলো যখন noun বা pronoun কে modify করে তখন সেটা adjective হয়ে যায়। এমন কিছু শব্দ হলো-

‎fast, hard, late, early, long, high, low, straight, near, far etc

‎Example-

  • ‎We worked hard. এখানে hard শব্দটি work(verb) কে modify করছে তাই  hard = Adverb
  • ‎This is hard work.  এখানে hard শব্দটি noun কে modify করেছে তাই hard= Adjective

‎

‎Rules 2

কিছু negative adverb আছে যাদের অর্থ না জানলে আপাতদৃষ্টিতে negative মনে হয় না। কিন্তু তারা নিজেরাই নেতিবাচক শব্দ।  এই adverb গুলো বাক্যে ব্যবহৃত হলে সেই বাক্যে not বসে না।

‎এরকম কিছু negative adverb হলো-

  • ‎seldom- কদাচিত
  • ‎hardly-প্রায় না
  • ‎rarely-খুব কম
  • ‎barely-মাত্র বা কষ্টে
  • ‎scarcely- প্রায় না etc

‎Example-

  • ‎I hardly know him.
  • ‎He seldom goes to the gym.

‎

‎Rules 3

আমরা ly যুক্ত শব্দ দেখলেই মনে করি এগুলো Adverb!  তবে ly যুক্ত কিছু শব্দ আছে যারা noun এর সাথে ly যুক্ত হয়ে গঠিত হয়েছে এগুলো সাধারণত adjective এর কাজ করে। ‎এরকম কিছু ly যুক্ত adjective শব্দ হলো-

‎lonely, fatherly, lovely, ugly, deadly, Chilly, friendly Holy, silly, curly, cowardly, elderly etc

‎Example-

  • H‎is cowardly behavior disappointed everyone.
  • ‎Ani has curly hair.

‎

‎Rules 4

কিছু কিছু Adverb  আছে যারা যারা নির্দিষ্ট নিয়ম মেনে বাক্যে ব্যবহৃত হয়।

‎এরকম একটা Adverb হলো too—to : এটা নেতিবাচক অর্থ প্রদান করে।

‎too+ adjective + to+ verb সাধারণত এই নিয়মে ব্যবহৃত হয়।

‎Example-

  • ‎I am too tired to work.
  • ‎She is too shy to speak in public.

‎

Read More

Oliur Rahman Sohag
Oliur Rahman Sohag

Md Oliur Rahman Sohag বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, কবি-সাহিত্যিক জীবনী এবং শিক্ষামূলক বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি Study Journal X-এর প্রতিষ্ঠাতা ও প্রধান কনটেন্ট লেখক।

Articles: 120